ক্রীড়া প্রতিনিধি, আগরতলা, ৬ নভেম্বর।। রাজ্যভিত্তিক যোগাসন প্রতিযোগিতায় সামগ্রিক চ্যাম্পিয়ন হয়েছে পশ্চিম জেলা দল। রানার্স আপ খেতাব পেয়েছে দক্ষিণ জেলা দল। বেশ উৎসাহ ও উদ্দীপনার মধ্য দিয়ে ৪১ তম রাজ্যভিত্তিক যোগাসন প্রতিযোগিতা এবার সাব্রুমে অনুষ্ঠিত হয়েছে। প্রতিযোগিতায় যোগ ভাস্কর খেতাব পেয়েছে পশ্চিম জেলার দেবার্পন কুন্ডু, যোগ রত্না খেতাব পেয়েছে পশ্চিম জেলার শ্রেষ্ঠা দাস। ৮ থেকে ৬০ ও ততোর্ধ বয়সের পুরুষ ও মহিলা দের দুদিন ব্যাপী এই ৪১ তম রাজ্যভিত্তিক যোগার আসরে ৩০৫ জন যোগা খেলোয়াড় অংশ নিয়েছেন। প্রতিযোগিতার সমাপ্তি ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে বিধায়ক মাইলাফ্রু মগ, আয়োজক কমিটির সভাপতি দীপক দত্ত, সচিব সমীর পাল, রাজ্য এসোসিয়েশনের সভাপতি রূপক সাহা, সচিব দিব্যেন্দু দত্ত, সর্বভারতীয় যোগা ফেডারেশনের সচিব মৃনাল চক্রবর্তী উপস্থিত ছিলেন। উদ্যোক্তাদের পক্ষ থেকে সংশ্লিষ্ট সকলকে ধন্যবাদ জানানো হয়েছে।

রাজ্যভিত্তিক যোগাসন প্রতিযোগিতা সম্পন্ন যোগ ভাস্কর দেবার্পন, যোগ রত্না শ্রেষ্ঠা
Tags:
Releated Posts
ফিফা বিশ্বকাপ ২০২৬ উপলক্ষে শিলংয়ে বিনামূল্যে ‘ফুটবল ফ্যান পার্ক’, বড় পর্দায় ম্যাচ দেখার সুযোগ
শিলং, ২৬ জুন (আইএএনএস): ফিফা বিশ্বকাপ ২০২৬ উপলক্ষে ফুটবলপ্রেমীদের জন্য বিশেষ উদ্যোগ নিয়েছে মেঘালয় সরকার। শুক্রবার শিলংয়ে মুখ্যমন্ত্রীর…
আইএসএসএফ জুনিয়র বিশ্বকাপ: ভানশিকা-শিবা জুটির রুপো, পদক তালিকায় শীর্ষে ভারত
নয়াদিল্লি, ২৪ জুন (আইএএনএস): জার্মানির সুহলে অনুষ্ঠিত আইএসএসএফ জুনিয়র বিশ্বকাপ ২০২৬-এ ভারতের সাফল্যের ধারা অব্যাহত রয়েছে। ১০ মিটার…
অলিম্পিক দিবসে খেলাধুলার মাধ্যমে সুস্থতার বার্তা, আইওসি-র উদ্যোগকে সমর্থন জয় শাহের
নয়াদিল্লি, ২৩ জুন (আইএএনএস): আন্তর্জাতিক অলিম্পিক দিবস উপলক্ষে খেলাধুলার মাধ্যমে স্বাস্থ্য, সুস্থতা এবং সামাজিক সম্পৃক্ততা বৃদ্ধির লক্ষ্যে আন্তর্জাতিক…
অসমের ৪০ হাজারেরও বেশি স্কুলে অলিম্পিক মূল্যবোধ শিক্ষা কর্মসূচি চালু হবে: হিমন্ত বিশ্ব শর্মা
গুয়াহাটি, ২২ জুন : শিক্ষার্থীদের শুধু পাঠ্যবইভিত্তিক শিক্ষায় সীমাবদ্ধ না রেখে শৃঙ্খলা, দলগত কাজ এবং জীবনদক্ষতা গড়ে তোলার…
















