News Flash

  • Home
  • দেশ
  • ‘ভারত আটা’-প্রকল্পের শুভারম্ভ পীযুষ গোয়েলের
Image

‘ভারত আটা’-প্রকল্পের শুভারম্ভ পীযুষ গোয়েলের

নয়াদিল্লি, ৬ নভেম্বর (হি.স.) : কেন্দ্রীয় উপভোক্তা বিষয়ক, খাদ্য ও জনবন্টন মন্ত্রী পীযূষ গোয়েল সোমবার ‘ভারত আটা’ প্রকল্প চালু করেছেন। এই প্রকল্পের অধীনে কেন্দ্রীয় সরকার প্রতি কেজি ২৭.৫০ টাকা দরে আটা গ্রাহকদের সরবরাহ করার পরিকল্পনা নিয়েছে।

সোমবার একটি কর্মসূচির মাধ্যমে ‘ভারত আটা’ প্রকল্পের উদ্বোধন করেন গোয়েল। কর্মসূচিতে তিনি জানান, আজ থেকে দেশের প্রতিটি কোণায় প্রায় ৮০০টি ভ্যান চালানো হবে। সেইসঙ্গে মানুষকে আটাও সরবরাহ করা হবে। সরকার কেন্দ্রীয় ভান্ডার, ন্যাশনাল এগ্রিকালচারাল কো-অপারেটিভ মার্কেটিং ফেডারেশন অফ ইন্ডিয়া (এনএএফইডি) এবং ন্যাশনাল কো-অপারেটিভ কনজ্যুমারস ফেডারেশন অফ ইন্ডিয়া লিমিটেড (এনসিসিএফ)-কে সারা দেশে আটা সরবরাহের দায়িত্ব দিয়েছে। এই সংস্থাগুলি প্রাথমিকভাবে প্রায় দুই হাজার আউটলেটে ভর্তুকি সহ ‘ভারত আটা’ এবং ‘ভারত ডাল’ সরবরাহ করবে।

সোমবার উদ্বোধনী অনুষ্ঠানে গোয়েল ভারত আটার ভ্রাম্যমাণ ভ্যানকে পতাকা নাড়িয়ে শুভারম্ভ করেন। তিনি বলেন, মোদী সরকারের অগ্রাধিকার সর্বদা দরিদ্রদের কল্যাণ। আমরা সেই উদ্দেশেই কাজ করছি। উদ্বোধনী অনুষ্ঠানে এদিন পীযুষ গোয়েল আরও বলেন, অতিবৃষ্টিতে যখন টমেটোর ফসল নষ্ট হয়েছিল, তখন সরকার সাধারণ মানুষকে টমেটো ও পেঁয়াজ সুলভ মূল্যে দিয়েছিল। এখন মোদী সরকার ভর্তুকির হারে দেশের মানুষকে আটা দিতে চলেছে।

Releated Posts

মুখ্যমন্ত্রীর নিরাপত্তা নিয়ে উদ্বেগ প্রকাশ অগ্নিমিত্রা পালের, বুলেটপ্রুফ জ্যাকেট ও জ্যামার-যুক্ত কনভয় ব্যবহারের আবেদন

কলকাতা, ২ আগস্ট (আইএএনএস): পশ্চিমবঙ্গে জইশ-ই-মহম্মদ (জেইএম)-এর এক সহযোগী গ্রেফতার হওয়ার ঘটনার প্রেক্ষিতে রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর নিরাপত্তা…

ByByNews Desk Aug 2, 2026

দিল্লিতে ‘জিআই অ্যান্ড বিয়ন্ড ২.০’ শীর্ষ সম্মেলন, প্রদর্শিত হবে ভারতের জিআই-স্বীকৃত হস্ততাঁত ও হস্তশিল্প

নয়াদিল্লি, ২ আগস্ট (আইএএনএস): ভারতের ভৌগোলিক নির্দেশক (জিআই) স্বীকৃত হস্ততাঁত ও হস্তশিল্প পণ্যের প্রচার এবং দেশীয় ও আন্তর্জাতিক…

ByByNews Desk Aug 2, 2026

কিরোরি মাল কলেজের নবীনদের কৌতূহলী ও স্বাধীনচেতা হওয়ার আহ্বান দিলেন দিল্লির উপরাজ্যপাল টি. এস. সন্ধু

নয়াদিল্লি, ২ আগস্ট (আইএএনএস): দিল্লি বিশ্ববিদ্যালয়ের কিরোরি মাল কলেজের ‘ফ্রেশার্স ওরিয়েন্টেশন প্রোগ্রাম ২০২৬’-এ নবাগত পড়ুয়াদের উদ্দেশে বৌদ্ধিক কৌতূহল,…

ByByNews Desk Aug 2, 2026

শৃঙ্খলাভঙ্গের অভিযোগে প্রাক্তন সাংসদ অশোক সিদ্ধার্থকে ফের বহিষ্কার করলেন মায়াবতী

লখনউ, ২ আগস্ট (আইএএনএস): দলবিরোধী কার্যকলাপ ও শৃঙ্খলাভঙ্গের অভিযোগে বহুজন সমাজ পার্টির (বিএসপি) প্রধান মায়াবতী রবিবার প্রাক্তন সাংসদ…

ByByNews Desk Aug 2, 2026
Scroll to Top