News Flash

Image

গাঁজা পাচার: মহিলা ও শিশু সহ ধৃত ১৩

আগরতলা, ৬ নভেম্বর: ধর্মনগর গাঁজা পাচারকারীরা নতুন নতুন পন্থা অবলম্বন করে নেশাসামগ্রী পাচার করে চলছে। বিভিন্ন পথ দিয়ে মহিলা এবং শিশুদেরের মাধ্যমে গাঁজা বহি: রাজ্যে প্রেরণের চেষ্টা চালিয়ে যাচ্ছে নেশাকারবারিরা। এরই মধ্যে আজ গাঁজা পাচারকালে মহিলা ও শিশু সহ মোট ১৩জনকে আটক করে পুলিশ।

ঘটনার বিবরণে জানা যায়, সোমবার আগরতলা থেকে সকালের ট্রেনে সাতজন মহিলা ধর্মনগরে আসে। ধর্মনগরে এসে তাঁরা  আইএসবিটিতে গিয়েছিলেন সেখান থেকে গাড়ি করে সড়ক পথে বহিরাজ্যে যাওয়ার জন্য। সাতজন মহিলাকে তাদের সন্দেহজনক ঘোরাঘুরিতে মানুষ ধর্মনগর থানায় খবর দেয়।ধর্মনগরের মহিলা পুলিশ সহ আইএসবিটিতে যারা সন্দেহজনক ভাবে ঘোরাঘুরি করছিল তাঁদেরকে  জিজ্ঞাসাবাদের জন্য ধর্মনগর থানায় নিয়ে আসে। 

তাঁরা হলেন, দুলিয়া দেবী (২৫), গুঞ্জন দেবী (২৫), পার্বতী দেবী (৩০), আশা কুমারী (২৫) ,মনুপাতি দেবী(৩৫), রিঙ্কু দেবী (২৫) এবং পিনাকী দেবী (২৫) প্রত্যেকের বাড়ি বিহার রাজ্যে। তাদের সঙ্গে দেড় মাস থেকে শুরু করে তিন মাস বয়স সহ বিভিন্ন বয়সের ছয়টি বাচ্চা রয়েছে। 

ধর্মনগর থানার ওসি নাড়ুগোপাল দে জানিয়েছেন, প্রত্যেককে তল্লাশি করা হলে শরীরে থেকে কিছু কিছু পরিমাণ করে মোট ১২ কেজি গাঁজা বেরিয়ে আসে। এদেরকে বর্তমানে ধর্মনগর থানায় রাখা হয়েছে। পরবর্তী সময় আইন অনুসারে তাদের বিরুদ্ধে সঠিক ব্যবস্থা গ্রহণ করা হবে।

Releated Posts

তিপ্রাল্যান্ড ইস্যুতে প্রকাশ্যে দলের অবস্থান নিয়ে প্রশ্ন আমবাসার বিধায়ক চিত্তরঞ্জন দেববর্মার, রাজনৈতিক মহলে তীব্র চর্চা

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১০ জুন: তিপ্রা মথা দলের অন্দরে মতপার্থক্যের জল্পনাকে আরও উস্কে দিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে বিস্ফোরক মন্তব্য…

ByByReshmi Debnath Jun 11, 2026

খোয়াই আদালতের সমন অভিষেককে, ২২ জুন হাজিরার নির্দেশ

আগরতলা, ১০ জুন: ২০২১ সালের বিধানসভা নির্বাচন-পরবর্তী সময়ে ত্রিপুরার খোয়াই থানায় দায়ের হওয়া একটি মামলায় অভিষেক বন্দ্যোপাধ্যায়কে সমন…

ByByReshmi Debnath Jun 10, 2026

তেলিয়ামুড়া হাসপাতাল বিতর্কে সরব এমডিসি রাজেশ্বর দেববর্মা, মুখ্যমন্ত্রীর হস্তক্ষেপ দাবি

আগরতলা, ১০ জুন: তেলিয়ামুড়া মহকুমা হাসপাতালে সাম্প্রতিক ঘটনাকে কেন্দ্র করে রাজনৈতিক মহলে নতুন বিতর্কের সৃষ্টি হয়েছে। হাসপাতাল পরিদর্শনের…

ByByReshmi Debnath Jun 10, 2026

স্বচ্ছতা ও সাফল্যের সঙ্গে ১২ বছর পূর্ণ করেছেন প্রধানমন্ত্রী মোদী: বিদ্যুৎ মন্ত্রী

আগরতলা, ১০ জুন: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনায় এবং প্রধানমন্ত্রী হিসেবে টানা ১২ বছর পূর্তি উপলক্ষে…

ByByReshmi Debnath Jun 10, 2026
Scroll to Top