News Flash

  • Home
  • খেলা
  • কোচবিহার ট্রফি : রাজ্য দল গঠনের লক্ষ্যে প্রস্তুতি ম্যাচ চলছে
Image

কোচবিহার ট্রফি : রাজ্য দল গঠনের লক্ষ্যে প্রস্তুতি ম্যাচ চলছে

ক্রীড়া প্রতিনিধি, আগরতলা, ৫ নভেম্বর।। সাফল্য দুর অস্ত। প্রস্তুতির কোন ঘাটতি নেই। আর থাকবেই বা কেন? বিত্তশালী সংগঠন থেকে আর যাই হোক খেলোয়ারদের প্রস্তুত করে দিতে কোনরকম কার্পণ্য কেউ করছেন না।

কোচবিহার ট্রফির জন্য আসন্ন অনূর্ধ্ব ১৯ জাতীয় ক্রিকেটে অংশ নিতে ত্রিপুরা দলের প্রস্তুতি এবং সিলেকশন ট্রায়াল জোরকদমে চলছে। ইতোমধ্যে বাছাইকৃত ৪০ জনকে শিবিরে ডেকে আজ রবিবার থেকে জোর কদমে প্রস্তুতি ম্যাচের মধ্য দিয়ে চূড়ান্ত বাছাইয়ে নির্বাচকরা নজর রাখছেন। সম্ভাব্য ক্রিকেটারদের দুটো দলে অরেঞ্জ এবং গ্রীন নামে বিভক্ত করে এমবিবি স্টেডিয়ামে আজ থেকে প্রস্তুতি ম্যাচ অনুষ্ঠিত হচ্ছে। সকাল ৯ টা নাগাদ ম্যাচ শুরুতে টস জিতে অরেঞ্জ টিম প্রথমে ব্যাটিং এর সিদ্ধান্ত নেয়। ৭৩.৪ ওভার খেলে সব কটি উইকেট হারিয়ে ২৩২ রান সংগ্রহ করে। দলের পক্ষে ওপেনার দীপঙ্কর ভাটনগর এর ৫৬ রান, প্রীতম দাসের ৩৮ রান, আয়ুস অনিল দেবনাথ এর ৪৮ রান, সম্রাট বিশ্বাসের ৩৬ রান উল্লেখযোগ্য। দীপঙ্কর ৫৬ রান পেয়েছে ১১৩ বল খেলে ১১ টি বাউন্ডারি হাঁকিয়ে।‌ বোলিংয়ে বিশাল সিনহা ১৫ রানে তিনটি উইকেট পেয়েছে। এছাড়া, প্রণবিন্দু সাহা ও রোহন বিশ্বাস দুটি করে এবং আয়ুস আলম ও রাকেশ রুদ্র পাল একটি করে উইকেট পেয়েছে। জবাবে ব্যাট করতে নেমে টিসিএ গ্রিন টিম দিনের খেলা শেষ হওয়া পর্যন্ত সময়ে ১৫ ওভার ব্যাটিংয়ের সুযোগ পায়। ইতোমধ্যে ২ উইকেট হারিয়ে ৪৯ রান সংগ্রহ করেছে। দ্বীপজয় দেব কুড়ি রানে অপরাজিত রয়েছে। তবে অভিজিৎ চক্রবর্তী প্যাভলিয়নে ফিরেছে ১৮ রানে। নাইট ওয়াচম্যান হিসেবে রয়েছে অর্ক জিৎ পাল। বোলিংয়ে আজহারউদ্দিন আহমেদ ও অভিক পাল একটি করে উইকেট পেয়েছে। গ্রিন টিমের অন্য ব্যাটসম্যানরা আগামীকাল তাদের পারফরম্যান্স দেখাবে। বোলারও চাইছে নিজেদের পারফরম্যান্স ভালো করে আসন্ন দলে স্থান করে নিতে।

Releated Posts

সিডব্লিউজি ২০২৬: ‘এই সোনা যোগীজির জন্যও, যিনি আমাকে সমর্থন করেছেন’, জুডোয় সোনা জিতে বললেন অস্মিতা দে

গ্লাসগো, ৩১ জুলাই (আইএএনএস): কমনওয়েলথ গেমস ২০২৬-এ ক্যারিয়ারের সবচেয়ে বড় সাফল্য অর্জনের পর ভারতের জুডোকা অস্মিতা দে তাঁর…

ByBySandeep Biswas Jul 31, 2026

কমনওয়েলথ গেমস ২০২৬: জুডোয় মহিলাদের ৪৮ কেজিতে সোনা জিতলেন অস্মিতা দে, ভারতের পদক ভাণ্ডারে আরও সাফল্য, গর্বিত ত্রিপুরা

গ্লাসগো, ৩১ জুলাই (আইএএনএস): কমনওয়েলথ গেমস ২০২৬-এ ভারতের পদক জয়ের ধারা অব্যাহত রেখে জুডোয় মহিলাদের ৪৮ কেজি বিভাগে…

ByBySandeep Biswas Jul 31, 2026

হকি দলের জার্সির রং বদলের সিদ্ধান্তে বোর্ডের সঙ্গে আলোচনা হয়নি: দিলীপ তিরকি

নয়াদিল্লি, ৩১ জুলাই (আইএএনএস): ভারতের জাতীয় হকি দলের ঐতিহ্যবাহী নীল জার্সির পরিবর্তে আসন্ন এফআইএইচ হকি বিশ্বকাপে গেরুয়া রঙের…

ByByNews Desk Jul 31, 2026

অ্যাথলেটিক্সকে বিদায় জানালেন এশিয়ান গেমসে সোনা জয়ী ভারতের প্রথম হেপ্টাথলিট স্বপ্না বর্মণ

নয়াদিল্লি, ৩১ জুলাই (আইএএনএস): চোট-আঘাতের সঙ্গে দীর্ঘ লড়াইয়ের ইতি টেনে অ্যাথলেটিক্স থেকে অবসরের ঘোষণা করলেন এশিয়ান গেমসে হেপ্টাথলনে…

ByByNews Desk Jul 31, 2026
Scroll to Top