News Flash

  • Home
  • Uncategorized
  • উন্নয়ন নিয়ে কেন্দ্রের বিরুদ্ধে মুখ্যমন্ত্রীর গুচ্ছ অভিযোগ খন্ডন করলেন লোকসভার অধ্যক্ষা
Image

উন্নয়ন নিয়ে কেন্দ্রের বিরুদ্ধে মুখ্যমন্ত্রীর গুচ্ছ অভিযোগ খন্ডন করলেন লোকসভার অধ্যক্ষা

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৩১ মে৷৷ বিভিন্ন সমস্যা তুলে ধরে উত্তরপূর্বাঞ্চলের উন্নয়নের প্রশ্ণে কেন্দ্রীয় সরকারের

মঙ্গলবার আগরতলায় বিধানসভা ভবনে এনইআরসিপিএ’র সম্মেলনে বক্তব্য রাখেন লোকসভার অধ্যক্ষা সুমিত্রা মহাজন৷ ছবি নিজস্ব৷
মঙ্গলবার আগরতলায় বিধানসভা ভবনে এনইআরসিপিএ’র সম্মেলনে বক্তব্য রাখেন লোকসভার অধ্যক্ষা সুমিত্রা মহাজন৷ ছবি নিজস্ব৷

দিশাহীনতার বিষয়গুলি নিয়ে জোর সওয়াল করেছেন মুখ্যমন্ত্রী মানিক সরকার৷ মুখ্যমন্ত্রীর এক গুচ্ছ অভিযোগের খন্ডন করে লোকসভার অধ্যক্ষা সুমিত্রা মহাজন ভারত সরকারের পূর্বোত্তরের উন্নয়নে সদিচ্ছার কোন ঘাটতি নেই সে কথা জানিয়েছেন৷ আগরতলায় অনুষ্ঠিত উত্তরপূর্বাঞ্চলীয় কমনওয়েলথ সংসদীয় সমিতির সম্মেলনে উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে রাজ্যের মুখ্যমন্ত্রী মানিক সরকার এই অঞ্চলের যোগাযোগ, বেকারত্ব, শিল্প এবং আর্থসামাজিক উন্নয়নে কেন্দ্রের দিশাহীনতাকে দায়ী করেছেন৷ তাঁর দাবি, এই অঞ্চলে যোগাযোগ ক্ষেত্রে স্বাধীনতার ৬৯ বছরেও দেশের অন্যান্য অংশের তুলনায় অনেকটাই পিছিয়ে রয়েছে৷ কর্মসংস্থান এই অঞ্চলে নেই বললেই চলে৷ শিক্ষা, স্বাস্থ্য, শিল্প সমস্ত ক্ষেত্রে দুর্বল হয়ে রয়েছে পূর্বোত্তর ভারত৷ ফলে, গোটা দেশের সাথে পাল্লা দিয়ে এই অঞ্চল এগিয়ে যেতে পারেনি৷ তাঁর জোরালো দাবি, [vsw id=”zk4q6LdDaRk” source=”youtube” width=”425″ height=”344″ autoplay=”yes”]পূর্বোত্তরের উন্নয়ন না হলে দেশ এগুতে পারবে না৷ মুখ্যমন্ত্রীর সমস্ত অভিযোগের খন্ডন করে লোকসভার অধ্যক্ষা বলেন, চলতি বাজেটে পূর্বোত্তরের উন্নয়নে ৩০ হাজার কোটি টাকা বরাদ্দ রাখা হয়েছে৷ গুরুত্ব দেওয়া হেেয়ছ রেল, সড়ক ,পানীয় জলের উপর৷ যোগাযোগের ক্ষেত্রে ত্রিপুরার এক বিরাট সম্ভাবনা অপেক্ষা করছে৷ অদূর ভবিষ্যতে দক্ষিণ পূর্ব এশিয়ার প্রবেশদ্বার হতে চলেছে ত্রিপুরা৷ পাশাপাশি এই অঞ্চলের যুবকযুবতীদের কর্মসংস্থানের প্রশ্ণে তিনি তাদের দক্ষতা নিয়ে প্রশ্ণ তুলেন৷ তাঁর বক্তব্য, দ্বাদশমান, অথবা স্নাতক, স্নাতকোত্তর ডিগ্রি ধারণ করলেই দক্ষতা অর্জন করা যায় না৷ কেন্দ্রীয় সরকার যুবকযুবতীদের দক্ষ করে তোলার এক প্রয়াস হাতে নিয়েছে৷ যাতে যুবক যুবতীদের সরকারি চাকুরির অপেক্ষায় বসে থাকতে না হয়৷ কেন্দ্রীয় সরকার চাইছে যুবক যুবতীদের স্বনির্ভর করে তুলতে৷ তার জন্য দক্ষতা বাড়ানো বিশেষভাবে প্রয়োজন৷
এদিকে, এদিন সম্মেলনে ভাষণের শুরুতেই লোকসভার অধ্যক্ষা সুমিত্রা মহাজন রাজ্যের মুখ্যমন্ত্রী মানিক সরকারের ভূয়সী প্রশংসা করেছেন৷ তাঁর মতে, দেশে বিভিন্ন রাজ্যের মুখ্যমন্ত্রীদের মধ্যে ত্রিপুরার মুখ্যমন্ত্রী সবার থেকে আলাদা৷ একজন স্বচ্ছ এবং বরণীয় মুখ্যমন্ত্রী হিসেবে তিনি মানিক সরকারের প্রশংসা করেন৷ তাঁর দাবি, দীর্ঘ অভিজ্ঞতা সম্পন্ন মুখ্যমন্ত্রী হিসেবে মানিক সরকারের পরিচালনায় এ রাজ্য আরো উন্নয়নের দিকে এগিয়ে যাবে৷
এদিন, লোকসভার অধ্যক্ষা বলেন, প্রাকৃতিক সম্পদ ও মিশ্র সংসৃকতির ঐতিহ্যে সমৃদ্দি এক অপরূপ রাজ্য ত্রিপুরা৷ ত্রিপুরা সহ সমগ্র উত্তরপূর্ব হচ্ছে আমাদের দেশের একটি সম্পদশীল অঞ্চল৷ তাই উত্তরপূর্বের উন্নয়ন ছাড়া দেশের উন্নয়ন সম্ভব নয় বলেই তিনি মনে করেন৷ শ্রীমতী মহাজন বলেন, উত্তরপূর্বাঞ্চল যেহেতু দেশের অন্যতম এক সম্পদশীল এলাকা৷ তাই এখান থেকে যতটুকু ইতিবাচক সম্পদ বের হয়ে আসবে দেশ তত বেশি সমৃদ্ধ হবে৷ তিনি বলেন, এই অঞ্চলের উন্নয়নে চাই শান্তি ও সম্প্রীতি৷ উত্তরপূর্বাঞ্চল পর্ষদ এ অঞ্চলের উন্নয়নে ক্রমাগত কাজ করছে৷ কেন্দ্রীয় সরকারও এই অঞ্চলের উন্নয়নে গুরুত্ব দিয়েছে৷ সে জন্যই উত্তরপূর্বের উন্নয়নে এবারের কেন্দ্রীয় বাজেটে ৩০ হাজার কোটি টাকা বরাদ্দ রাখা হয়েছে৷ এই অঞ্চলের যোগাযোগ ক্ষেত্রে কেন্দ্রীয় সরকার আন্তরিকভাবে গুরুত্ব দিচ্ছে বলে তিনি দাবি করেন৷ তাঁর মতে, পাহাড়ি অঞ্চলের সমস্যা একটু ভিন্নতর৷ যোগাযোগের ক্ষেত্রে অনেক প্রতিবন্ধকতা থাকে৷ আর এবিষয়টি তিনি অনুভব করেন কারণ, মহারাষ্ট্রের পাহাড়ি এলাকা কোঙ্কন অঞ্চলে তাঁর জন্ম৷ এজন্যই পাহাড়ি এলাকা সমস্যা সম্বন্ধে তিনি যথেষ্ট ওয়াকিবহাল৷ দাবি করে বলেন, পূর্বোত্তরের সমস্ত এলাকাকে জুড়ে দিতে হবে সড়ক পথে৷ তবে, রেলকে বাদ দিয়েও উন্নয়ন সম্ভব নয় সে কথাও স্বীকার করে নেন তিনি৷ শ্রীমতী মহাজন বলেন, ভারত সরকার গোটা পূর্বোত্তর দেশের রেলমানচিত্রে যুক্ত করার দৃঢ় সংকল্প নিয়েছে৷ রেলমন্ত্রক সে লক্ষ্যে কাজ করে চলেছে৷ অবশ্য এই অঞ্চলের যুবকযুবতীদের কর্মসংস্থানের প্রশ্ণে তিনি তাদের দক্ষ করে তোলার পক্ষেই সওয়াল করেছেন৷ তাঁর মতে, পঁুথিগত বিদ্যায় পারদর্শী হলেই চলবে না৷ দক্ষতা অর্জন করতে হবে৷ তাহলেই সরকারি চাকুরির উপর নির্ভরশীলতা কমবে৷ কেন্দ্রীয় সরকার দক্ষতা বিকাশের উদ্যোগ গ্রহণ করেছে৷ যাতে যুবক যুবতীদের স্বনির্ভর করে তোলা সম্ভব হয়৷ এই অঞ্চলের যুবকযুবতীদেরও দক্ষতা বিকাশ করে স্বনির্ভর করে তুলতে হবে৷
এদিন সম্মেলনে বক্তব্য রাখতে গিয়ে মুখ্যমন্ত্রী মানিক সরকার বলেন, আমাদের দেশে সংসদীয় গণতন্ত্রের যে ব্যবস্থা রয়েচে তাকে শক্তিশালী করতে হলে সাধারণ মানুষের আর্থ সামাজিক জীবনযাত্রার মানোন্নয়ন ঘটাতে হবে৷ সাধারণ মানুষের সার্বিক বিকাশ না ঘটলে সমৃদ্ধ দেশ গঠন সম্ভব হবে না৷ দেশের বৃহৎ অংশের মানুষ এখনো দারিদ্র্য সীমার নিচে৷ ৫৫ শতাংশ মহিলারা রক্তল্পতায় ভুগছেন৷ অধিকাংশ শিশুরা ভুগছে অপুষ্টিতে৷ দেশের ৫০ ভাগ গ্রামীণ এলাকায় যোগাযোগ বিদ্যুৎ নিরাপদ পানীয় জলের ব্যবস্থা নেই৷ নেই স্বাস্থ্য পরিষেবা ও শিক্ষার পরিকাঠামো৷ কোটি কোটি মানুষ এখনো গৃহহীন৷ মুখ্যমন্ত্রী বলেন, এটা সমৃদ্ধ মানব জীবন হতে পারে না৷ তিনি বলেন, তপশিলি জাতি, তপশিলি উপজাতি, সংখ্যালঘু ও অন্যান্য পশ্চাপদ শ্রেণীর মানুষেরাও পিছিয়ে পড়েছেন৷ এই অংশের মানুষদের পেছনে রেখে আমাদের সংসদীয় গণতন্ত্র শক্তিশালী হতে পারে না৷
মুখ্যমন্ত্রী বলেন, আমাদের অভিজ্ঞতা বলছে অর্থনৈতিক ক্ষমতা এখনো কেন্দ্রীভূত৷ সংবিধান সংশোধন হয়েছে অনেকবার৷ কিন্তু এই অবস্থার কোন পরিবর্তন হচ্ছে না৷ এই পরিপ্রেক্ষিতে আমাদের সংসদীয় ব্যবস্তা জাতীয় ও রাজ্যের ক্ষেত্রে অগ্রগতির পথ সুগম করতে একটা ভূমিকা নিতে পারে৷ মুখ্যমন্ত্রী বলেন, স্বাধীনতার এত বছর পরও উত্তর পূর্বাঞ্চলের উন্নয়ন অবহেলিত হচ্ছে৷ বিদ্যুৎ, কৃষি, স্বাস্থ্য, যোগাযোগ শিক্ষার উন্নত পরিকাঠামো এখনো গড়ে উঠেনি৷ বেকারত্ব এক পাহাড় প্রমান সমস্যা৷ বিপথগামী হচ্ছে একাংশ যুবক৷ বিচ্ছিন্নতাবাদী মাঝে মাঝেই মাথা চাড়া দিচ্ছে৷ এটা ভুল পথ৷ আমাদের দেশ গণতান্ত্রিক দেশ৷ বিচ্ছিন্নতাবাদকে কিছুতেই সমর্থন করা যায় না৷ এই সমস্যা নিয়ে চিন্তাভাবনার প্রয়োজন রয়েছে৷ এই অঞ্চলের বিধানসভাগুলির অধ্যক্ষ উপাধ্যক্ষদের এই সম্মেলন এবিষয়ে একটা গুরুত্বপূর্ণ ভূমিকা নিতে পারে বলে মুখ্যমন্ত্রী অভিমত ব্যক্ত করেন৷
সম্মেলনে মূল বক্তব্যের উপর আলোকপাত করেন উত্তরপূর্বাঞ্চলীয় কমনওয়েলথ সংসদীয় সমিতির চেয়ারম্যান মেঘালয় বিধানসভার অধ্যক্ষ এ টি মন্ডল৷ তিনি বলেন, সংসদীয় ব্যবস্থায় উন্নয়নে এ ধরনের সম্মেলন অবদান রাখে৷ উত্তরপূর্বাঞ্চলের অন্যতম প্রতিবন্ধকতা হল অপ্রতুল যোগাযোগ ব্যবস্থা৷ তাছাড়া কর্মসংস্থানও এক বড় সমস্যা৷ এই সমস্যার সমাধানে কেন্দ্রকে এগিয়ে আসতে হবে৷ সম্মেলনে স্বাগত বক্তব্য রাখেন ত্রিপুরা বিধানসভার অধ্যক্ষ রমেন্দ্র চন্দ্র দেবনাথ৷ তিনি বলেন, াামাদের রাজ্যে গণতান্ত্রিক প্রক্রিয়া খুবই শক্তিশালী৷ এখানে ত্রিস্তর পঞ্চায়েত ব্যবস্থা ও স্বশাসিত জেলা পরিষদ ব্যবস্থা কিভাবে কাজ করছে তা তিনি তুুলে ধরেন৷ অধ্যক্ষ বলেন, এ সমস্ত স্বশাসিত সংস্থাগুলিতে নিয়মিত নির্বাচন হয়৷ তিনি তার বক্তব্যে রাজন্য শাসিত ত্রিপুরা থেকে গণতন্ত্রে উত্তরণের প্রেক্ষাপটও তুলে ধরেন৷ বিধানসভার অধ্যক্ষ শ্রী দেবনাথ বলেন, কেন্দ্রীয় প্রকল্প রূপায়ণে অগ্রণী রাজ্য আমাদের ত্রিপুরা৷ এটা সম্ভব হয়েছে উন্নয়নে রাজ্যের জনগণের সক্রিয় সহযোগিতা ও অংশগ্রহণের মধ্য দিয়ে৷
এদিন সম্মেলনের উদ্বোধনী অনুষ্ঠানে উত্তর পূর্বাঞ্চলীয় কমনওয়েলথ সংসদীয় সমিতির সম্মেলন উপলক্ষ্যে প্রকাশিত স্মরণিকার আনুষ্ঠানিক প্রকাশ করেন লোকসভার অধ্যক্ষা সুমিত্রা মহাজন৷ সম্মেলনে উত্তর পূর্বাঞ্চলের রাজ্যগুলির বিধানসভার অধ্যক্ষ, উপাধ্যক্ষ গণ ছাড়াও সাংসদ ঝর্ণা দাস বৈদ্য, সমাজকল্যাণ ও সমাজ শিক্ষামন্ত্রী বিজিতা নাথ সহ সাংসদ ও বিধায়কগণ অংশ নেন৷ উপস্থিত ছিলেন লোকসভার মহাসচিব অনুপ মিশ্র, সচিব ড ডি ভাল্লা, লোকসভা ও বিধানসভাগুলির আধিকারিক এবং অন্যান্য আধিকারিকগণ৷ সম্মেলনের উদ্বোধনী অনুষ্ঠানের পর শুরু হয় বিষয় ভিত্তিক আলোচনা৷ বিষয় ভিত্তিক আলোচনার প্রথম বিষয়বস্তু ছিল উত্তর পূর্বাঞ্চলের অগ্রগতি ও উন্নয়নের জন্য উত্তর পূর্বাঞ্চলীয় কমনওয়েলথ সমিতিকে শক্তিশালী করা৷ এবিষয়ে আলোচনার সূত্রপাত করেন ত্রিপুরা বিধানসভা উপাধ্যক্ষ পবিত্র কর৷ তাছাড়াও আলোচনায় অংশ নেন নাগাল্যান্ড, মণিপুর ও অরুণাচল প্রদেশের অধ্যক্ষ, উপাধ্যক্ষগণ৷ সকালে সম্মেলনের উদ্বোধনের জন্য লোকসভার অধ্যক্ষ সুমিত্রা মহাজন বিধানসভায় এসে পৌঁছলে তাকে রাষ্ট্রীয় অভিবাদন জানায় টিএসআর জওয়ান৷
সম্মেলনে আলোচনার দ্বিতীয় বিষয় ছিল উত্তর পূর্ব ভারতে ভূমিক্ষয় ও জনগণের উপর তার প্রভাব৷ আলোচনার সূচনা করেন সিকিম বিধানসভার অধ্যক্ষ৷ অরুণাচল প্রদেশ, মিজোরাম, নাগাল্যান্ড বিধানসভার অধ্যক্ষ, রাজ্য বিজ্ঞান প্রযুক্তি ও পরিবেশ দপ্তরের মন্ত্রী বিজিতা নাথ, ত্রিপুরা বিধানসভার উপাধ্যক্ষ পবিত্র কর আলোচনায় অংশ নেন৷
আলোচনায় বিজ্ঞান প্রযুক্তি মন্ত্রী বিজিতা নাধ বলেন, ভূমিক্ষয় রোধে বিজ্ঞান ভিত্তিক জল সম্পদ ব্যবস্থাপনা, ভূপৃষ্ঠস্থ জলসংরক্ষণ, বৃষ্টির জল সংরক্ষণ করা হলে ভূমিক্ষয় অনেকাংশে রোধ করা যেতে পারে৷

Releated Posts

সূর্য ঘরে এখন ১৫ মেগাওয়াটের শক্তি, বিদ্যুৎ ব্যবস্থায় নীরব বিপ্লব রাজ্যে

আগরতলা, ২৮ জুলাই:একটি বাড়ির ছাদে কয়েকটি সোলার প্যানেল। সেখান থেকেই তৈরি হচ্ছে বিদ্যুৎ। সেই বিদ্যুৎ যাচ্ছে বাড়ির আলো,…

ByByReshmi Debnath Jul 28, 2026

অক্সিলিয়াম গার্লস স্কুলে ‘আউক্সি ইগনিট এনোএল এক্সিবিশন ২০২৬’, ছাত্রীদের সৃজনশীলতা ও প্রতিভার প্রকাশ

আগরতলা, ২৫ জুলাই: ছাত্রীদের মধ্যে বিজ্ঞানমনস্কতা, সৃজনশীলতা ও নেতৃত্বের গুণাবলী বিকাশের লক্ষ্যে অক্সিলিয়াম গার্লস স্কুল, আগরতলার উদ্যোগে বিদ্যালয়…

ByByNews Desk Jul 25, 2026

রোমানিয়ায় ভারতীয় সংস্কৃতি ও মূল্যবোধের প্রসারে প্রবাসীদের ভূয়সী প্রশংসা রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর

বুখারেস্ট, ২৫ জুলাই (আইএএনএস): ভারত ও রোমানিয়ার জনগণের মধ্যে ঘনিষ্ঠ সম্পর্কই দুই দেশের দ্বিপাক্ষিক সম্পর্কের সবচেয়ে শক্তিশালী ভিত্তি…

ByByNews Desk Jul 25, 2026

ধর্মেন্দ্র প্রধানের ইস্তফা যুবসমাজ, সন্তানহারা পরিবার ও ঐক্যবদ্ধ বিরোধীদের জয়: মল্লিকার্জুন খাড়গে

নয়াদিল্লি, ২৫ জুলাই (আইএএনএস): কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের পর কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে শনিবার দাবি করেছেন, এটি…

ByByNews Desk Jul 25, 2026
Scroll to Top