News Flash

  • Home
  • দেশ
  • ভোটে ফের মমতা ও অভিষেককে হারাব, চালেঞ্জ শুভেন্দুর
Image

ভোটে ফের মমতা ও অভিষেককে হারাব, চালেঞ্জ শুভেন্দুর

কলকাতা, ৪ নভেম্বর (হি.স.): লোকসভা ভোটে ফের মমতা বন্দ্যোপাধ্যায়কে হারানোর চ্যালেঞ্জ ছুঁড়লেন শুভেন্দু অধিকারী। একইসঙ্গে দক্ষিণ ২৪ পরগনার ডায়মন্ড হারবার লোকসভা কেন্দ্র থেকে অভিষেক বন্দ্যোপাধ্যায়কেও ‘গো হারা’ করার দাবিও জানিয়ে রাখলেন তিনি। শনিবার তমলুকের সভা থেকে কড়া ভাষায় তৃণমূলকে আক্রমণ শানান বিরোধী দলনেতা।

বিরোধী দলনেতার দাবি, আতঙ্কে ভুগছেন তৃণমূল নেত্রী। বিধানসভা ভোটের ফলাফল এখনও তাড়া করছে তাঁকে। এর পরই দুর্নীতি ইস্যু টেনে শুভেন্দুর হুঙ্কার, “লোকসভা ভোট আসছে। ভোটে সমস্ত দুর্নীতিবাজদের হটাতে হবে। এদের পরিণতি কী হয় দেখতে থাকুন। এটাই মোদী সরকার। না খাউঙ্গা, না খানেদুঙ্গা।”

রেশন দুর্নীতিতে ধৃত জ্যোতিপ্রিয় মল্লিকের প্রসঙ্গও টেনে আনেন তিনি। এর পরই তাঁর ডাক, “লোকসভা ভোটে এই আটা চোর, গম চোর, বালি চোর, কয়লা চোর তোলামূলীদের হারাতে হবে। এখন থেকেই প্রস্তুতি নিন।”

লোকসভা ভোটে মমতা এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়কে হারানোর চ্যালেঞ্জ ছুঁড়লেন শুভেন্দু। বললেন, “ওঁর আবার প্রধানমন্ত্রী হওয়ার শখ হয়েছে! ক্ষমতা থাকলে কাঁথি, তমলুকে আসুক মমতা বন্দ্যোপাধ্যায়। আবার হারাব। বলে বলে হারাব। ডায়মন্ড হারবারে ভাইপোকে হারাব। অন্য লোককে দাঁড় করিয়ে হারাব। বিজেপিকে জেতাব।”

Releated Posts

সীমান্তের কাছে এসএসবি-এর অভিযানে মাদক ও আগ্নেয়াস্ত্র উদ্ধার, গ্রেফতার ৫

কলকাতা, ১২ সেপ্টেম্বর (আইএএনএস): ভারত-নেপাল সীমান্তের কাছে গত দু’দিনে পৃথক অভিযানে বিপুল পরিমাণ মাদক ও একটি অবৈধ আগ্নেয়াস্ত্র…

ByByNews Desk Sep 12, 2026

সরকারের নিষ্ক্রিয়তায় অন্ধকারে কর্নাটক, বিদ্যুৎ সংকট নিয়ে সরব বিজেপি

বেঙ্গালুরু, ১২ সেপ্টেম্বর (আইএএনএস): কর্নাটকে বিদ্যুৎ সংকট নিয়ে রাজ্য সরকারের বিরুদ্ধে তীব্র আক্রমণ শানালেন বিজেপির প্রবীণ নেতা তথা…

ByByNews Desk Sep 12, 2026

শুধু বৃষ্টির ঘাটতি দিয়ে খরা ঘোষণা নয়, বৈজ্ঞানিক মূল্যায়নের পর সিদ্ধান্ত: গুজরাট সরকার

গান্ধীনগর, ১১ সেপ্টেম্বর (আইএএনএস): শুধুমাত্র বৃষ্টিপাতের ঘাটতির ভিত্তিতে গুজরাটের কোনও জেলাকে খরাপ্রবণ ঘোষণা করা হবে না বলে শুক্রবার…

ByByTaniya Chakraborty Sep 11, 2026

ফেব্রুয়ারির মধ্যে জাতীয় সড়কে বাধাহীন টোল ব্যবস্থা চালু হবে: নীতিন গডকরি

মুম্বই, ১১ সেপ্টেম্বর (আইএএনএস): আগামী ফেব্রুয়ারির মধ্যে ভারতে সম্পূর্ণ ডিজিটাল ও বাধাহীন হাইওয়ে টোল ব্যবস্থা চালু করা হবে…

ByByTaniya Chakraborty Sep 11, 2026
Scroll to Top