News Flash

  • Home
  • দেশ
  • রহড়ায় ‘জ্যোতিপ্রিয়-ঘনিষ্ঠ’ তাপস বিশ্বাসের বাড়িতে হানা ইডি-র
Image

রহড়ায় ‘জ্যোতিপ্রিয়-ঘনিষ্ঠ’ তাপস বিশ্বাসের বাড়িতে হানা ইডি-র

উত্তর ২৪ পরগনা, ৪ নভেম্বর, (হি.স.): রেশন দুর্নীতি মামলায় আবারও সক্রিয় ইডি। শনিবার নানা জায়গায় তল্লাশি অভিযান চালালেন কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার আধিকারিকেরা। এ বার উত্তর ২৪ পরগনার খড়দহের রহড়াতেও হানা দিলেন তাঁরা। ইডি সূত্রে খবর, রহড়ার বাসিন্দা তাপস বিশ্বাসের বাড়িতে অভিযান চালানো হয়েছে।

শনিবার সকালে উত্তর ২৪ পরগনার নানা প্রান্তে অভিযান চালিয়েছে ইডি। সকালে কালুপুরের রাধাকৃষ্ণ আটাকল এবং রাধাকৃষ্ণ চালকলে যান তদন্তকারীরা। জানা যাচ্ছে, সংশ্লিষ্ট চালকল এবং আটাকলের মালিক মন্টু সাহা এবং কালীদাস সাহা। তাঁদের বাড়িতেও গিয়েছে ইডি।

এই মামলায় ইতিমধ্যেই গ্রেফতার হয়েছেন জ্যোতিপ্রিয় (রাজ্য-রাজনীতিতে যিনি বালু বলেই বেশি পরিচিত)। ইডির একটি সূত্রের দাবি, তাপস বালুর ‘ঘনিষ্ঠ’ বলেই পরিচিত। শনিবার বিকেলে তাঁর বাড়িতে যান তদন্তকারীরা। পরিবার সূত্রেও খবর, বাড়ির আলমারি নানা ফাইল বার করে দেখছেন ই়ডি আধিকারিকেরা। খতিয়ে দেখা হচ্ছে ব্যাঙ্ক অ্যাকাউন্টের তথ্যও।

বনগাঁ ছাড়াও উত্তর ২৪ পরগনার বারাসত এবং নদিয়ার রানাঘাটেও ইডির পৃথক দল গিয়েছে বলে কেন্দ্রীয় সংস্থা সূত্রে খবর। কী ভাবে রেশনের আটা বিভিন্ন ডিলারের মাধ্যমে খোলা বাজারে চলে যেত, এ নিয়ে তথ্য পেতে চাইছেন তদন্তকারীরা।

Releated Posts

১০ ও ২০ টাকার পলিমার নোটের মাঠপর্যায়ের পরীক্ষায় কেন্দ্রের অনুমোদন, কাগজের নোট তুলে দেওয়ার পরিকল্পনা নেই

নয়াদিল্লি, ২৭ জুলাই (আইএএনএস): কেন্দ্র সরকার ১০ টাকা ও ২০ টাকার পলিমার (প্লাস্টিকভিত্তিক) নোটের মাঠপর্যায়ের (ফিল্ড ট্রায়াল) পরীক্ষার…

ByByNews Desk Jul 27, 2026

প্রতিরক্ষা সহযোগিতা জোরদারে ভারতের সঙ্গে বৈঠক কোট দিভোয়ারের বিমানবাহিনী প্রধানের

নয়াদিল্লি, ২৭ জুলাই (আইএএনএস): ভারত ও কোট দিভোয়ার (আইভরি কোস্ট) সোমবার দ্বিপাক্ষিক প্রতিরক্ষা সহযোগিতা আরও জোরদার করা এবং…

ByByNews Desk Jul 27, 2026

কার্গো হোল্ডে ধোঁয়ার সতর্কবার্তা, দুবাই-মুম্বইগামী ইন্ডিগো বিমানের জরুরি অবতরণ রাজকোটে

রাজকোট (গুজরাট), ২৭ জুলাই (আইএএনএস): দুবাই থেকে মুম্বইগামী ইন্ডিগোর একটি বিমান কার্গো হোল্ডে ধোঁয়ার সতর্কবার্তা পাওয়ার পর সোমবার…

ByByNews Desk Jul 27, 2026

ছাত্রদের মুক্তি ও মামলা প্রত্যাহারের দাবি তেজস্বীর, না হলে রাজ্যজুড়ে গণআন্দোলনের হুঁশিয়ারি

পাটনা, ২৭ জুলাই (আইএএনএস): ২৫ জুলাইয়ের ছাত্র আন্দোলনে পুলিশের পদক্ষেপের তীব্র সমালোচনা করে গ্রেফতার হওয়া ছাত্রদের অবিলম্বে মুক্তি…

ByByNews Desk Jul 27, 2026
Scroll to Top