News Flash

  • Home
  • দিনের খবর
  • ছত্তিশগড়ে ধারালো অস্ত্র দিয়ে বিজেপি নেতাকে খুন করল নকশালরা
Image

ছত্তিশগড়ে ধারালো অস্ত্র দিয়ে বিজেপি নেতাকে খুন করল নকশালরা

নারায়নপুর, ৪ নভেম্বর (হি. স.) আগামী মঙ্গলবার ছত্তিশগড়ে প্রথম দফায় বিধানসভা নির্বাচন।তার ঠিক তিন দিন আগে শনিবার খুন হলেন স্থানীয় বিজেপি নেতা রতন দুবে। শনিবার সন্ধ্যা সাড়ে ৫টার দিকে নকশালরা নারায়ণপুর জেলা বিজেপির সহ-সভাপতি ও জেলা পঞ্চায়েত সদস্য রতন দুবেকে ধারালো অস্ত্র দিয়ে খুন করে।

শনিবার দুপুরে ছত্তিশগড়ের নারায়নপুর জেলার কৌশলনর এলাকায় দলের হয়ে প্রচার করছিলেন স্থানীয় বিজেপি নেতা রতন দুবে। সেই সময় কিছু অজ্ঞাত পরিচয় ব্যক্তি তাঁকে খুন করে।রতন দুবে ছিলেন স্থানীয় বিজেপির জেলা সহ-সভাপতি এবং জেলা পঞ্চায়েতের সদস্য।
ছত্তিশগড়ের বস্তার রেঞ্জের আইজি সুন্দররাজ পিকে বলেন, ঘটনার খবর পেয়ে তাৎক্ষণিকভাবে পুলিশ ও নিরাপত্তা বাহিনী পাঠানো হয়েছে। মরদেহ জেলা সদর নারায়ণপুরে আনা হয়েছে।এলাকায় টহল দিচ্ছে পুলিশের একটি বড় দল। আশপাশের এলাকায় তল্লাশি চালানো হচ্ছে। খুনের নেপথ্যে কে বা কারা যুক্ত, তা খতিয়ে দেখা হচ্ছে।

এই ঘটনার তীব্র নিন্দা করেছেন বিজেপির রাজ্য ইনচার্জ ওম মাথুর। তিনি বলেছেন, প্রচারের সময় নকশালদের দ্বারা বিজেপির নারায়ণপুর বিধানসভার আহ্বায়ক এবং জেলা সহ-সভাপতি রতন দুবে জিকে নৃশংসভাবে হত্যা করায় আমি গভীরভাবে শোকাহত। গোটা দল এই কাপুরুষোচিত ঘটনার নিন্দা জানায়।

Releated Posts

এয়ার ইন্ডিয়ার বোয়িং ড্রিমলাইনার দুর্ঘটনার তদন্তে কোনও বিলম্ব নয়, সংসদে জানাল কেন্দ্র

নয়াদিল্লি, ২৭ জুলাই (আইএএনএস): আহমেদাবাদে এয়ার ইন্ডিয়ার বোয়িং ৭৮৭ ড্রিমলাইনার বিমান দুর্ঘটনার তদন্তে কোনও বিলম্ব হয়নি এবং নির্ধারিত…

ByByNews Desk Jul 27, 2026

জামিনের আবেদন নিষ্পত্তি না হওয়া পর্যন্ত অতীন ঘোষকে গ্রেফতার নয়, নির্দেশ কলকাতা হাই কোর্টের

কলকাতা, ২৭ জুলাই (আইএএনএস): জমি দখলের অভিযোগে দায়ের হওয়া মামলায় প্রাক্তন তৃণমূল কংগ্রেস বিধায়ক ও কলকাতা পুরসভার ডেপুটি…

ByByNews Desk Jul 27, 2026

জন্তর মন্তর মন্তব্যে মেহবুবা মুফতির ক্ষমা চাওয়া উচিত ছিল: ওমর আবদুল্লা

শ্রীনগর, ২৭ জুলাই (আইএএনএস): জন্তর মন্তরে ছাত্র আন্দোলন দমনে বলপ্রয়োগ নিয়ে করা মন্তব্যের জেরে পিপলস ডেমোক্র্যাটিক পার্টি (পিডিপি)-র…

ByByNews Desk Jul 27, 2026

মাদক পাচারকারীকে ধরতে গিয়ে গাড়ির ধাক্কা, হায়দরাবাদে আহত ৩ পুলিশকর্মী

হায়দরাবাদ, ২৭ জুলাই (আইএএনএস): মাদক পাচারবিরোধী অভিযানে গিয়ে এক সন্দেহভাজন মাদক পাচারকারীর গাড়ির ধাক্কায় তিন পুলিশকর্মী আহত হয়েছেন।…

ByByNews Desk Jul 27, 2026
Scroll to Top