News Flash

  • Home
  • Uncategorized
  • পণ্যবোঝাই শত শত লরি আটক জাতীয় সড়কে, চরম দুর্ভোগে চালকরা
Image

পণ্যবোঝাই শত শত লরি আটক জাতীয় সড়কে, চরম দুর্ভোগে চালকরা

নিজস্ব প্রতিনিধি, চুরাইবাড়ি, ৩১ মে৷৷ বর্ষা মরশুম শুরু হতেই আসাম াগরতলা জাতীয় সড়কটি যান চলাচলের অযোগ্য হয়ে

আসাম-আগরতলা জাতীয় সড়কে আটকা পড়ে রয়েছে পণ্যঝোঝাই শত শত লরি৷ ছবি নিজস্ব৷
আসাম-আগরতলা জাতীয় সড়কে আটকা পড়ে রয়েছে পণ্যঝোঝাই শত শত লরি৷ ছবি নিজস্ব৷

দাঁড়ায়৷ বহুবার আবার জাতীয় সড়ক বন্ধ হয়ে পড়েছিল৷ এ সমস্যা আজকের নতুন নয়, দীর্ঘ কয়েক বছর যাবৎ আসাম আগরতলা জাতীয় সড়কটি বর্ষা মরশুমে কৃষি জমিতে পরিণত হয়৷ রাজ্যের একমাত্র প্রবেশদ্বার অসমের লোয়ার পোয়া থেকে আসাম ত্রিপুরা সীমান্ত চুরাইবাড়ি পর্যন্ত ১০ কিমি পথ যেন মরণ ফাঁদে পরিণত৷ ভারতবর্ষের ইতিহাসের পাতায় এ ধরনের জরাজীর্ণ জাতীয় সড়ক আর অন্যত্র আছে কিনা তা সন্দেহের৷ এদিকে চলতি বর্ষা মরশুম শুরু হতেই জাতীয় সড়কটি যান চলাচলের অযোগ্য হয়ে উঠে৷ অনেকবার সড়কটি বন্ধ ও হয়ে পড়েছিল৷ কিন্ত ইদানিং কালের প্রবল বর্ষণের ফলে জাতীয় সড়কটি বন্ধ হয়ে পড়ে৷ টানা এক সপ্তাহ যাবৎ জাতীয় সড়কটি বন্ধ থাকলেও রাজ্য সরকারের কোন টনক নড়েনী৷ ফলে উভয় রাজে শত শত লরি ঐ রাস্তায় আটকে রয়েছে৷ লোহার পোয়া থেকে চুরাইবাড়ি পর্যন্ত ১০ কিমি রাস্তার আধিকাংশ পাহাড়ী এলাকা৷ ফলে খাদ্য ও পানীয় জলের সংকট দেখা দিয়েছে জামে ফেসে যাওয়া চালক ও সহ চালকদের মধ্যে৷ অপরদিকে বিকল্প জাতীয় সড়কের অবস্থা ভয়াবহ৷ রাস্তার উফর পুকুর সমতূল্য গর্ত৷ সেই গর্তের মধ্যে আটকে যাচ্ছে লরি৷ রাজ্যের জাতীয় সড়ক বন্ধ এবং বিকল্প জাতীয় সড়ক বন্ধের পথে তাই রাজ্যে তীব্র খাদ্য সংকট ও জ্বালানী সংকট দেখা দিয়েছে৷ এদিকে ভারতের বিভিন্ন প্রান্ত থেকে আসা লরি চালকরা এমন ভয়াবহ পরিস্থিতির সম্মুখীন হয়ে বলছেন আর ওরা পন্য নিয়ে ত্রিপুরাতে অওাসবেন না৷ ত্রিপুরা রাজ্যে আসতে হলে তাদের জামের মধ্যে ফেসে গিয়ে না খেয়ে মরতে হয়৷ অসম বা ত্রিপরা সরকার কোন খোঁজ খবর রাখেন না৷ ঐ ১০ কিমি পথ সংস্কারের কোন উদ্যোগ নেই অসম ও ত্রিপুরা সরকারের৷ পাশাপাশি রাজ্য বাসীর বহি রাজ্যে যাতায়াত বিঘ্নিত হয়ে পড়েছে৷ গোটা রাজ্য বাসী ও রাস্তায় আটকে থাকা লরি চালকরা রাজ্য সরকারের দায়িত্ব হীন কর্মকান্ডে ক্ষোভে ফাটছেন৷ যে কোন সময় ক্ষোভের বহিঃপ্রকাশ ঘটতে পারে৷

Releated Posts

শস্য সাইলো প্রকল্পে একচেটিয়া সুবিধা দেওয়ার অভিযোগ খারিজ করল এফসিআই

নয়াদিল্লি, ২ জুন (আইএএনএস): শস্য সংরক্ষণের আধুনিক সাইলো প্রকল্পের বরাত প্রদানের ক্ষেত্রে পক্ষপাতিত্ব ও একচেটিয়া ব্যবসাকে উৎসাহ দেওয়ার…

ByByNews Desk Jun 2, 2026

অসম বিধানসভায় ইউসিসি পাস, ‘প্রত্যেক নাগরিকের জন্য অভিন্ন আইন কার্যকর করতে প্রতিশ্রুতিবদ্ধ’: অমিত শাহ

নয়াদিল্লি, ২৭ মে (আইএএনএস): অসম বিধানসভায় অভিন্ন দেওয়ানি বিধি (ইউসিসি) বিল পাস হওয়ায় রাজ্যের মানুষকে অভিনন্দন জানালেন কেন্দ্রীয়…

ByByNews Desk May 27, 2026

কাবুলের হাসপাতালে পাকিস্তানি হামলার নিরপেক্ষ তদন্তের দাবি পুনর্ব্যক্ত রাষ্ট্রসংঘের বিশেষ দূতের

কাবুল, ২২ মে (আইএএনএস): আফগানিস্তানে মানবাধিকার পরিস্থিতি বিষয়ক রাষ্ট্রসংঘের বিশেষ দূত রিচার্ড বেনেট কাবুলের ওমিদ পুনর্বাসন হাসপাতালে পাকিস্তানের…

ByByNews Desk May 22, 2026

ভার্চুয়াল মাধ্যমে ‘মুখ্যমন্ত্রী সমীপেষু’ কর্মসূচির সূচনা, ধলাই জেলার ৩৫ জনের অভিযোগ শুনলেন মুখ্যমন্ত্রী

আগরতলা, ২০ মে : রাজ্যের সাধারণ মানুষের সঙ্গে সরকারের সরাসরি যোগাযোগ আরও সুদৃঢ় করতে ভার্চুয়াল মাধ্যমে ‘মুখ্যমন্ত্রী সমীপেষু’…

ByByReshmi Debnath May 20, 2026
Scroll to Top