News Flash

  • Home
  • দিনের খবর
  • ৯৪ জন শিক্ষকের চাকরি বাতিল করল খোদ প্রাথমিক শিক্ষা পর্ষদ
Image

৯৪ জন শিক্ষকের চাকরি বাতিল করল খোদ প্রাথমিক শিক্ষা পর্ষদ

কলকাতা, ৪ নভেম্বর (হি.স.) : নিয়োগ দুর্নীতির তদন্তের মাঝেই এ বার প্রাক্তন সভাপতি মানিক ভট্টাচার্যের আমলে নিয়োগ হওয়া ৯৪ জন শিক্ষকের চাকরি বাতিল করল খোদ প্রাথমিক শিক্ষা পর্ষদ।

২০১৪-এর টেট এবং ২০১৬-এর নিয়োগ হওয়া এই শিক্ষকদের চাকরি বাতিলের নির্দেশিকা শুক্রবার রাতেই চিঠি দিয়ে জানানো হল বিভিন্ন জেলার ডিপিএসসি চেয়ারম্যানদের।

প্রাথমিক শিক্ষক নিয়োগ দুর্নীতির তদন্তে উঠে আসে এই শিক্ষকরা টেট ছাড়াই শিক্ষকতার কাজ করছিলেন। পরবর্তী সময়ে হাইকোর্টের নির্দেশে সিবিআইকে গোটা বিষয়টি দেখতে বলা হয়। এর পর প্রাথমিক শিক্ষা পর্ষদ ওই চাকরিপ্রার্থীদের ডেকে পাঠিয়ে তদন্ত শুরু করে।

মামলায় বিচারপতি অমৃতা সিনহা ৯৪ জনের চাকরি বাতিলের নির্দেশ দেন। বলেন, মেধার ভিত্তিতে যোগ্যদের চাকরি দিতে হবে। পর্ষদও মেনে নেয় এই নিয়োগ বেআইনি। ওই চাকরিপ্রার্থীরা প্রয়োজনীয় তথ্য জমা না দিতে পারায় তাদের চাকরি বাতিলের সিদ্ধান্ত নিল পর্ষদ।

Releated Posts

কর্ণাটকে আবগারি দফতরের অনিয়মের অভিযোগ, মন্ত্রী সতীশ জারকিহোলির বেঙ্গালুরু ও বেলাগাভির বাড়িতে ইডি তল্লাশি

বেঙ্গালুরু, ৯ সেপ্টেম্বর (আইএএনএস): কর্ণাটকের আবগারি দফতরে কথিত অনিয়মের তদন্তে বুধবার বেঙ্গালুরু, বেলাগাভি এবং গোয়ার প্রায় ১৫টি জায়গায়…

ByByNews Desk Sep 9, 2026

ব্রিটেনে এয়ার ট্রাফিক কন্ট্রোল ব্যবস্থায় ত্রুটি, ব্যাহত এয়ার ইন্ডিয়ার একাধিক উড়ান

নয়াদিল্লি, ৯ সেপ্টেম্বর (আইএএনএস): ব্রিটেনের এয়ার ট্রাফিক কন্ট্রোল পরিষেবা প্রদানকারী ন্যাশনাল এয়ার ট্রাফিক সার্ভিসেস (ন্যাটস)-এর প্রযুক্তিগত ত্রুটির জেরে…

ByByNews Desk Sep 9, 2026

‘পাঞ্জাবে খাবারের চেয়েও দ্রুত মাদক পৌঁছয়’: মুখ্যমন্ত্রীর পদত্যাগ ও মন্ত্রীর গ্রেপ্তার দাবি এসএডি-কংগ্রেসের

নয়াদিল্লি, ৮ সেপ্টেম্বর (আইএএনএস): পাঞ্জাবের সাঙ্গরুর জেলায় মাদক সংক্রান্ত সমস্যার জেরে এক ব্যক্তির আত্মহত্যার ঘটনার পর রাজ্যের মুখ্যমন্ত্রী…

ByByNews Desk Sep 8, 2026

‘মান সরকারের আমলে রমরমিয়ে চলছে মাদক ব্যবসা’, দলিতের মৃত্যুকে ঘিরে পাঞ্জাবের আপ সরকারকে নিশানা বিজেপির

নয়াদিল্লি, ৮ সেপ্টেম্বর (আইএএনএস): পাঞ্জাবের আম আদমি পার্টি (আপ) সরকারের বিরুদ্ধে মাদক ব্যবসা নিয়ন্ত্রণে ব্যর্থতার অভিযোগ তুলে তীব্র…

ByByNews Desk Sep 8, 2026
Scroll to Top