News Flash

  • Home
  • দিনের খবর
  • কথায় কথায় মমতার নাম নিয়ে টানাটানি কেন, প্রশ্ন কল্যাণের
Image

কথায় কথায় মমতার নাম নিয়ে টানাটানি কেন, প্রশ্ন কল্যাণের

কলকাতা, ৩ নভেম্বর (হি.স.): রেশন দুর্নীতিকাণ্ডে প্রাক্তন খাদ্যমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক গ্রেফতার হওয়ার পরে, তাঁর পাশে দাঁড়িয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। বিজেপির বিরুদ্ধে রাজনৈতিক প্রতিহিংসার অভিযোগও তুলেছেন।

এই প্রেক্ষাপটেই, মমতা ও অভিষেক বন্দ্যোপাধ্যায় সব জানেন বলে শুক্রবার মন্তব্য করেছেন ধৃত মন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক। আর সেই বক্তব্য ঘিরেই রাজ্য-রাজনীতিতে তৈরি হয়েছে ব্যাপক জল্পনা। জ্যোতিপ্রিয় মল্লিককে কটাক্ষ ছুড়ে তৃণমূলের সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের মন্তব্য, ‘কথায় কথায় মমতার নাম নিয়ে টানাটানি কেন ? মমতা-অভিষেক সব জানেন মানে কী?’
সাংবাদিকের কাছে শ্রীরামপুরের তৃণমূল সাংসদের বক্তব্য, ‘ওনারা কী জানেন মানে ? মমতা বন্দ্যোপাধ্যায় কী জানবেন ? জ্যোতিপ্রিয় মল্লিক যদি দুর্নীতি হয়েছে বলে থাকে, আগে তাহলে দুর্নীতি নিয়ে ও পদক্ষেপ নেয়নি কেন ? এক নম্বর প্রশ্ন। দু-নম্বর প্রশ্ন, দুর্নীতি নিয়ে উনি কোনও চিঠি লিখেছিলেন কি না, যে এই দুর্নীতি হচ্ছে। বন্ধ করাতে কোনও পদক্ষেপ নিয়েছিলেন?’

যারপরই ঝাঁঝালো ভাষায় কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের সংযোজন, ‘কথায় কথায় মমতা বন্দ্যোপাধ্যায়কে টানা কেন ভাই? মমতা বন্দ্যোপাধ্যায়ের দোষটা কী? মমতা বন্দ্যোপাধ্যায় মুখ্যমন্ত্রী। মমতা বন্দ্যোপাধ্যায় বিশ্বাস করে একজনকে একটা দায়িত্ব দিয়েছে। তাঁর যদি পদস্খলন হয়ে থাকে, সে যদি বেইমানিও করে থাকে, তাহলে মমতা বন্দ্যোপাধ্যায়ের দোষটা কোথায়? অভিষেক বন্দ্যোপাধ্যায়ের দোষটা কোথায়?’
জ্যোতিপ্রিয় মল্লিক এদিন বলেছেন, ‘মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায় সব জানে ঘটনা। এর সত্য প্রকাশ হবে। ৪ দিনের মধ্যে সত্য প্রকাশ হয়ে যাবে।’ আর ইডি হেফাজতে থাকা মন্ত্রীর এই বক্তব্য ঘিরেই রাজ্য-রাজনীতিতে ব্যাপক জল্পনা তৈরি হয়েছে যে, মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায় কী জানেন ? কোন সত্য প্রকাশের কথা বললেন জ্যোতিপ্রিয়? এসব কথা বলে কি তৃণমূলের শীর্ষ নেতৃত্বের অস্বস্তি বাড়ালেন প্রাক্তন খাদ্যমন্ত্রী ?

Releated Posts

বিহারে নির্মীয়মাণ সেতুর লঞ্চার ভেঙে বড় দুর্ঘটনা, লোহার কাঠামোর নিচে শ্রমিক

পাটনা, ১০ সেপ্টেম্বর (আইএএনএস): বিহারের বৈশালী জেলায় বৃহস্পতিবার সকালে নির্মীয়মাণ সেতুর কাজে ব্যবহৃত একটি লঞ্চার ভেঙে পড়ে বড়সড়…

ByByNews Desk Sep 10, 2026

‘জীবন যতদিন, ততদিন মানুষের সেবা করতে চাই’: হাসপাতাল থেকে ছাড়া পেলেন আন্না হাজারে

মুম্বই, ১০ সেপ্টেম্বর (আইএএনএস): মূত্রনালির সংক্রমণের সমস্যা নিয়ে হাসপাতালে ভর্তি হওয়ার ১০ দিন পর বৃহস্পতিবার বোম্বে হাসপাতাল থেকে…

ByByNews Desk Sep 10, 2026

বাংলা পাঠ্যক্রমে বিদেশি শব্দ বাদ দেওয়ার উদ্যোগ, শুরু পর্যালোচনা

কলকাতা, ১০ সেপ্টেম্বর (আইএএনএস): পশ্চিমবঙ্গের প্রাথমিক থেকে দশম শ্রেণি পর্যন্ত বাংলা ভাষার পাঠ্যক্রমে আগের তৃণমূল কংগ্রেস সরকারের আমলে…

ByByNews Desk Sep 10, 2026

দুই মাসের মধ্যে জেপিএসসি চেয়ারম্যান ও সদস্য নিয়োগ শেষের নির্দেশ ঝাড়খণ্ড হাইকোর্টের

রাঁচি, ১০ সেপ্টেম্বর (আইএএনএস): ঝাড়খণ্ড পাবলিক সার্ভিস কমিশন (জেপিএসসি)-এর চেয়ারম্যান ও সদস্যদের নিয়োগ প্রক্রিয়া আগামী দুই মাসের মধ্যে…

ByByNews Desk Sep 10, 2026
Scroll to Top