News Flash

Image

ফের লোকালয়ে হাতির হানা, আহত ১

কোচবিহার, ৩ নভেম্বর (হি.স.) : দিনহাটার পর এবার শীতলকুচি। ফের লোকালয়ে হাতির হানা। হাতির আক্রমণে আহত হলেন স্থানীয় এক বাসিন্দা। আহত অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন তিনি। বন দফতরের আধিকারিকদের কাছে ক্ষোভ জানান স্থানীয়রা।

সূত্রের খবর, শুক্রবার সাত সকালে কোচবিহারের শীতলকুচি ব্লকের ছোট শালবাড়ি গ্রাম পঞ্চায়েত এলাকায় লোকালয়ে ঢুকে পড়ে ৬টি হাতি। সেই সময় স্থানীয় বাসিন্দা আবদুল মজিদ মিঁয়া জমিতে কাজ করছিলেন। আচমকা একটি হাতি তাঁকে পিছন থেকে সজোরে লাথি মারে। প্রায় ১৫ ফুট দূরে গিয়ে পড়েন তিনি। বেশ কয়েক বার হাতি তাঁকে আঘাত করে। হাতির আক্রমণে জ্ঞান হারান আবদুল। তাঁকে প্রথমে মাথাভাঙা মহকুমা হাসপাতাল ও পরে কোচবিহার মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। ঘটনার পর বন দফতরের আধিকারিকরা ঘটনাস্থলে যাননি বলে অভিযোগ স্থানীয়দের।

এর আগে বৃহস্পতিবার দিনহাটার মাতালহাট গ্রাম পঞ্চায়েতের লক্ষ্মীর বাজার এলাকায় ঢুকে পড়ে ২টি হস্তিশাবক-সহ ৬ জনের দল। গ্রামে দাপিয়ে বেড়ায় হাতির দল। বাড়িঘর, জমির ফসল ক্ষতিগ্রস্ত হয়েছে। আতঙ্কিত হয়ে পড়েন গ্রামবাসীরা। খবর পেয়ে গ্রামে যান বন দফতরের কর্মীরা। হাতিগুলি পাতলাখাওয়ার জঙ্গল বা নদী পেরিয়ে জলদাপাড়া থেকে আসতে পারে বলে বন দফতরের অনুমান।

Releated Posts

বেকারত্ব, মূল্যবৃদ্ধি ও দুর্নীতি নিয়ে বিহার সরকারের বিরুদ্ধে তোপ তেজস্বী যাদবের

পাটনা, ১১ জুন (আইএএনএস): বিহারের এনডিএ সরকারের বিরুদ্ধে আক্রমণ আরও তীব্র করলেন আরজেডির জাতীয় কার্যকরী সভাপতি তেজস্বী যাদব।…

ByByNews Desk Jun 11, 2026

পাঞ্জাবে মাদক পাচার চক্র ভেঙে ৬ জন গ্রেফতার, উদ্ধার ৩০ কেজিরও বেশি হেরোইন

চণ্ডীগড়, ১১ জুন (আইএএনএস): সীমান্ত পেরিয়ে পরিচালিত একটি মাদক পাচার চক্রের পর্দাফাঁস করে ছয়জনকে গ্রেফতার করেছে পাঞ্জাব পুলিশ।…

ByByNews Desk Jun 11, 2026

৭৯তম জন্মদিনে শুভেচ্ছার জোয়ার, লালুপ্রসাদকে ঘিরে উৎসবে মাতল আরজেডি শিবির

পাটনা, ১১ জুন (আইএএনএস): রাষ্ট্রীয় জনতা দল (আরজেডি)-র প্রধান ও বিহারের প্রাক্তন মুখ্যমন্ত্রী লালু প্রসাদ যাদব-এর ৭৯তম জন্মদিন…

ByByNews Desk Jun 11, 2026

রাহুল গান্ধীর ‘ভগবান রাম’ মন্তব্য ঘিরে নতুন করে শুনানির নির্দেশ বারাণসী আদালতের

নয়াদিল্লি, ১০ জুন (আইএএনএস): কংগ্রেস নেতা এবং লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধীর বিরুদ্ধে ভগবান রামকে নিয়ে করা কথিত…

ByByNews Desk Jun 10, 2026
Scroll to Top