News Flash

  • Home
  • দেশ
  • আহমেদাবাদের গান্ধী আশ্রমে চরকা কেটে জাতির জনককে স্মরণ উত্তরাখণ্ডের মুখ্যমন্ত্রীর
Image

আহমেদাবাদের গান্ধী আশ্রমে চরকা কেটে জাতির জনককে স্মরণ উত্তরাখণ্ডের মুখ্যমন্ত্রীর

আহমেদাবাদ, ২ নভেম্বর (হি.স.) : উত্তরাখণ্ডের মুখ্যমন্ত্রী পুষ্কর সিং ধামি আহমেদাবাদের গান্ধী আশ্রমে চরকা কেটে জাতির জনক মহাত্মা গান্ধীর প্রতি শ্রদ্ধা নিবেদন করেছেন। মুখ্যমন্ত্রী গ্লোবাল ইনভেস্টর সামিটে অংশ নিতে আহমেদাবাদ সফরে রয়েছেন। এই সফরকালে বৃহস্পতিবার ধামি আহমেদাবাদের গান্ধী আশ্রমে যান। সেখানে তিনি কিছুটা সময় চরকা কাঁটেন এবং এখানকার ভিজিটরস বুকেও তাঁর অভিজ্ঞতার কথা শেয়ার করেন।

আশ্রমে চরকা কাটার পাশাপাশি আশ্রমটি পরিদর্শনও করেন মুখ্যমন্ত্রী পুষ্কর সিং ধামি। মুখ্যমন্ত্রী বলেন, স্বাধীনতা আন্দোলনে জাতির জনক যে কাজ করেছেন তা আমাদের সবসময় অনুপ্রাণিত করে। গান্ধী আশ্রম পরিদর্শণের আগে মুখ্যমন্ত্রী পুষ্কর সিং ধামি বৃহস্পতিবার সকালে গান্ধীনগরে গুজরাটের মুখ্যমন্ত্রী ভূপেন্দ্র প্যাটেলের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন। প্যাটেলকে বাবা কেদারের একটি স্মারক উপহার দেন ধামি। উভয় রাজ্যের বিভিন্ন উন্নয়নমূলক কাজ নিয়ে আলোচনার পাশাপাশি ভূপেন্দ্র প্যাটেলকে দেবভূমি পরিদর্শনেরও আমন্ত্রণও জানান ধামি।

Releated Posts

শুধু বৃষ্টির ঘাটতি দিয়ে খরা ঘোষণা নয়, বৈজ্ঞানিক মূল্যায়নের পর সিদ্ধান্ত: গুজরাট সরকার

গান্ধীনগর, ১১ সেপ্টেম্বর (আইএএনএস): শুধুমাত্র বৃষ্টিপাতের ঘাটতির ভিত্তিতে গুজরাটের কোনও জেলাকে খরাপ্রবণ ঘোষণা করা হবে না বলে শুক্রবার…

ByByTaniya Chakraborty Sep 11, 2026

ফেব্রুয়ারির মধ্যে জাতীয় সড়কে বাধাহীন টোল ব্যবস্থা চালু হবে: নীতিন গডকরি

মুম্বই, ১১ সেপ্টেম্বর (আইএএনএস): আগামী ফেব্রুয়ারির মধ্যে ভারতে সম্পূর্ণ ডিজিটাল ও বাধাহীন হাইওয়ে টোল ব্যবস্থা চালু করা হবে…

ByByTaniya Chakraborty Sep 11, 2026

ক্যানবেরায় অস্ট্রেলিয়ার নৌপ্রধানের সঙ্গে বৈঠকে ভারতীয় নৌপ্রধান, সামুদ্রিক সহযোগিতা বাড়ানোর আলোচনা

ক্যানবেরা, ১১ সেপ্টেম্বর (আইএএনএস): ভারত ও অস্ট্রেলিয়ার মধ্যে সামুদ্রিক সহযোগিতা আরও গভীর করার লক্ষ্যে শুক্রবার অস্ট্রেলিয়ার নৌপ্রধান ভাইস…

ByByTaniya Chakraborty Sep 11, 2026

ব্রিকসের বৈশ্বিক গুরুত্ব রয়েছে, ভারতের কূটনৈতিক সক্ষমতাও তুলে ধরে: শশী থারুর

নয়াদিল্লি, ১১ সেপ্টেম্বর (আইএএনএস): ব্রিকসের প্রাসঙ্গিকতা নিয়ে প্রশ্ন ওঠার পর এই জোটের গুরুত্বের পক্ষে সওয়াল করলেন কংগ্রেস সাংসদ…

ByByTaniya Chakraborty Sep 11, 2026
Scroll to Top