News Flash

  • Home
  • ত্রিপুরা
  • সক্ষম বেসরকারি সংস্থার উদ্যোগে শ্রবন যন্ত্র বিতরন
Image

সক্ষম বেসরকারি সংস্থার উদ্যোগে শ্রবন যন্ত্র বিতরন

নিজস্ব প্রতিনিধি, ধর্মনগর, ১ নভেম্বর : ধর্মনগরে সক্ষম একটি বেসরকারি সংস্থার উদ্যোগে শ্রবণে অক্ষম বা অসুবিধা রয়েছে এমন মানুষের মধ্যে বিনামূল্যে শ্রবণ যন্ত্র বিতরণ করা হয়েছে। সক্ষম বেসরকারি সংস্থার এই অনুষ্ঠানে এগিয়ে আসে ধর্মনগরের রোটারি ক্লাব এবং রোটারেক্ট ক্লাব।

এই অনুষ্ঠানের উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন রাজ্য বিধানসভার অধ্যক্ষ বিশ্ববন্ধু সেন, উত্তর জেলার শাসক এবং সমাহর্তা দেবপ্রিয় বর্ধন, ধর্মনগর পুর পরিষদের চেয়ারম্যান প্রদ্যুৎ দে সরকার, বিশিষ্ট সমাজসেবী শ্যামল কান্তি নাথ, তাছাড়া ও উপস্থিত ছিলেন সক্ষমের বিভিন্ন কর্মকর্তারা ও রোটারি এবং রোটাররেক্ট ক্লাবের সদস্য সদস্যরা।

উদ্বোধক বিশ্ববন্ধু সেন প্রথমেই যেসব বেসরকারি সংস্থা প্রতিবন্ধীদের জন্য বিভিন্ন ধরনের যন্ত্রের জোগান এবং আয়োজন করে থাকে তাদেরকে ধন্যবাদ জ্ঞাপন করেছেন। ডিডিআরসি ধর্মনগরের স্থাপনের জন্য সেই মানিক সরকারের আমল থেকে কেমন করে সংগ্রাম করে যাচ্ছেন তা তুলে ধরেন। এখনো সংগ্রাম সম্পূর্ণরূপে শেষ হয়নি কারণ কালিদিঘির পারে একটি ডিডিআরসি সেন্টারের শাখা খুলে দিলেও প্রকৃত কাগজপত্রের দাবিদার এখনো ঊনকোটি জেলার কৈলাশহরের উপর ন্যস্ত রয়েছে বলে জানান তিনি। যতদিন না পর্যন্ত ধর্মনগরে স্বয়ংক্রিয়ভাবে ডিডিআরসি সেন্টার চালনা হচ্ছে ততদিন পর্যন্ত উনার সংগ্রাম অব্যাহত থাকবে বলে তিনি জানান।

যারা প্রতিবন্ধী তারা একটা প্রতিবন্ধী সার্টিফিকেটের জন্য কৈলাশহর গিয়ে সংগ্রহ করা বহু কষ্টসাধ্য ব্যাপার। তার উপর যাদের বাড়ি সরসপুর, রানীবাড়ি, ব্রজেন্দ্রনগর, মহেশপুর তাদের জন্য কৈলাশহর গিয়ে সার্টিফিকেট সংগ্রহ করা দুরহ ব্যাপার হয়ে দাঁড়ায়। সরকারি উদ্যোগের পাশাপাশি যারা প্রতিবন্ধীদের দুঃখের সাথী তাদেরকে ভগবানের আশীর্বাদ বলে তিনি বর্ণনা করেন।

Releated Posts

তিন মাস ধরে পানীয় জল নেই, পাম্প হাউসে তালা ঝুলিয়ে বিক্ষোভ মহিলাদের

আগরতলা, ১০ সেপ্টেম্বর: পানীয় জলের চরম সংকটের অভিযোগ তুলে পাম্প হাউসে তালা ঝুলিয়ে প্রতিবাদে সামিল হলেন মহিলারা। আজ…

ByByTaniya Chakraborty Sep 10, 2026

স্কুলের প্রবেশমুখেই জঞ্জালের স্তূপ, তীব্র দুর্গন্ধে নাজেহাল পড়ুয়া-অভিভাবক

কুমারঘাট, ১০ সেপ্টেম্বর: স্কুলের প্রবেশমুখেই জমে রয়েছে আবর্জনার স্তূপ। তার সঙ্গে তীব্র দুর্গন্ধ এবং অস্বাস্থ্যকর পরিবেশ। এমনই অভিযোগ…

ByByReshmi Debnath Sep 10, 2026

দশ দফা দাবিতে উদয়পুরে তপশিলী জাতি সমন্বয় সমিতির প্রতিবাদ মিছিল

উদয়পুর, ১০ আগস্ট: : দশ দফা দাবিকে সামনে রেখে বৃহস্পতিবার উদয়পুরে প্রতিবাদ মিছিল ও বিক্ষোভ কর্মসূচি পালন করল…

ByByReshmi Debnath Sep 10, 2026

যাত্রাপুরে পুলিশের অভিযান, ১০ কেজির বেশি গাঁজা ও ইয়াবা উদ্ধার

আগরতলা, ১০ সেপ্টেম্বর: গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে বড়সড় সাফল্য পেল যাত্রাপুর থানার পুলিশ। লালটিলা গ্রামের বাসিন্দা দুলাল…

ByByTaniya Chakraborty Sep 10, 2026
Scroll to Top