News Flash

  • Home
  • দিনের খবর
  • অধিকারী পরিবারের সম্পত্তি নিয়ে আক্রমণ শানালেন মমতা
Image

অধিকারী পরিবারের সম্পত্তি নিয়ে আক্রমণ শানালেন মমতা

কলকাতা, ১ নভেম্বর (হি.স.) : নিয়োগ থেকে গরু, কয়লাপাচার এবং সর্বশেষ রেশন দুর্নীতিতে নাম জড়িয়েছে দলের একাধিক নেতা-মন্ত্রীর। সেই নিয়ে লাগাতার আক্রমণ শানিয়ে চলেছে বিরোধীরা। এমন পরিস্থিতিতে নাম না করে এবার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী এবং তাঁর পরিবারের সম্পত্তি নিয়ে আক্রমণ শানালেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের মুখে। কেঁচো খুঁড়তে সাপ বেরোবে বলে হুঁশিয়ারিও দিলেন। এর পাল্টা মমতাকে কটাক্ষ করলেন শুভেন্দুও।

বুধবার সাংবাদিক বৈঠক করেন মমতা। সেখানে সরাসরি শুভেন্দু বা অধিকারী পরিবারের কারও নাম যদিও নেননি তিনি। কিন্তু হলদিয়া এবং দিঘা-শঙ্করপুর উন্নয়ন পর্ষদের দায়িত্বে থাকা ব্যক্তিদের সম্পত্তি নিয়ে প্রশ্ন তোলেন তিনি, যে হলদিয়া উন্নয়ন পর্ষদের চেয়ারম্যান ছিলেন শুভেন্দু। তাঁর বাবা শিশির অধিকারী চেয়ারম্যান ছিলেন দিঘা-শঙ্করপুর উন্নয়ন পর্ষদের।

এদিন মমতা বলেন, “কারও কারও ৬০-৭০-৮০টি ট্রলার আছে, নানা লোকেই বলে। কত বেনামি বাড়ি আছে, কত পেট্রোল পাম্প আছে, কত কোটি কোটি টাকা রয়েছে। তারা বড় বড় কথা বলে কী করে? এতদিন করিনি, এবার আমরাও কাগজপত্র বের করছি।” মমতা আরও বলেন, “আমরা কি দেখতে গিয়েছি হলদিয়া উন্নয়ন পর্ষদের দায়িত্বে ছিলেন যাঁরা আগে, মন্ত্রী থাকাকালীন কোন জমি, কত টাকায় বিক্রি করেছেন? দিঘা উন্নয়ন পর্ষদের দায়িত্ব দিয়েছিলাম ভাল কাজ করার জন্য। কত জমি দিয়েছে? হোটেলই তৈরি হয়েছে। আমরা একবারও জানতে গিয়েছি? কেঁচো খুঁড়তে কিন্তু সাপ বেরোবে।”

Releated Posts

বিহারে নির্মীয়মাণ সেতুর লঞ্চার ভেঙে বড় দুর্ঘটনা, লোহার কাঠামোর নিচে শ্রমিক

পাটনা, ১০ সেপ্টেম্বর (আইএএনএস): বিহারের বৈশালী জেলায় বৃহস্পতিবার সকালে নির্মীয়মাণ সেতুর কাজে ব্যবহৃত একটি লঞ্চার ভেঙে পড়ে বড়সড়…

ByByNews Desk Sep 10, 2026

‘জীবন যতদিন, ততদিন মানুষের সেবা করতে চাই’: হাসপাতাল থেকে ছাড়া পেলেন আন্না হাজারে

মুম্বই, ১০ সেপ্টেম্বর (আইএএনএস): মূত্রনালির সংক্রমণের সমস্যা নিয়ে হাসপাতালে ভর্তি হওয়ার ১০ দিন পর বৃহস্পতিবার বোম্বে হাসপাতাল থেকে…

ByByNews Desk Sep 10, 2026

বাংলা পাঠ্যক্রমে বিদেশি শব্দ বাদ দেওয়ার উদ্যোগ, শুরু পর্যালোচনা

কলকাতা, ১০ সেপ্টেম্বর (আইএএনএস): পশ্চিমবঙ্গের প্রাথমিক থেকে দশম শ্রেণি পর্যন্ত বাংলা ভাষার পাঠ্যক্রমে আগের তৃণমূল কংগ্রেস সরকারের আমলে…

ByByNews Desk Sep 10, 2026

দুই মাসের মধ্যে জেপিএসসি চেয়ারম্যান ও সদস্য নিয়োগ শেষের নির্দেশ ঝাড়খণ্ড হাইকোর্টের

রাঁচি, ১০ সেপ্টেম্বর (আইএএনএস): ঝাড়খণ্ড পাবলিক সার্ভিস কমিশন (জেপিএসসি)-এর চেয়ারম্যান ও সদস্যদের নিয়োগ প্রক্রিয়া আগামী দুই মাসের মধ্যে…

ByByNews Desk Sep 10, 2026
Scroll to Top