News Flash

  • Home
  • দিনের খবর
  • কয়লা সঙ্কট নিয়ে কেন্দ্রকে তীব্র আক্রমণ মুখ্যমন্ত্রী মমতার
Image

কয়লা সঙ্কট নিয়ে কেন্দ্রকে তীব্র আক্রমণ মুখ্যমন্ত্রী মমতার

কলকাতা, ৩১ অক্টোবর (হি. স.) : এবার কয়লা সঙ্কট নিয়ে কেন্দ্রকে তীব্র আক্রমণ করলেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। দীপাবলির আগে কয়লার জোগান ঘিরে যখন সঙ্কট দেখা দিয়েছে গোটা দেশে, সেই সময় সঙ্কট পরিস্থিতি নিয়ে সরব হলেন তিনি। মমতার অভিযোগ, কয়লা সরবরাহের কোনও দায় নিচ্ছে না কেন্দ্র। সকলকে বিদেশ থেকে আমদানি করতে বলছে। বাজারে কৃত্রিম সঙ্কট তৈরি করা হচ্ছে বলেও অভিযোগ করেন তিনি।

বুধবার নবান্নে সাংবাদিক বৈঠক করেন মমতা। সেখানেই বিষয়টি নিয়ে সরব হন তিনি। বলেন, “আজ গোটা দেশে কয়লা নেই, বিদ্যুৎ নেই। কেন্দ্র বলছে, সব কয়লা আমদানি করো। দীপাবলিতে আলো জ্বলবে কী করে? সব বাইরে থেকে কিনতে গেলে দামও পড়বে বেশি। আমাদের দেশে কয়লা নেই বলতে লজ্জা হচ্ছে। একটা কৃত্রিম সঙ্কট তৈরি করা হয়েছে, যাতে বাইরে থেকে কয়লা কিনতে বাধ্য হই আমরা।”

কেন্দ্রের তরফে পাওয়া পরিসংখ্যান অনুযায়ী, চলতি বছরের ৩০ অক্টোবর পর্যন্ত দেশে কয়লা উৎপাদনে ১২.৮১ শতাংশ বৃদ্ধি লক্ষ্য করা গিয়েছে। কোল ইন্ডিয়ায়, উৎপাদন বেড়েছে ১১.৯০ শতাংশ। তার পরেও তাপবিদ্যুৎ কেন্দ্রগুলিকে চাহিদার ৬ শতাংশ কয়লা বিদেশ থেকে আমদানি করতে বলেছে কেন্দ্র।

আগামী বছর মার্চ পর্যন্ত বিদেশ থেকে কয়লা আমদানি করতে বলা হয়েছে। কয়লার চাহিদা অনুযায়ী জোগান নেই বলেই এমন নির্দেশ বলে জানানো হয়েছে। এর পাশাপাশি, ইন্দোনেশিয়া থেকে কম দামে কেনা কয়লা, ভারতে বেশি দামে বিক্রি করা নিয়ে অতি সম্প্রতিই অভিযোগে বিদ্ধ হন শিল্পপতি গৌতম আদানি। সেই নিয়েও তীব্র সমালোচনার মুখে পড়ছে কেন্দ্র।

Releated Posts

বেকারত্ব, মূল্যবৃদ্ধি ও দুর্নীতি নিয়ে বিহার সরকারের বিরুদ্ধে তোপ তেজস্বী যাদবের

পাটনা, ১১ জুন (আইএএনএস): বিহারের এনডিএ সরকারের বিরুদ্ধে আক্রমণ আরও তীব্র করলেন আরজেডির জাতীয় কার্যকরী সভাপতি তেজস্বী যাদব।…

ByByNews Desk Jun 11, 2026

পাঞ্জাবে মাদক পাচার চক্র ভেঙে ৬ জন গ্রেফতার, উদ্ধার ৩০ কেজিরও বেশি হেরোইন

চণ্ডীগড়, ১১ জুন (আইএএনএস): সীমান্ত পেরিয়ে পরিচালিত একটি মাদক পাচার চক্রের পর্দাফাঁস করে ছয়জনকে গ্রেফতার করেছে পাঞ্জাব পুলিশ।…

ByByNews Desk Jun 11, 2026

৭৯তম জন্মদিনে শুভেচ্ছার জোয়ার, লালুপ্রসাদকে ঘিরে উৎসবে মাতল আরজেডি শিবির

পাটনা, ১১ জুন (আইএএনএস): রাষ্ট্রীয় জনতা দল (আরজেডি)-র প্রধান ও বিহারের প্রাক্তন মুখ্যমন্ত্রী লালু প্রসাদ যাদব-এর ৭৯তম জন্মদিন…

ByByNews Desk Jun 11, 2026

রাহুল গান্ধীর ‘ভগবান রাম’ মন্তব্য ঘিরে নতুন করে শুনানির নির্দেশ বারাণসী আদালতের

নয়াদিল্লি, ১০ জুন (আইএএনএস): কংগ্রেস নেতা এবং লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধীর বিরুদ্ধে ভগবান রামকে নিয়ে করা কথিত…

ByByNews Desk Jun 10, 2026
Scroll to Top