News Flash

  • Home
  • দিনের খবর
  • কিশনগঞ্জে কুয়ো থেকে ২ বছরের শিশুর পচাগলা দেহ উদ্ধার
Image

কিশনগঞ্জে কুয়ো থেকে ২ বছরের শিশুর পচাগলা দেহ উদ্ধার

কিশনগঞ্জ, ১ নভেম্বর (হি. স.) : কিশনগঞ্জের বাহাদুরগঞ্জ থানা এলাকায় কুয়ো থেকে ২ বছরের শিশুর পচাগলা দেহ উদ্ধার ঘিরে চাঞ্চল্য ছড়িয়েছে। বুধবার ঘটনাটি ঘটেছে।

পুলিশ সূত্রে জানা গিয়েছে, মৃত শিশুর নাম প্রিয়া শর্মা(২)। গত শনিবার হঠাৎ নিখোঁজ হয়ে যায় প্রিয়া। তার বাবা দুর্যোধন শর্মা এই নিয়ে শনিবার সন্ধ্যায় বাহাদুরগঞ্জ থানায় লিখিত অভিযোগ দায়ের করেন।

এদিন গাঙ্গি গ্রাম পঞ্চায়েতের কবীর চকের একটি পরিত্যক্ত কুয়ো থেকে দুর্গন্ধ বের হচ্ছিল। তখন স্থানীয় লোকজন কুয়োতে একটি পচাগলা শিশুর দেহ পড়ে থাকতে দেখেন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে শিশুর মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কিশনগঞ্জ সদর হাসপাতালে পাঠায়। শিশুর বাবার অভিযোগ, তাঁর মেয়েকে অপহরণ করে খুন করে কুয়োতে ফেলে দিয়েছে। যদিও বাহাদুরগঞ্জ থানার পুলিশ এই বিষয়ে কোনও মন্তব্য করেন নি। মহকুমা পুলিশ আধিকারিক গৌতম কুমার জানান, পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে।

Releated Posts

বিহারে নির্মীয়মাণ সেতুর লঞ্চার ভেঙে বড় দুর্ঘটনা, লোহার কাঠামোর নিচে শ্রমিক

পাটনা, ১০ সেপ্টেম্বর (আইএএনএস): বিহারের বৈশালী জেলায় বৃহস্পতিবার সকালে নির্মীয়মাণ সেতুর কাজে ব্যবহৃত একটি লঞ্চার ভেঙে পড়ে বড়সড়…

ByByNews Desk Sep 10, 2026

‘জীবন যতদিন, ততদিন মানুষের সেবা করতে চাই’: হাসপাতাল থেকে ছাড়া পেলেন আন্না হাজারে

মুম্বই, ১০ সেপ্টেম্বর (আইএএনএস): মূত্রনালির সংক্রমণের সমস্যা নিয়ে হাসপাতালে ভর্তি হওয়ার ১০ দিন পর বৃহস্পতিবার বোম্বে হাসপাতাল থেকে…

ByByNews Desk Sep 10, 2026

বাংলা পাঠ্যক্রমে বিদেশি শব্দ বাদ দেওয়ার উদ্যোগ, শুরু পর্যালোচনা

কলকাতা, ১০ সেপ্টেম্বর (আইএএনএস): পশ্চিমবঙ্গের প্রাথমিক থেকে দশম শ্রেণি পর্যন্ত বাংলা ভাষার পাঠ্যক্রমে আগের তৃণমূল কংগ্রেস সরকারের আমলে…

ByByNews Desk Sep 10, 2026

দুই মাসের মধ্যে জেপিএসসি চেয়ারম্যান ও সদস্য নিয়োগ শেষের নির্দেশ ঝাড়খণ্ড হাইকোর্টের

রাঁচি, ১০ সেপ্টেম্বর (আইএএনএস): ঝাড়খণ্ড পাবলিক সার্ভিস কমিশন (জেপিএসসি)-এর চেয়ারম্যান ও সদস্যদের নিয়োগ প্রক্রিয়া আগামী দুই মাসের মধ্যে…

ByByNews Desk Sep 10, 2026
Scroll to Top