News Flash

  • Home
  • খেলা
  • ম্যাট্রিক্সের প্রাইজমানি রেটিং দাবা শুরু উদ্বোধনী রাউন্ডে শীর্ষ বাছাইরা জয়ী
Image

ম্যাট্রিক্সের প্রাইজমানি রেটিং দাবা শুরু উদ্বোধনী রাউন্ডে শীর্ষ বাছাইরা জয়ী

ক্রীড়া প্রতিনিধি, আগরতলা, ১ নভেম্বর।। উদ্বোধনী ম্যাচে জয় পেলো শীর্ষ বাছাই দাবাড়ু-‌রা। ৬ দিন ব্যাপী তৃতীয় বর্ষ ‘‌অপর্ণা দত্ত’ স্মতি প্রাইজমানি রেটিং দাবা প্রতিযোগিতা শুরু হলো বুধবার থেকে। এন এস আর সি সি-‌র যোগা হলঘরে। মেট্রিক্স চেস আকাদেমির উদ্যোগে। সহযোগিতায় মনোরঞ্জন ট্রাস্ট। এদিন দুপুরে এক আড়ম্বর অনুষ্ঠানের মধ্য দিয়ে উদ্বোধন হয় আসরের। উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মেট্রিক্স চেস আকাদেমির পেট্রণ প্রবোধ রঞ্জন দত্ত, এইচ আর ওয়ারিয়র ফিটনেস জিমের কর্ণধার বাপী দেব, রাজ্য দাবা সংস্থার সভাপতি প্রশান্ত কুন্ডু, সচিব দীপক সাহা এবং কোষাধ্যক্ষ মিঠু দেবনাথ। প্রদীপ পজ্জ্বলনের মধ্য দিয়ে উদ্বোধন হয় আসরের। উদ্বোধনী অনুষ্ঠানে আন্তর্জাতিক রেটিং দাবার আসর করায় মেট্রিক্স চেস আকাদেমিকে অভিনন্দন জানান রাজ্য দাবা সংস্থার সভাপতি এবং সচিব। স্পনসরার বাপী দেব স্পষ্টভাবেই ঘোষনা দেন,”ত্রিপুরার দাবার উন্নতিতে মেট্রিক্স চেস আকাদেমি যেভাবে কাজ করছে তা প্রশংসার যোগ্য। আমি সব সময়ই ওই সংস্থার পাশে থাকবো”। উদ্বোধনী ম্যাচে শীর্ষ বাছাই কুমার গৌরব, ডাংমেই বস্কো, প্রদীপ তেওয়ারি, সৌরদীপ দেব, আর্শিয়া দাস, মাহির তেনেজা, রুদ্র মজুমদার, ‌‌কিষান কুমার এবং রাহুল সোরম সিং জয়লাভ করেন। আজ সকাল সাড়ে ৯ টায় দ্বিতীয় রাউন্ড এবং বিকেল সাড়ে ৩ টায় তৃতীয় রাউন্ডের খেলা হবে। খেলা পরিচালনা করছেন আন্তর্জাতিক আরবিটর অনুপম ভট্টাচার্য। এবারের আসরে দিল্লি, কর্ণাটক, অসম, কলকাতা এবং বাংলাদেশ থেকে দাবাড়ুরা অংশগ্রহণ করেছেন।

Releated Posts

পিকলবল বিশ্বকাপে ৪১ পদক জিতে চতুর্থ ভারত

নয়াদিল্লি, ৮ সেপ্টেম্বর (আইএএনএস): ভিয়েতনামের দা নাংয়ে অনুষ্ঠিত পিকলবল বিশ্বকাপে দুর্দান্ত পারফরম্যান্স করে ৪১টি পদক জিতে চতুর্থ স্থানে…

ByByNews Desk Sep 8, 2026

ছয় মাসে পাঁচ আন্তর্জাতিক টুর্নামেন্ট, আহমেদাবাদের ক্রীড়া ক্যালেন্ডারে নতুন মাত্রা

আহমেদাবাদ, ৪ সেপ্টেম্বর (আইএএনএস): মাত্র ছয় মাসে পঞ্চম আন্তর্জাতিক ক্রীড়া টুর্নামেন্টের আয়োজন করছে আহমেদাবাদ। শুক্রবার সাবরমতী রিভারফ্রন্টে ওয়ার্ল্ড…

ByByNews Desk Sep 5, 2026

গুজরাটে ইতিহাস, আহমেদাবাদে বসছে ভারতের প্রথম হুন্দাই ওয়ার্ল্ড আর্চারি প্যারা সিরিজ

আহমেদাবাদ, ৩ সেপ্টেম্বর (আইএএনএস): প্রথমবারের মতো ভারতে অনুষ্ঠিত হতে চলেছে হুন্দাই ওয়ার্ল্ড আর্চারি প্যারা সিরিজ। আগামী ৫ থেকে…

ByByNews Desk Sep 3, 2026

অলিম্পিয়ান ও প্যারা অলিম্পিয়ানদের সংবর্ধনা, বিশেষ ক্রীড়া সভায় অনুপ্রেরণার মেলবন্ধন

আগরতলা, ৩০ আগস্ট: ত্রিপুরা প্যারা অলিম্পিক অ্যাসোসিয়েশনের উদ্যোগে সম্প্রতি এক বিশেষ ক্রীড়া সংবর্ধনা সভার আয়োজন করা হয়। অনুষ্ঠানে…

ByByReshmi Debnath Aug 30, 2026
Scroll to Top