News Flash

  • Home
  • দেশ
  • লাদাখ যুদ্ধে সাহসিকতা ও বুদ্ধে বিশ্বাসের জন্য পরিচিত: রাষ্ট্রপতি
Image

লাদাখ যুদ্ধে সাহসিকতা ও বুদ্ধে বিশ্বাসের জন্য পরিচিত: রাষ্ট্রপতি

নয়াদিল্লি, ১ নভেম্বর (হি. স.) : লাদাখে আধ্যাত্মিক, অ্যাডভেঞ্চার, ইকো এবং স্বাস্থ্য পর্যটন সম্পর্কিত অপার সম্ভাবনা রয়েছে। বুধবার একথা বলেন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু । তিনি বলেন, লাদাখ যুদ্ধে সাহসিকতা এবং বুদ্ধের বিশ্বাসের জন্য পরিচিত।

বুধবার, রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর লাদাখ সফরের দ্বিতীয় দিনে, লাদাখ প্রশাসনের পক্ষ থেকে সিন্ধু ঘাটে একটি নাগরিক স্বাগত অনুষ্ঠানের আয়োজন করেছিল। অনুষ্ঠানটি শুরু হয় রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু এবং লাদাখের উপ-রাজ্যপাল অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার বি ডি মিশ্রর সিন্ধু নদীতে প্রার্থনার মাধ্যমে।

রাষ্ট্রপতি মুর্মু লেহতে তাঁর সম্মানে আয়োজিত নাগরিক সংবর্ধনা অনুষ্ঠানে ভাষণ দেন। এই উপলক্ষে রাষ্ট্রপতি লেহ এবং লাদাখের সৌন্দর্যের প্রশংসা করেন। তিনি বলেন যে, জলজীবন মিশনের মাধ্যমে কেন্দ্রশাসিত অঞ্চলের ৮০ শতাংশ পরিবারে কলের জল পৌঁছেছে। তিনি এখানকার মানুষের সাহসিকতার প্রশংসা করেন।
রাষ্ট্রপতি লাদাখের জনগণকে বিভিন্ন ক্ষেত্রে তাঁদের অবদান অব্যাহত রাখার আহ্বান জানিয়েছেন। তিনি আশা প্রকাশ করেন, তাঁদের ভৌগলিক উচ্চতার মতো লাদাখের মানুষও উন্নতির উচ্চতায় পৌঁছাবে।

Releated Posts

তেলেঙ্গানায় এমএলসি হিসেবে শপথ নিলেন আজহারউদ্দিন ও কোদন্দরাম

হায়দরাবাদ, ২৭ এপ্রিল (আইএএনএস): তেলেঙ্গানার সংখ্যালঘু কল্যাণ মন্ত্রী মোহাম্মদ আজহারউদ্দিন এবং অধ্যাপক এম. কোদন্দরাম রেড্ডি সোমবার রাজ্যের বিধান…

ByByNews Desk Apr 27, 2026

বিজেপিতে ৭ সাংসদের মিশ্রণকে স্বাগত রিজিজুর, শৃঙ্খলা ও ভদ্র আচরণের প্রশংসা

নয়াদিল্লি, ২৭ এপ্রিল (আইএএনএস): আম আদমি পার্টি (আপ) ছেড়ে রাজ্যসভার সাতজন সাংসদের বিজেপিতে যোগদান ও মিশ্রণকে স্বাগত জানালেন…

ByByNews Desk Apr 27, 2026

‘অভিলেখ পাতাল’ পোর্টালে ২০ কোটির বেশি ঐতিহাসিক নথি অনলাইনে: প্রধানমন্ত্রী মোদি

নয়াদিল্লি, ২৬ এপ্রিল (আইএএনএস): দেশের ইতিহাসকে সাধারণ মানুষের কাছে সহজলভ্য করতে বড় পদক্ষেপ—ন্যাশনাল আর্কাইভস অফ ইন্ডিয়ার ‘অভিলেখ পাতাল’…

ByByNews Desk Apr 26, 2026

বঙ্গে কংগ্রেস কর্মী খুনে তৃণমূলের বিরুদ্ধে ‘সন্ত্রাসের রাজত্ব’-এর অভিযোগ রাহুলের

নয়াদিল্লি, ২৬ এপ্রিল (আইএএনএস): পশ্চিমবঙ্গের আসানসোলে কংগ্রেস কর্মী দেবদীপ চট্টোপাধ্যায়ের হত্যাকে কেন্দ্র করে তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে তীব্র আক্রমণ…

ByByNews Desk Apr 26, 2026

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top