News Flash

Image

পাচারকালে ৩৫ হাজার টাকার সেগুন কাঠ উদ্ধার

আগরতলা, ১ নভেম্বর: আজ ভোরে গোপন সংবাদের ভিত্তিতে ধর্মনগর- শিলচরগামী ট্রেনে অভিযান চালিয়ে ২৫ ফুট সেগুন কাঠ উদ্ধার করেছে বনদপ্তরের কর্মীরা। উদ্ধারকৃত কাঠের বাজারমূল্য আনুমানিক ৩৫ হাজার টাকা হবে বলে জানিয়েছেন জনৈক বনদপ্তরের কর্মী।

ঘটনার বিবরণে জানা যায়, গোপন খবরের ভিত্তিতে ধর্মনগর বনদপ্তরের কর্মীদের কাছে খবর আসে ট্রেনে করে প্রচুর টাকার সেগুন কাঠ পাচার করা হবে। সেই খবরের ভিত্তিতে আজ ভোরে সাব ডিভিশনাল ফরেস্ট অফিসার সুব্রত সেন এবং রেঞ্জার হেমন্ত দেবনাথ এর নেতৃত্বে বনদপ্তর এর কর্মীরা ধর্মনগর শিলচর গামী ট্রেনে তল্লাশি শুরু করেছিল। তল্লাশিতে চালিয়ে ট্রেনের শেষ কম্পার্টমেন্টে ২৫ ফুট সেগুন কাঠ উদ্ধার করা হয়েছে। যার বাজার মূল্য প্রায় ৩৫ হাজার টাকা হবে বলে জানিয়েছেন জনৈক বনদপ্তরের কর্মী। 

আরও জানা গিয়েছে, পাচারকারীকে আটক করা সম্ভব হয়নি। তারা তল্লাশি দেখে পালিয়ে যায়। 

Releated Posts

বার্ণালী গোস্বামীকে শোকজ নোটিস বিজেপির

আগরতলা, ২৫ সেপ্টেম্বর: ধর্মনগর মণ্ডল এলাকায় একটি ‘অনভিপ্রেত’ ঘটনায় জড়িত থাকার অভিযোগে দলীয় সদস্য বার্ণালী গোস্বামীকে শোকজ নোটিস দিয়েছে…

ByByReshmi Debnath Sep 25, 2026

টেট আন্দোলনে পুলিশি পদক্ষেপের প্রতিবাদে আগরতলায় বাম ছাত্র-যুব সংগঠনের বিক্ষোভ

আগরতলা, ২৫ সেপ্টেম্বর: টেট উত্তীর্ণ চাকরিপ্রার্থীদের আন্দোলনে পুলিশি পদক্ষেপের প্রতিবাদে শুক্রবার সন্ধ্যায় আগরতলায় বিক্ষোভ ও সড়ক অবরোধ কর্মসূচি…

ByByReshmi Debnath Sep 25, 2026

নির্বাচন কমিশনের বিরুদ্ধে কংগ্রেসের বিক্ষোভ, বৃহত্তর আন্দোলনের হুঁশিয়ারি

আগরতলা, ২৫ সেপ্টেম্বর: নির্বাচন প্রক্রিয়া নিয়ে নির্বাচন কমিশনের বিরুদ্ধে বিক্ষোভ প্রদর্শন করল ত্রিপুরা প্রদেশ কংগ্রেস। এদিন অফিস লেন…

ByByTaniya Chakraborty Sep 25, 2026

প্রায় ১৬ লক্ষ ই-চালান বকেয়া, পুজোর আগে ট্রাফিক পাসে কড়াকড়ি ত্রিপুরায়

আগরতলা, ২৫ সেপ্টেম্বর: ২০২০ সাল থেকে ত্রিপুরায় প্রায় ১৬ লক্ষ ই-চালান বকেয়া পড়ে রয়েছে। বকেয়া ট্রাফিক জরিমানার পরিমাণ…

ByByTaniya Chakraborty Sep 25, 2026
Scroll to Top