News Flash

  • Home
  • ত্রিপুরা
  • দুই দেশের প্রধানমন্ত্রীর ভার্চুয়ালি উপস্হিতিতে আগরতলা-আখাউড়া রেল সংযোগ প্রকল্পের শুভ উদ্বোধন
Image

দুই দেশের প্রধানমন্ত্রীর ভার্চুয়ালি উপস্হিতিতে আগরতলা-আখাউড়া রেল সংযোগ প্রকল্পের শুভ উদ্বোধন

আগরতলা, ১ নভেম্বর: দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটিয়ে আন্তর্জাতিক রেল মানচিত্রে যুক্ত হল ত্রিপুরাও। আজ দুই দেশের প্রধানমন্ত্রীর ভার্চুয়ালি উপস্হিতিতে আগরতলা-আখাউড়া রেল সংযোগ প্রকল্পের শুভ উদ্বোধন করছেন।ওই উদ্বোধনী অনুষ্ঠানে সচিবালয়ে উপস্হিত ছিলেন ত্রিপুরার মুখ্যমন্ত্রী অধ্যাপক(ডা.) মানিক সাহা।

আজ সকাল এগারটায় ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভার্চুয়ালি আগরতলা-আখাউড়া রেল সংযোগ প্রকল্পগুলির উদ্বোধন করেছেন।

প্রসঙ্গত, আখাউড়া-আগরতলা রেল সংযোগ প্রকল্পটি বাংলাদেশের অংশে ৩৯২.৫২ কোটি টাকা ভারত সরকারের অনুদান সহায়তার অধীনে সম্পাদিত হয়েছে। বাংলাদেশে ৬.৭৮ কিলোমিটার ডুয়েল গেজ রেললাইন এবং ত্রিপুরায় ৫.৪৬ কিমি সহ রেল সংযোগের দৈর্ঘ্য ১২.২৪ কিমি।

Releated Posts

খার্চি উৎসব উপলক্ষে মুখ্যমন্ত্রীর শুভেচ্ছা

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২১ জুলাই: ঐতিহ্যবাহী খার্চি উৎসব উপলক্ষে মুখ্যমন্ত্রী প্রফেসর (ডা.) মানিক সাহা রাজ্যবাসীকে আন্তরিক শুভেচ্ছা ও…

ByByReshmi Debnath Jul 22, 2026

খার্চি উৎসব উপলক্ষ্যে রাজ্যপালের শুভেচ্ছা

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২১ জুলাই: রাজ্যপাল ইন্দ্রসেনা রেড্ডি নাল্লু খার্চি উৎসব উপলক্ষ্যে রাজ্যবাসীকে শুভেচ্ছা জানিয়েছেন। এক শুভেচ্ছাবার্তায় রাজ্যপাল…

ByByReshmi Debnath Jul 22, 2026

বুধবার খার্চি উৎসবের উদ্বোধন করবেন মুখ্যমন্ত্রী

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২১ জুলাই: আগামীকাল থেকে পুরাতন আগরতলার চতুর্দশ দেবতা মন্দির প্রাঙ্গণে শুরু হচ্ছে ত্রিপুরার ঐতিহ্যবাহী খার্চি…

ByByReshmi Debnath Jul 22, 2026

ডিজিপির মৃত্যুকে ঘিরে শাসককে প্রশ্নবাণে বিদ্ধ করলেন বিরোধী দলনেতা

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২১ জুলাই: রাজ্য পুলিশের মহাপরিচালক (ডিজিপি) অনুরাগ ধ্যানকরের মৃত্যুর ঘটনায় বিচারবিভাগীয় তদন্তের দাবি জানালেন বিরোধী…

ByByReshmi Debnath Jul 21, 2026
Scroll to Top