News Flash

  • Home
  • দেশ
  • দেশে স্বাস্থ্য সেক্টরে মৌলিক পরিকাঠামোর দ্রুত সম্প্রসারণ করা হয়েছে : মনসুখ মান্ডভিয়া
Image

দেশে স্বাস্থ্য সেক্টরে মৌলিক পরিকাঠামোর দ্রুত সম্প্রসারণ করা হয়েছে : মনসুখ মান্ডভিয়া

নয়াদিল্লি, ৩০ অক্টোবর (হি.স.): দেশে স্বাস্থ্য পরিকাঠামোর দ্রুত সম্প্রসারণ করছে সরকার, চিরাচরিত চিকিৎসা পদ্ধতির প্রচার করছে এবং সকলকে সাশ্রয়ী স্বাস্থ্যসেবা প্রদান করছে। জোর দিয়ে বললেন কেন্দ্রীয় স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী ডঃ মনসুখ মান্ডভিয়া।

সোমবার নতুন দিল্লিতে আয়োজিত দক্ষিণ-পূর্ব এশিয়ার আঞ্চলিক অফিসের জন্য বিশ্ব স্বাস্থ্য সংস্থার আঞ্চলিক কমিটির ৭৬ তম অধিবেশনে ভাষণ দেওয়ার সময় মনসুখ মান্ডভিয়া বলেছেন, “ভারতে আমরা সামগ্রিক এবং অন্তর্ভুক্তিমূলক পদ্ধতি অনুসরণ করছি। আমরা স্বাস্থ্য পরিকাঠামো প্রসারিত করছি, চিকিৎসার চিরাচরিত ব্যবস্থার প্রচার করছি, এবং সকলের জন্য সাশ্রয়ী মূল্যের স্বাস্থ্যসেবা প্রদান করছি।”
কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী মনসুখ মান্ডভিয়া আরও বলেছেন, আয়ুষ্মান ভারত- স্বাস্থ্য ও সুস্থতা কেন্দ্রগুলির সাহায্যে ভারত শেষ মাইল ছুঁয়েছে। মন্ত্রী উল্লেখ করেছেন, এখনও পর্যন্ত আয়ুষ্মান ভারত- স্বাস্থ্য ও সুস্থতা কেন্দ্রগুলিতে দুই হাজার একশ দশ মিলিয়নেরও বেশি মানুষের উপস্থিতি রেকর্ড করা হয়েছে।

Releated Posts

মক্কার কাছে ড্রোন হামলায় ‘গভীরভাবে উদ্বিগ্ন’ ভারত, দ্রুত শান্তি ফেরার আশা

নয়াদিল্লি, ১৬ সেপ্টেম্বর (আইএএনএস): মক্কার কাছে ড্রোন হামলার ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করেছে ভারত। একইসঙ্গে সৌদি আরবের সার্বভৌম…

ByByNews Desk Sep 16, 2026

বাংলাদেশ-সংক্রান্ত মন্তব্য নিয়ে মমতার বিরুদ্ধে দায়ের পিআইএল খারিজ করল কলকাতা হাইকোর্ট

কলকাতা, ১৬ সেপ্টেম্বর (আইএএনএস): বাংলাদেশ-সংক্রান্ত মন্তব্যকে কেন্দ্র করে পশ্চিমবঙ্গের প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে দায়ের করা জনস্বার্থ মামলা…

ByByNews Desk Sep 16, 2026

মসজিদের সামনে গণেশ মিছিল নিয়ে পুলিশ আধিকারিকের মন্তব্যের প্রতিবাদ, মুসলিমদের বিরুদ্ধে নয়: বিজেপি সাংসদ যদুবীর

মহীশূর, ১৬ সেপ্টেম্বর (আইএএনএস): কর্নাটকের মহীশূর-কোডাগু লোকসভা আসনের বিজেপি সাংসদ এবং রাজপরিবারের সদস্য যদুবীর কৃষ্ণদত্ত চামরাজা ওয়াদিয়ার বুধবার…

ByByNews Desk Sep 16, 2026

চিটফান্ড মামলায় কলকাতার ছয় জায়গায় ইডির হানা

কলকাতা, ১৬ সেপ্টেম্বর (আইএএনএস): বহু কোটি টাকার চিটফান্ড মামলার তদন্তে বুধবার কলকাতার ছয়টি জায়গায় একযোগে তল্লাশি অভিযান চালাচ্ছে…

ByByNews Desk Sep 16, 2026
Scroll to Top