News Flash

  • Home
  • প্রধান খবর
  • শীতকালীন কর্ম পরিকল্পনার অধীনে সমস্ত প্যারামিটার নিয়ে কাজ করছে দিল্লি সরকার : গোপাল রাই
Image

শীতকালীন কর্ম পরিকল্পনার অধীনে সমস্ত প্যারামিটার নিয়ে কাজ করছে দিল্লি সরকার : গোপাল রাই

নয়াদিল্লি, ৩০ অক্টোবর (হি.স.): রাজধানী দিল্লিতে দূষণের পরিস্থিতি ক্রমশ বেড়েই চলেছে। এই আবহে দিল্লির পরিবেশ মন্ত্রী গোপাল রাই বলেছেন, শীতকালীন কর্ম পরিকল্পনার অধীনে সমস্ত প্যারামিটার নিয়ে কাজ করছে দিল্লি সরকার। সোমবার সাংবাদিকদের মুখোমুখি হয়ে দিল্লির পরিবেশ মন্ত্রী গোপাল রাই বলেছেন, গত বছরের ২৯ অক্টোবর দিল্লিতে এয়ার কোয়ালিটি ইন্ডেক্স ছিল ৩৯৭ এবং গতকাল তা ছিল ৩২৫। সুতরাং বাতাসের উন্নতি হয়েছে।

দিল্লির পরিবেশ মন্ত্রী গোপাল রাই আরও বলেছেন, “আমরা আরও উন্নতি করার চেষ্টা করছি। আগামী ১৫ দিন খুবই গুরুত্বপূর্ণ এবং আমরা সেগুলির জন্য প্রস্তুতি নিচ্ছি, দিল্লির সমস্ত শিল্প ইউনিট দূষিত জ্বালানি থেকে প্রাকৃতিক গ্যাসে স্থানান্তরিত হয়েছে৷ কেউ দূষিত জ্বালানি ব্যবহার করছে কিনা তা পর্যবেক্ষণ করার জন্য আমরা একটি দল গঠন করেছি। যখন লাল সিগন্যাল থাকবে, তখন আমি দিল্লির জনগণকে তাঁদের গাড়ির ইঞ্জিন বন্ধ করার আবেদন জানাই।”

Releated Posts

ভারতের যুবসমাজের প্রতিভা ও দক্ষতা বিশ্বে আস্থা অর্জন করেছে: প্রধানমন্ত্রী মোদি

নয়াদিল্লি, ১৯ সেপ্টেম্বর (আইএএনএস): ভারতের যুবসমাজের প্রতিভা ও দক্ষতা বিশ্বের আস্থা অর্জন করেছে এবং দেশের উদ্ভাবক, উদ্যোক্তা ও…

ByByNews Desk Sep 19, 2026

প্যারিস সিওপি২১-এর সব প্রতিশ্রুতি নির্ধারিত সময়ের আগেই পূরণ করেছে ভারত: মোদি

নয়াদিল্লি, ১৯ সেপ্টেম্বর (আইএএনএস): প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি শনিবার দাবি করেছেন, জি২০-র মধ্যে ভারতই একমাত্র দেশ, যারা প্যারিস সিওপি২১…

ByByNews Desk Sep 19, 2026

নন্দীগ্রাম উপনির্বাচনে কংগ্রেস প্রার্থীর গ্রেফতারি নিয়ে রাহুল গান্ধী-ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের সোশ্যাল মিডিয়ায় বাকযুদ্ধ

কলকাতা, ১৯ সেপ্টেম্বর (আইএএনএস): নন্দীগ্রাম বিধানসভা উপনির্বাচনে কংগ্রেস প্রার্থী মিলন প্রধানের গ্রেফতারিকে কেন্দ্র করে সোশ্যাল মিডিয়ায় কংগ্রেস সাংসদ…

ByByNews Desk Sep 19, 2026

নন্দীগ্রামে মনোনয়ন প্রত্যাহার মমতা শিবিরের প্রার্থীর, কংগ্রেসকে সমর্থনের ঘোষণা মমতার

কলকাতা, ১৮ সেপ্টেম্বর (আইএএনএস): পূর্ব মেদিনীপুরের নন্দীগ্রাম বিধানসভা কেন্দ্রের উপনির্বাচনে মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বাধীন তৃণমূল কংগ্রেস শিবিরের প্রার্থী সঞ্চিতা…

ByBySandeep Biswas Sep 18, 2026
Scroll to Top