News Flash

  • Home
  • ত্রিপুরা
  • বিজেপি সরকারের আমলে সারা মাস রেশনে রেশন সামগ্রী পাওয়া যায়, আগে এমন হত না: মন্ত্রী সুশান্ত চৌধুরী 
Image

বিজেপি সরকারের আমলে সারা মাস রেশনে রেশন সামগ্রী পাওয়া যায়, আগে এমন হত না: মন্ত্রী সুশান্ত চৌধুরী 

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৯ অক্টোবর: 

ভোক্তারা এখন সরকারি ন্যায্য মূল্যের দোকানে সারা মাস বিভিন্ন পণ্য সামগ্রী পাচ্ছেন। আগে এরকম হত না। মাসের প্রথমদিকে সরকারি ন্যায্য মূল্যের দোকানে পণ্য সামগ্রী পাওয়া যেত। এখন সরকারি ন্যায্য মূল্যের দোকানে ভর্তুকীতে সরিষার তেলও দেওয়া হচ্ছে। আজ জিরানীয়া মহকুমায় সরকারি ন্যায্য মূল্যের দোকানে ভোক্তাদের মধ্যে সরিষার তেল বিক্রয় কর্মসূচির সূচনা করে খাদ্যমন্ত্রী সুশান্ত চৌধুরী একথা বলেন। 

আজ বিকেলে প্রথমে নলগড়িয়া মার্কেটস্থিত ন্যায্য মূল্যের দোকানে খাদ্যমন্ত্রী ভোক্তাদের মধ্যে ভর্তুকীতে সরিষার তেল বিক্রয় কর্মসূচির সূচনা করেন। খাদ্যমন্ত্রী জানান, গনবন্টন ব্যবস্থায় কোন পণ্য সামগ্রীই বিনামূল্যে দেওয়া হয় না। ভর্তুকী মূল্যে ভোক্তাদের নিত্য প্রয়োজনীয় সামগ্রী দেওয়া হয়। সরকারের এই কর্মসূচি নিয়ে কোন কোন মহল থেকে বিভ্রান্তি ছড়ানো হচ্ছে বলেন মন্ত্রী। রাজ্য সরকার জনকল্যাণে কাজ করছে। একটি স্বার্থান্বেষী চক্র সরকারের জনমুখী কর্মসূচি নিয়ে প্রশ্ন তুলছে। সরকারের বদনাম করছে। বলা হচ্ছে ন্যায্য মূল্যের দোকানে খালি ব্যাগ দেওয়া হচ্ছে। রেশন সামগ্রী দেওয়া হচ্ছে না। এটা সঠিক নয়।

 খাদ্যমন্ত্রী জানান, বর্তমান সরকারের সময়ে এবারেই প্রথম সরকারি ন্যায্য মূল্যের দোকান থেকে সরিষার তেল দেওয়া হচ্ছে। তাছাড়াও খাদ্যমন্ত্রী সুশান্ত চৌধুরী আজ মোহনপুর বাজারে ন্যায্য মূল্যের দোকান ও জিরানীয়া কলেজ চৌমুহনীস্থিত ন্যায্য মূল্যের দোকানে ভোক্তাদের হাতে ভর্তুকী মূল্যে সরিষার তেল তুলে দেন। সেই সাথে খাদ্যমন্ত্রী ভোক্তাদের হাতে বিনামূল্যে ক্যানভাস ব্যাগও তুলে দেন।

অনুষ্ঠানগুলিতে উপস্থিত ছিলেন রাণীরবাজার পুর পরিষদের ভাইস চেয়ারম্যান প্রবীর কুমার দাস, জিরানীয়া নগর পঞ্চায়েতের চেয়ারম্যান রতন কুমার দাস, খাদ্য, জনসংভরণ ও ক্রেতা স্বার্থ বিষয়ক দপ্তরের অধিকর্তা নির্মল অধিকারী, জিরানীয়া মহকুমার অতিরিক্ত মহকুমা শাসক সুশান্ত দেববর্মা, বিশিষ্ট সমাজসেবী গৌরাঙ্গ ভৌমিক প্রমুখ।

Releated Posts

আগরতলায় মহিলাদের জন্য কৃত্রিম বুদ্ধিমত্তা বিষয়ক সচেতনতা ও প্রশিক্ষণ কর্মসূচি

আগরতলা, ১৫ সেপ্টেম্বর: মহিলাদের মধ্যে কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রযুক্তি সম্পর্কে সচেতনতা বৃদ্ধি এবং এর ব্যবহারিক দিক সম্পর্কে প্রশিক্ষণ দেওয়ার…

ByByReshmi Debnath Sep 15, 2026

প্রতিদিন অন্তত ৫টি বাড়িতে জনসম্পর্ক করবেন সাংসদ বিপ্লব কুমার দেব

আগরতলা, ১৫ সেপ্টেম্বর: সাধারণ মানুষের সঙ্গে সরাসরি যোগাযোগ আরও বাড়াতে প্রতিদিন অন্তত পাঁচটি বাড়িতে জনসম্পর্ক করার উদ্যোগ নিয়েছেন সাংসদ…

ByByReshmi Debnath Sep 15, 2026

অনঙ্গমোহিনী গার্লস হোস্টেলে ছাত্রী ছাদ থেকে পড়ে  আহত, নিরাপত্তা নিয়ে মহিলা কংগ্রেসের প্রশ্ন

আগরতলা, ১৫ সেপ্টেম্বর: আগরতলার সুপারি বাগানস্থিত অনঙ্গমোহিনী গার্লস হোস্টেলের তিনতলা ছাদ থেকে পড়ে সপ্তম শ্রেণির এক ছাত্রী আহত হওয়ার…

ByByReshmi Debnath Sep 15, 2026

আধুনিক ভারত গড়ে তোলার কাজে এম বিশ্বেশ্বরাইয়ার অবদান অপরিসীম: মুখ্যমন্ত্রী

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৫ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ইঞ্জিনিয়ার বা প্রকৌশলীদের দক্ষতা ও কাজের উপর আস্থা রেখেই ২০৪৭…

ByByReshmi Debnath Sep 15, 2026
Scroll to Top