News Flash

  • Home
  • প্রধান খবর
  • (আপডেট) খড়গপুরে ভয়াবহ দুর্ঘটনায় মৃত ৬, গুরুতর আহত হয়ে হাসপাতালে ভর্তি ৪ জন
Image

(আপডেট) খড়গপুরে ভয়াবহ দুর্ঘটনায় মৃত ৬, গুরুতর আহত হয়ে হাসপাতালে ভর্তি ৪ জন

খড়গপুর, ২৮ অক্টোবর (হি.স.): পশ্চিম মেদিনীপুর জেলায় খড়গপুরে মর্মান্তিক দুর্ঘটনায় প্রাণ হারালেন ৫ ফুল ব্যবসায়ী-সহ ৬ জন। শনিবার ভোররাতে ১৬ নম্বর জাতীয় সড়কের উপর গাড়িতে ফুল তোলার সময় পিছন থেকে ধাক্কা মারে লরি। সিমেন্ট বোঝাই লরির ধাক্কায় ঘটনাস্থলেই মৃত্যু হয় ৫ ফুল ব্যবসায়ীর। মৃত্যু হয়েছে গাড়ির চালকেরও। গুরুতর আহত ৪ ফুল ব্যবসায়ীকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। শনিবার ভোর তিনটে নাগাদ ডেবরা টোল প্লাজা থেকে মাত্র ১ কিমি দূরে খড়্গপুর লোকাল থানার অন্তর্গত বুড়ামালাতে এই দুর্ঘটনা ঘটেছে। পুলিশ সূত্রে খবর, যাঁরা মারা গিয়েছেন তাঁদের প্রত্যেকের বাড়ি খড়্গপুর লোকাল থানার অন্তর্গত মুকসুদপুর এলাকায়। পুলিশ মৃতদের পরিচয় জানার চেষ্টা করছে।

শনিবার ভোররাতে দুর্ঘটনাটি ঘটেছে পশ্চিম মেদিনীপুর জেলার খড়গপুর লোকাল থানার অন্তর্গত বুড়ামালা বাজার এলাকায় ১৬ নম্বর জাতীয় সড়কে। জাতীয় সড়কে প্রায় ১৫ জন ফুল ব্যবসায়ী গাড়ি দাঁড় করিয়ে লরিতে ফুল ওঠাচ্ছিলেন। সেই সময় পেছন থেকে একটি সিমেন্ট বোঝায় লরি এসে ফুল ব্যবসায়ীদের ধাক্কা মারে। ঘটনাস্থলেই মৃত্যু হয় ৫ জন ফুল ব্যবসায়ী ও যে গাড়িটি দাঁড়িয়ে ফুল ওঠাচ্ছিল, সেই গাড়ির চালকের। দুর্ঘটনায় আরও ৪ জন ফুল ব্যবসায়ী আহত হন। খবর পেয়ে ঘটনাস্থলে আসে খড়গপুর লোকাল থানার পুলিশ। এলাকাবাসীর সহযোগিতায় মৃতদেহগুলি উদ্ধার করে ময়নাতদন্তে পাঠায়। এর পাশাপাশি আহতদের মেদিনীপুর মেডিকেল কলেজ ও হাসপাতালে চিকিৎসার জন্য পাঠিয়ে দেওয়া হয়।

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, লক্ষ্মীপুজো উপলক্ষে শনিবার ভোরে দুর্ঘটনাগ্রস্ত গাড়িটিতে ফুল লোডিংয়ের কাজ চলছিল। ফুল নিয়ে কোলাঘাটে যাওয়ার কথা ছিল গাড়িটির। গাড়িতে ফুল তোলার কাজ করছিলেন কয়েক জন ফুল ব্যবসায়ী-সহ মোট ১০ জন। সেই সময় হঠাৎই সিমেন্ট বোঝাই ওই লড়িটি সজোরে এসে ধাক্কা মারে ফুলের গাড়িতে। পাশের একটি নয়ানজুলিতে গিয়ে পড়ে ফুলের গাড়িটি।

Releated Posts

সন্ত্রাসবাদ দমনের বদলে সিন্ধু জলচুক্তির সদিচ্ছাই ভেঙেছে পাকিস্তান: মার্কিন যুক্তরাষ্ট্রে ভারতের রাষ্ট্রদূত বিনয় কোয়াত্রা

ওয়াশিংটন, ২ আগস্ট (আইএএনএস): ১৯৬০ সালে ভারত ও পাকিস্তানের মধ্যে স্বাক্ষরিত সিন্ধু জলচুক্তি (ইনডাস ওয়াটার্স ট্রিটি) সদিচ্ছা ও…

ByByNews Desk Aug 2, 2026

পূর্ব বর্ধমানে ধৃত জইশ সন্দেহভাজনের হাওড়ায় দর্জির দোকানের হদিশ পেল এসটিএফ, তদন্তে নতুন সূত্র

কলকাতা, ২ আগস্ট (আইএএনএস): পূর্ব বর্ধমানের বর্ধমান শহরের একটি আবাসন থেকে গ্রেফতার হওয়া জইশ-ই-মহম্মদ (জেইএম)-এর সন্দেহভাজন সদস্য হামিম…

ByByNews Desk Aug 2, 2026

‘বিকশিত ভারত গড়তে দেশের প্রয়োজন যুবশক্তির উদ্যম, সৃজনশীলতা ও প্রতিভা’: জেন জি-কে বার্তা প্রধানমন্ত্রীর

নয়াদিল্লি, ২ আগস্ট (আইএএনএস): দেশের তরুণ প্রজন্ম বা ‘জেন জি’-কে ভারতের ‘অমৃত প্রজন্ম’ বলে উল্লেখ করে প্রধানমন্ত্রী নরেন্দ্র…

ByByNews Desk Aug 2, 2026

দিল্লিতে ভিসার শর্ত লঙ্ঘনের অভিযোগে ৬ বাংলাদেশি আটক, ডিটেনশন সেন্টারে পাঠানোর নির্দেশ

নয়াদিল্লি, ২ আগস্ট (আইএএনএস): ভারতের ভিসার শর্ত লঙ্ঘনের অভিযোগে দিল্লি পুলিশের সেন্ট্রাল ডিস্ট্রিক্ট স্পেশাল স্টাফ ছয় বাংলাদেশি নাগরিককে…

ByByNews Desk Aug 2, 2026
Scroll to Top