News Flash

  • Home
  • দেশ
  • ছত্তিশগড়ের জগদলপুরের হোটেলে মিলল ইতালির নাগরিকের মৃতদেহ
Image

ছত্তিশগড়ের জগদলপুরের হোটেলে মিলল ইতালির নাগরিকের মৃতদেহ

জগদলপুর, ২৮ অক্টোবর (হি.স.) : ছত্তিশগড়ে হোটেল থেকে উদ্ধার ইতালি নাগরিকের দেহ। শনিবার রাজ্যের জগদলপুর জেলার একটি বোধঘাট থানার অন্তর্গত ধর্মপুরা শহরের একটি বেসরকারি হোটেল থেকে উদ্ধার হয় ওই ইতালির নাগরিকের দেহ। বোধঘাট থানার পুলিশ ঘটনাটি তদন্ত শুরু করেছে।

পুলিশের সিএসপি বিকাশ কুমার জানিয়েছেন, অনুমান করা হচ্ছে, হৃদরোগে আক্রান্ত হয়ে ইতালির নাগরিকের মৃত্যু হয়েছে। মৃত্যুর কারণ জানতে ময়নাতদন্তের রিপোর্টের অপেক্ষায় রয়েছে পুলিশ। তদন্তের জন্য ঘটনাস্থলে যায় ফরেন্সিক বিশেষজ্ঞের দল। শনিবার হোটেলের ৩০৫ নম্বর রুমে কোনও শব্দ না পেয়ে হোটেলের কর্মচারীরা এবং মৃতের বন্ধু রুমের দরজা খুললে তাঁকে বিছানায় মৃত অবস্থায় দেখতে পায়।
নিহতের নাম মোর ফ্রান্সিসকো, ইনি ইতালির বাসিন্দা। এনএমডিসি স্টিল প্ল্যান্টে চাকরির জন্য তিনি এদেশে এসেছিলেন। মৃত মোর গত ১৭ অক্টোবর থেকে এই হোটেলে থাকছিলেন।

Releated Posts

মুখ্যমন্ত্রীর নিরাপত্তা নিয়ে উদ্বেগ প্রকাশ অগ্নিমিত্রা পালের, বুলেটপ্রুফ জ্যাকেট ও জ্যামার-যুক্ত কনভয় ব্যবহারের আবেদন

কলকাতা, ২ আগস্ট (আইএএনএস): পশ্চিমবঙ্গে জইশ-ই-মহম্মদ (জেইএম)-এর এক সহযোগী গ্রেফতার হওয়ার ঘটনার প্রেক্ষিতে রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর নিরাপত্তা…

ByByNews Desk Aug 2, 2026

দিল্লিতে ‘জিআই অ্যান্ড বিয়ন্ড ২.০’ শীর্ষ সম্মেলন, প্রদর্শিত হবে ভারতের জিআই-স্বীকৃত হস্ততাঁত ও হস্তশিল্প

নয়াদিল্লি, ২ আগস্ট (আইএএনএস): ভারতের ভৌগোলিক নির্দেশক (জিআই) স্বীকৃত হস্ততাঁত ও হস্তশিল্প পণ্যের প্রচার এবং দেশীয় ও আন্তর্জাতিক…

ByByNews Desk Aug 2, 2026

কিরোরি মাল কলেজের নবীনদের কৌতূহলী ও স্বাধীনচেতা হওয়ার আহ্বান দিলেন দিল্লির উপরাজ্যপাল টি. এস. সন্ধু

নয়াদিল্লি, ২ আগস্ট (আইএএনএস): দিল্লি বিশ্ববিদ্যালয়ের কিরোরি মাল কলেজের ‘ফ্রেশার্স ওরিয়েন্টেশন প্রোগ্রাম ২০২৬’-এ নবাগত পড়ুয়াদের উদ্দেশে বৌদ্ধিক কৌতূহল,…

ByByNews Desk Aug 2, 2026

শৃঙ্খলাভঙ্গের অভিযোগে প্রাক্তন সাংসদ অশোক সিদ্ধার্থকে ফের বহিষ্কার করলেন মায়াবতী

লখনউ, ২ আগস্ট (আইএএনএস): দলবিরোধী কার্যকলাপ ও শৃঙ্খলাভঙ্গের অভিযোগে বহুজন সমাজ পার্টির (বিএসপি) প্রধান মায়াবতী রবিবার প্রাক্তন সাংসদ…

ByByNews Desk Aug 2, 2026
Scroll to Top