News Flash

  • Home
  • ত্রিপুরা
  • পুর নিগমের ৩৯ নং ওয়ার্ডের শারদ সম্মাননা আগামী ২৯ অক্টোবর
Image

পুর নিগমের ৩৯ নং ওয়ার্ডের শারদ সম্মাননা আগামী ২৯ অক্টোবর

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৭ অক্টোবর : সদ্য সমাপ্ত দুর্গাপূজা উপলক্ষ্যে আগামী ২৯ অক্টোবর আগরতলা পুর নিগমের ৩৯ নং ওয়ার্ডের উদ্যোগে এই বছরও শারদ সম্মাননা প্রদান করা হবে। শুক্রবার আগরতলা পুর নিগমের ৩৯ নং ওয়ার্ড অফিসে সাংবাদিক সম্মেলন করে এই সংবাদ জানান নিগমের ডেপুটি মেয়র মনিকা দাস দত্ত। সাথে উপস্থিত ছিলেন নিগমের দক্ষিন জোনের চেয়ারম্যান অভিজিৎ মল্লিক সহ অন্যান্যরা। সাংবাদিক সম্মেলনে নিগমের ডেপুটি মেয়র মনিকা দাস দত্ত জানান, ২৯ অক্টোবর শারদ সম্মাননা প্রদান অনুষ্ঠানে উপস্থিত থাকবেন মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহা, নিগমের মেয়র দীপক মজুমদার, বিধায়িকা মিনা রানী সরকার সহ অন্যান্যরা। এই বছর নিগমের ৩৯ নং ওয়ার্ডের উদ্যোগে শ্রেষ্ঠ মণ্ডপ সজ্জার জন্য প্রথম, দ্বিতীয় ও তৃতীয় পুরুস্কার প্রদান করা হবে যথাক্রমে মিলন চক্র ক্লাব, ত্রিবেণী সংঘ ও উদীয়মান সংঘকে। শ্রেষ্ঠ মূর্তির জন্য প্রথম, দ্বিতীয় ও তৃতীয় পুরুস্কার প্রদান করা হবে সমাজ কলান সংঘ, সেবক সংঘ ও প্রতাপগড় বয়েজ ক্লাবকে। স্বল্প বাজেটে শ্রেষ্ঠ পূজার আয়োজনের জন্য প্রথম, দ্বিতীয় ও তৃতীয় পুরুস্কার প্রদান করা হবে স্বামী বিবেকানন্দ ক্লাব, সংঘশ্রী ক্লাব ও এম. বি.টিলা বাজার ক্ষুদ্র ব্যবসায়ী সমিতিকে। শ্রেষ্ঠ পরিবেশ সচেতনতা মূলক প্রচারের জন্য প্রথম, দ্বিতীয় ও তৃতীয় পুরুস্কার প্রদান করা হবে আপন জন ক্লাব, ত্রিশক্তি ক্লাব ও দুর্গাপল্লী সামাজিক সংস্থাকে। বর্ষব্যাপী সামাজিক কাজের অঙ্গিকারের জন্য পুরুস্কার প্রদান করা হবে অরবিন্দ সংঘ, শুকতারা সংঘ ও ভারত মাতা ক্লাবকে। সুশৃঙ্খল পূজার আয়োজনের জন্য কৌরবস ক্লাব, মাস্টারদা সূর্যসেন যুব সংস্থা, ও নেতাজি ক্লাবকে পুরুস্কার প্রদান করা হবে। শ্রেষ্ঠ স্মরণিকা ঐকতানের জন্য জনকল্যাণ সমিতিকে পুরুস্কার প্রদান করা হবে। এছাড়াও বিশেষ পুরুস্কার প্রদান করা হবে ৬ টি ক্লাবকে। সেরার সেরা হিসাবে পুরুস্কার প্রদান করা হবে মৌচাক ক্লাবকে।

Releated Posts

ডিজিপি অনুরাগ ধনকরের মৃত্যুর ঘটনায় বিচারবিভাগীয় তদন্তের দাবি, সরব ‘আমরা বাঙালী’

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২০ জুলাই: রাজ্য পুলিশের মহাপরিদর্শক (ডিজিপি) অনুরাগ ধ্যানকরের অস্বাভাবিক মৃত্যুর ঘটনাকে ঘিরে এবার বিচারবিভাগীয় তদন্তের…

ByByReshmi Debnath Jul 21, 2026

জাতীয় সড়ক সংস্কারের দাবিতে নবীনছড়ায় অবরোধ, ২-৩ ঘণ্টা যান চলাচল বন্ধের পর প্রশাসনের আশ্বাসে প্রত্যাহার

নিজস্ব প্রতিনিধি, পেঁচারথল, ২০ জুলাই: জাতীয় সড়কের বেহাল দশার প্রতিবাদে উত্তর ত্রিপুরা জেলার পেঁচারথল থানাধীন নবীনছড়া এলাকায় সোমবার…

ByByReshmi Debnath Jul 21, 2026

নারীদের ৩৩ শতাংশ আসন সংরক্ষণ অবিলম্বে কার্যকরের দাবিতে আগরতলায় বিক্ষোভ

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২০ জুলাই: সংসদ ও বিধানসভায় নারীদের জন্য ৩৩ শতাংশ আসন সংরক্ষণ শর্তহীনভাবে অবিলম্বে কার্যকর করার…

ByByReshmi Debnath Jul 21, 2026

চড়িলামে বাইক ও সাইকেলের সংঘর্ষে গুরুতর আহত তিনজন, সংকটজনক এক বৃদ্ধ

নিজস্ব প্রতিনিধি, চড়িলাম, ২০ জুলাই: সিপাহিজলা জেলার চড়িলাম বাজার সংলগ্ন এলাকায় সোমবার একটি মোটরসাইকেল ও সাইকেলের মুখোমুখি সংঘর্ষে…

ByByReshmi Debnath Jul 20, 2026

ময়নাতদন্তের আগে কিছু বলা যাবে না, ডিজিপির মৃত্যুতে শোক প্রকাশ রতনের

আগরতলা, ২০ জুলাই: রাজ্য পুলিশের মহাপরিচালক (ডিজিপি) অনুরাগ ধনকরের মৃত্যুর ঘটনায় গভীর শোক প্রকাশ করেছেন মন্ত্রী রতন লাল…

ByByTaniya Chakraborty Jul 20, 2026

তৃণমূল স্তরের স্বাস্থ্য পরিষেবায় প্রযুক্তির ছোঁয়া, তেলিয়ামুড়ায় ১৮০ আশাকর্মীর হাতে স্মার্টফোন

তেলিয়ামুড়া, ২০ জুলাই: গ্রামীণ ও প্রত্যন্ত এলাকার স্বাস্থ্য পরিষেবাকে আরও আধুনিক, গতিশীল ও প্রযুক্তিনির্ভর করে তুলতে গুরুত্বপূর্ণ উদ্যোগ…

ByByTaniya Chakraborty Jul 20, 2026

লেফুঙ্গায় তিপ্রা এমপ্লয়িজ ফেডারেশনের ‘গেট টুগেদার প্রোগ্রাম ২০২৬’, একতার বার্তা নেতাদের

আগরতলা, ২০ জুলাই: তিপ্রা এমপ্লয়িজ ফেডারেশনের উদ্যোগে সোমবার লেফুঙ্গাস্থিত শচীন্দ্র দেববর্মা মেমোরিয়াল কমিউনিটি হলে অনুষ্ঠিত হলো ‘গেট টুগেদার…

ByByReshmi Debnath Jul 20, 2026

মোহনপুরে কর্মসূচি স্থগিত করতে বাধ্য সিপিআই(এম), বিজেপির বাইক বাহিনী ও পুলিশের ভূমিকা নিয়ে অভিযোগ

মোহনপুর, ২০ জুলাই: মোহনপুর মহকুমায় পূর্বনির্ধারিত গণডেপুটেশন কর্মসূচি পালন করতে না পারার অভিযোগ তুলে পুলিশের ভূমিকা নিয়ে সরব…

ByByTaniya Chakraborty Jul 20, 2026

শান্তিরবাজারে সোশ্যাল মিডিয়ায় ছবি পোস্ট করে মানহানির অভিযোগ, পুলিশের উপস্থিতিতে প্রকাশ্যে ক্ষমা চাইলেন যুবক

আগরতলা, ২০ জুলাই: সোশ্যাল মিডিয়ায় ব্যক্তিগত ছবি ব্যবহার করে মানহানি ও অপপ্রচারের অভিযোগকে কেন্দ্র করে শান্তিবাজারে চাঞ্চল্যের সৃষ্টি…

ByByReshmi Debnath Jul 20, 2026
Scroll to Top