News Flash

  • Home
  • প্রধান খবর
  • সুজয়কৃষ্ণর কণ্ঠস্বরের নমুনা নিতে ব্যর্থ হল ইডি
Image

সুজয়কৃষ্ণর কণ্ঠস্বরের নমুনা নিতে ব্যর্থ হল ইডি

কলকাতা, ২৬ অক্টোবর (হি.স.) : আদালতের অনুমতির পরেও কালীঘাটের কাকুর কণ্ঠস্বরের নমুনা সংগ্রহে জটিলতা অব্যাহত রইল। ঘণ্টার পর ঘণ্টা অপেক্ষা করে, দফায় দফায় এসএসকেএম হাসপাতাল কর্তৃপক্ষের সঙ্গে বৈঠক করলেও শেষপর্যন্ত কণ্ঠস্বরের নমুনা নিতে বৃহস্পতিবারও ব্যর্থ হল এনফোর্সমেন্ট ডাইরেক্টটরেট।

সুজয়কৃষ্ণ ভদ্র শারীরিক অবস্থা স্থিতিশীল থাকলেও কণ্ঠস্বর পরীক্ষার অনুমতি দিলেন না এসএসকেএমের সুপার। ইডি সূত্রে খবর, এসএসকেএম হাসপাতাল কর্তৃপক্ষ জানিয়েছে, শারীরিক অবস্থা স্থিতিশীল হলেও কণ্ঠস্বর পরীক্ষার জন্য যে শারীরিক অবস্থার প্রয়োজন, সেই জায়গায় এখনও নেই নিয়োগ দুর্নীতিতে অভিযুক্ত সুজয়কৃষ্ণ ওরফে কালীঘাটের কাকু। সেই অনুমতি দিতে গেলে, মেডিক্যাল বোর্ডের সবুজ সংকেত প্রয়োজন বলেও জানানো হয়েছে।

আর এই অবস্থায় তৈরি হওয়া জটিলতার জেরে কণ্ঠস্বরের নমুনা পরীক্ষার অনুমতির জন্য ডিরেক্টরের কাছে গেল ইডি। প্রসঙ্গত, ২ মাস ধরে এসএসকেএমে ভর্তি ‘কালীঘাটের কাকু’ ওরফে সুজয়কৃষ্ণ ভদ্র।

গত ২৩ আগস্ট হাসপাতালে ভর্তি হয়েছিলেন তিনি। ইডির অভিযোগ, একাধিক প্রভাবশালীর সঙ্গে সুজয়কৃষ্ণ ভদ্র তথা কালীঘাটের কাকুর কথোপকথনের প্রমাণ তাঁদের হাতে রয়েছে। সেজন্যই প্রয়োজন কণ্ঠস্বরের নমুনা পরীক্ষা।

মূলত বাইপাস সার্জারির ২ মাস পার হয়ে গিয়েছে। এখনও এসএসকেএমে রয়েছে সুজয়কৃষ্ণ ভদ্র। এর মাঝেই আদালতের নির্দেশের পর, কালীঘাটের কাকু ওরফে সুজয়কৃষ্ণর শারীরিক অবস্থার খোঁজ নিতে সম্প্রতি এসএসকেএমে পৌঁছেছিলেন ইডি আধিকারিকরা।

‘বেসরকারি হাসপাতাল ছেড়ে দিলেও কেন এতদিন এসএসকেএমে সুজয়কৃষ্ণ ? কী চিকিৎসা চলছে? কী ওষুধ দেওয়া হচ্ছে সুজয়কৃষ্ণকে ?’ সুপারের কাছে জানতে চেয়ে বয়ান রেকর্ড করে ইডি।

Releated Posts

সংসদে নিট ইস্যুতে আলোচনায় প্রস্তুত কেন্দ্র, রাজনীতি না করার আহ্বান বিরোধীদের: জে.পি. নাড্ডা

নয়াদিল্লি, ২২ জুলাই (আইএএনএস) : নিট মেডিক্যাল প্রবেশিকা পরীক্ষার প্রশ্নফাঁস এবং পরীক্ষার্থীদের উদ্বেগের বিষয় নিয়ে সংসদে বিস্তারিত আলোচনার…

ByBySandeep Biswas Jul 22, 2026

‘আন্দোলন চলবেই’, সোনম ওয়াংচুককে অনশন প্রত্যাহারের আবেদন সিজেপির

নয়াদিল্লি, ২২ জুলাই (আইএএনএস): নীট প্রশ্নফাঁসের ঘটনায় কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের দাবিতে আন্দোলনের মুখ হয়ে ওঠা পরিবেশকর্মী…

ByByNews Desk Jul 22, 2026

দেশের শিক্ষা ব্যবস্থা ভেঙে পড়েছে, ১০ বছরে ১৫২টি প্রশ্নফাঁসেও একটিও দোষী সাব্যস্ত নয়: রাহুল গান্ধী

নয়াদিল্লি, ২২ জুলাই (আইএএনএস): নীট প্রশ্নফাঁস ইস্যুতে কেন্দ্রের বিরুদ্ধে আক্রমণ আরও তীব্র করলেন লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধী।…

ByByNews Desk Jul 22, 2026

নীট প্রশ্নফাঁস নিয়ে দ্রুত সংসদে আলোচনা হোক, সব দলকে স্পিকারের সঙ্গে বৈঠকের আহ্বান কিরেন রিজিজুর

নয়াদিল্লি, ২২ জুলাই (আইএএনএস): নীট প্রশ্নফাঁস ইস্যুতে সংসদে দ্রুত আলোচনা শুরু করার আহ্বান জানিয়ে বুধবার কেন্দ্রীয় সংসদীয় বিষয়ক…

ByByNews Desk Jul 22, 2026
Scroll to Top