News Flash

  • Home
  • ত্রিপুরা
  • স্বাধীনতা সংগ্ৰামী প্রয়াত পুলিন বিহারী বড়ুয়াকে সম্মাননা দিল কাঞ্চনপুরের স্থানীয় ক্লাব
Image

স্বাধীনতা সংগ্ৰামী প্রয়াত পুলিন বিহারী বড়ুয়াকে সম্মাননা দিল কাঞ্চনপুরের স্থানীয় ক্লাব

নিজস্ব প্রতিনিধি, কাঞ্চনপুর, ২৬ অক্টোবর : স্বাধীনতার জন্য প্রান দিয়েছেন অনেকেই। কারো নাম ইতিহাসের পাতায় জ্বলজ্বল করছে, কারো নাম আমরা জানিই না। প্রচারের আলো থেকে নিজেদের সরিয়ে নিয়ে দেশের জন্য প্রান দিয়েছেন অনেক বীর সেনা। এমনই এক স্বাধীনতা সংগ্ৰামী প্রয়াত পুলিন বিহারী বড়ুয়া। যিনি দেশের স্বাধীনতার জন্য লড়াই করেছেন। কাঞ্চনপুর এলাকার উন্নয়নে তার অবদান রয়েছে প্রচুর। কিন্তু নিজের কোন প্রচার করেন নি। ফলে এই প্রজন্ম ওনার নাম শুনেনি। এই স্বাধীনতা সংগ্ৰামীর ছেলে প্রয়াত। পুত্রবধূ দিন মজুরের কাজ করেন। সপ্তমী পুজোর দিন শ্রীরামপুর সার্বজনীন দূর্গাপূজা কমিটির উদ্যেগে সাংসদ রেবতী মোহন ত্রিপুরা এই প্রয়াত স্বাধীনতা সংগ্রামীকে সন্মাননা প্রদান করেছেন।  সম্মাননা তুলে দেওয়া হয় স্বাধীনতা সংগ্রামী পুলিন বিহারী বড়ুয়ার পুত্রবধূ রেনু বালা বড়ুয়ার হাতে। সপ্তমীর রাতে শ্রীরামপুর সার্বজনীন দূর্গা পূজা কমিটির এই সম্মাননা অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন এলাকার প্রাক্তন জনপ্রতিনিধি সুনীল বড়ুয়া, সমাজসেবি তাপসেন্দু নাথ, বিদ্যুৎ নাথ, গৌতম রায় পুজো কমিটির কর্মকর্তা বিশ্বজিৎ সরকার প্রমুখ। কাঞ্চনপুর মহকুমার শ্রীরামপুর সার্বজনীন দূর্গাপূজা কমিটির কর্মকর্তা বিশ্বজিৎ সরকার জানান ভারতের সাধারণ মানুষ কিছু বাছাই করা স্বাধীনতা সংগ্রামীকে চিনেন।

কিন্তু ভারতের স্বাধীনতা আন্দোলনকে সমর্থন করার জন্য তাদের সর্বস্ব দিয়েছিলেন এমন আরও হাজার হাজার অজ্ঞাত মুক্তিযোদ্ধারা ইতিহাসের বই থেকে অদৃশ্য হয়ে গেছে। অত্যাচারী ব্রিটিশ রাজ শাসকদের চোখে ভারতীয় স্বাধীনতা সংগ্রামের জন্য অনেক মুক্তিযোদ্ধা তাদের স্লোগান তুলতে সাহস করেছিলেন। ভারতের ইতিহাসে হারিয়ে গেছে ভারতের এই অজ্ঞাত মুক্তিযোদ্ধারা। ভারত ছাড়ো আন্দোলন,অসহযোগ আন্দোলন এবং চট্টগ্রাম অস্ত্রাগার লুন্ঠন এই সব আন্দোলনে অংশগ্রহণ করেছিলেন। অথচ স্বাধীনতার পর তিনি লোকচক্ষুর আড়ালে রয়ে গেলেন কাঞ্চনপুর মহকুমার অহল্যাপুর গ্ৰামের স্বাধীনতা সংগ্রামী প্রয়াত পুলিন বিহারী।

Releated Posts

সামাজিক ভাতা প্রদানের দাবিতে কৈলাসহরে কংগ্রেসের বিক্ষোভ ও ডেপুটেশন

কৈলাসহর, ১৬ জুনঃ অবিলম্বে বকেয়া সামাজিক ভাতা প্রদানের দাবিতে মঙ্গলবার কৈলাসহরের মহকুমা শাসকের নিকট ডেপুটেশনে মিলিত হয়েছে জেলা…

ByByTaniya Chakraborty Jun 16, 2026

গোমতী ডেয়ারি পরিদর্শনে রাজ্যপাল, দুধ উৎপাদন বৃদ্ধিতে আরও উদ্যোগী হওয়ার আহ্বান

আগরতলা, ১৬ জুনঃ বিশ্বজুড়ে দুধ উৎপাদনে এক নতুন বিপ্লব ঘটছে এবং সেই প্রক্রিয়ায় ডেয়ারি শিল্পের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ…

ByByTaniya Chakraborty Jun 16, 2026

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির নেতৃত্বে ১২ বছর পূর্তি উপলক্ষে গাঙ্গাইল রোডে স্বচ্ছ ভারত অভিযান

আগরতলা, ১৬ জুন : প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির নেতৃত্বে কেন্দ্র সরকারের ১২ বছর পূর্তি উপলক্ষে দেশব্যাপী বিভিন্ন জনকল্যাণমূলক ও…

ByByReshmi Debnath Jun 16, 2026

৩২ লক্ষ টাকার জলাশয় সংস্কার প্রকল্পে দুর্নীতির অভিযোগ, সরেজমিনে পরিদর্শনে মৎস্য দপ্তর

আগরতলা, ১৬ জুন : উনকোটি জেলার ফটিকরায় বিধানসভার অন্তর্গত কাঞ্চনবাড়ির বলাইবাজার এলাকায় ৩২ লক্ষ টাকা ব্যয়ে জলাশয় সংস্কার…

ByByTaniya Chakraborty Jun 16, 2026
Scroll to Top