News Flash

  • Home
  • ত্রিপুরা
  • Tripura Governor Oath : ত্রিপুরার রাজ্যপাল হিসেবে শপথ নিলেন ইন্দ্রসেনা রেড্ডি নাল্লু
Image

Tripura Governor Oath : ত্রিপুরার রাজ্যপাল হিসেবে শপথ নিলেন ইন্দ্রসেনা রেড্ডি নাল্লু

আগরতলা, ২৬ অক্টোবর: ত্রিপুরার ২০তম রাজ্যপাল হিসেবে শপথ নিলেন ইন্দ্রসেনা রেড্ডি নাল্লু। আজ রাজভবনে আয়োজিত অনুষ্ঠানে ত্রিপুরা হাইকোর্টে প্রধান বিচারপতি অপরেশ কুমার সিং তাঁকে শপথ বাক্য পাঠ করিয়েছেন।

এদিন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মুখ্যমন্ত্রী অধ্যাপক (ডা.) মানিক সাহা, পর্যটন ও পরিবহনমন্ত্রী সুশান্ত চৌধুরী, কল্যাণী রায়, মন্ত্রী সুধাংশু দাস, মন্ত্রী বিকাশ দের্ববমা,মন্ত্রী টিংকু রায়, আগরতলা পুর নিগমের মেয়র দীপক মজুমদার, প্রদেশ বিজেপি সভাপতি রাজীব ভট্টাচার্য্য সহ অন্যান্যরা।

এদিন পর্যটন মন্ত্রী সুশান্ত চৌধুরী অনুষ্ঠানে উপস্থিত থেকে নতুন রাজ্যপালকে পুষ্পস্তবক দিয়ে শুভেচ্ছা জ্ঞাপন করেছেন।

তিনি শুভেচ্ছা জ্ঞাপন করে বলেন, তাঁর পূর্ণ বিশ্বাস নিকট ভবিষ্যতে নতুন মহামান্য রাজ্যপালের অভিজ্ঞতা ও মার্গদর্শনে ‘সবকা সাথ, সবকা বিকাশ’-এর মন্ত্র নিয়ে এগিয়ে চলা রাজ্যের ভারতীয় জনতা পার্টির ডবল ইঞ্জিন সরকার ত্রিপুরাবাসীর সার্বিক কল্যাণে ও উন্নয়নে এবং ‘এক ত্রিপুরা শ্রেষ্ঠ ত্রিপুরা’ গঠনে বিশেষ অবদান রাখবে।

Releated Posts

ভিলেজ কমিটি নির্বাচনে অনিয়মের অভিযোগ সিপিএমের, পুনর্নির্বাচনের দাবি

আগরতলা, ২৮ সেপ্টেম্বর: ত্রিপুরা উপজাতি এলাকা স্ব-শাসিত জেলা পরিষদের (টিটিএএডিসি) অন্তর্গত ভিলেজ কমিটি নির্বাচনকে ঘিরে একাধিক অনিয়মের অভিযোগ…

ByByReshmi Debnath Sep 28, 2026

ভোট দিতে যাওয়ার পথে দুর্ঘটনায় মহিলার মৃত্যু, আহত ৪

আগরতলা, ২৮ সেপ্টেম্বর: ভোট দিতে যাওয়ার পথে মর্মান্তিক দুর্ঘটনায় মৃত্যু হল এক মহিলার। ঘটনাটি ঘটেছে ধলাই জেলার বনকুমারী…

ByByReshmi Debnath Sep 28, 2026

বিশালগড়ে চুরির ঘটনায় গ্রেফতার পাঁচ, উদ্ধার মোবাইল

বিশালগড়, ২৮ সেপ্টেম্বর:  বিশালগড়ের নেতাজিনগর এলাকায় চুরির ঘটনার তদন্তে নেমে পাঁচজনকে গ্রেফতার করল বিশালগড় থানার পুলিশ। ধৃতদের কাছ…

ByByReshmi Debnath Sep 28, 2026

আমতলীর বাবুল চৌমুহনী থেকে ১১টি গরু-সহ বোলেরো ম্যাক্স আটক, গ্রেফতার চালক

আগরতলা, ২৮ সেপ্টেম্বর: আমতলী থানাধীন বাবুল চৌমুহনী এলাকা থেকে ১১টি গরু-সহ একটি বোলেরো ম্যাক্স গাড়ি আটক করল আমতলী…

ByByReshmi Debnath Sep 28, 2026
Scroll to Top