News Flash

  • Home
  • দেশ
  • তেলেঙ্গানা বিধানসভা নির্বাচনে কংগ্রেসই জয়ী হবে : খাড়গে
Image

তেলেঙ্গানা বিধানসভা নির্বাচনে কংগ্রেসই জয়ী হবে : খাড়গে

নয়াদিল্লি,২৫ অক্টোবর (হি.স.) : বুধবার কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে জানান, তেলেঙ্গানা বিধানসভা নির্বাচনে কংগ্রেসের জয় নিশ্চিত।

বুধবার তেলেঙ্গানা বিধানসভার জন্য কেন্দ্রীয় নির্বাচন কমিটির বৈঠকে একথা বলেন কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে। খাড়গে জানান, ভারত রাষ্ট্র সমিতি (বিআরএস) নেতারা কংগ্রেস দলকে ক্রমাগত আক্রমণ করে তাদের দুর্দশা দেখাচ্ছেন। খাড়গের অভিযোগ, বিআরএস, বিজেপি, এএমআইএম-দলের নেতারা বিভিন্ন দুর্নীতিতে জড়িত। এই নেতাদের মিথ্যা, চুরি তেলেঙ্গানার জনগণ জানে। তাদের সেটা দেখাতে হবে না। তেলেঙ্গানার মানুষ কংগ্রেসের প্রতি আস্থা রাখছে। আসন্ন বিধানসভা নির্বাচনে কংগ্রেসের জয় নিশ্চিত বলে দাবি করেন খাড়গে।

বুধবার তেলেঙ্গানা বিধানসভা নির্বাচন নিয়ে কংগ্রেস সদর দফতরে একটি বৈঠক অনুষ্ঠিত হয়। এই বৈঠকে কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে সহ প্রাক্তন কংগ্রেস সভাপতি সোনিয়া গান্ধী, পার্টির সাধারণ সম্পাদক কেসি ভেনুগোপাল এবং অন্যান্য আধিকারিকরা উপস্থিত ছিলেন। তেলেঙ্গানায় মোট ১১৯টি বিধানসভা আসন রয়েছে। এদিনের বৈঠকে ৬০টি বিধানসভা আসন নিয়ে আলোচনা করে কংগ্রেস। তেলেঙ্গানায় ভোট হবে ৩০ নভেম্বর। ভোট গণনা হবে ৩ ডিসেম্বর।

Releated Posts

‘অভিলেখ পাতাল’ পোর্টালে ২০ কোটির বেশি ঐতিহাসিক নথি অনলাইনে: প্রধানমন্ত্রী মোদি

নয়াদিল্লি, ২৬ এপ্রিল (আইএএনএস): দেশের ইতিহাসকে সাধারণ মানুষের কাছে সহজলভ্য করতে বড় পদক্ষেপ—ন্যাশনাল আর্কাইভস অফ ইন্ডিয়ার ‘অভিলেখ পাতাল’…

ByByNews Desk Apr 26, 2026

বঙ্গে কংগ্রেস কর্মী খুনে তৃণমূলের বিরুদ্ধে ‘সন্ত্রাসের রাজত্ব’-এর অভিযোগ রাহুলের

নয়াদিল্লি, ২৬ এপ্রিল (আইএএনএস): পশ্চিমবঙ্গের আসানসোলে কংগ্রেস কর্মী দেবদীপ চট্টোপাধ্যায়ের হত্যাকে কেন্দ্র করে তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে তীব্র আক্রমণ…

ByByNews Desk Apr 26, 2026

জনগণনার দায়িত্ব সবার, শুধু সরকারের নয়: প্রধানমন্ত্রী মোদি

নয়াদিল্লি, ২৬ এপ্রিল (আইএএনএস): জনগণনা শুধুমাত্র সরকারের কাজ নয়, বরং প্রত্যেক নাগরিকের দায়িত্ব—এ কথা উল্লেখ করে দেশবাসীকে ২০২৭…

ByByNews Desk Apr 26, 2026

কপিল সাঙওয়ান গ্যাংয়ের অস্ত্র সরবরাহকারী গ্রেপ্তার, আগ্নেয়াস্ত্র উদ্ধার

নয়াদিল্লি, ২৬ এপ্রিল (আইএএনএস): দিল্লি পুলিশের ক্রাইম ব্রাঞ্চের অ্যান্টি-গ্যাংস্টার স্কোয়াড (এজিএস) কপিল সাঙওয়ান ওরফে নান্দু গ্যাংয়ের সঙ্গে যুক্ত…

ByByNews Desk Apr 26, 2026

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top