News Flash

  • Home
  • ত্রিপুরা
  • নবমীর সকালে ধর্মনগরে ঝটিকা সফরে সুনীল দেওধর 
Image

নবমীর সকালে ধর্মনগরে ঝটিকা সফরে সুনীল দেওধর 

নিজস্ব প্রতিনিধি, ধর্মনগর, ২৫ অক্টোবর: 

নবমীর সকালে ধর্মনগরে ঝটিকা সফরে গেছেন বিজেপি দলের রাষ্ট্রীয় সম্পাদক  সুনীল দেওধর। তার সফর সঙ্গী ছিলেন প্রদেশ বিজেপি টিআইডিসির চেয়ারম্যান নবাদল বণিক, ধর্মনগরের বিধায়ক তথা রাজ্য বিধানসভার অধ্যক্ষ বিশ্ববন্ধু সেন, জেলা বিজেপির সভানেত্রী মলিনা দেবনাথ পুর পরিষদের চেয়ারপারসন প্রদ্যুৎ দে সরকার সহ অন্যান্যরা। 

তিনি এসে নয়াপাড়া কালীবাড়ি, ধর্মনগর টাউন কালীবাড়ি হয়ে থানা রোড সার্বজনীন দুর্গাপূজা কমিটির পূজা পরিদর্শনে যান। থানা রোড সার্বজনীন দুর্গাপূজা কমিটির পক্ষ থেকে মহিলারা উলু ধ্বনি ও শঙ্খধ্বনির মাধ্যমে উনাকে বরণ করে নেয়। তিনি সাংবাদিকদের প্রশ্নের মুখোমুখি হয়ে বলেন শুধুমাত্র নবমীর সকালে দেবী মায়ের পূজা পূজা অর্চনা করতে এবং পরিদর্শন করতে উনার আগমন। সবাইকে দুর্গাপূজায় ভালো থাকার এবং শান্তি-শৃঙ্খলা বজায় রেখে বাকি দিনগুলি অতিবাহিত করার পরামর্শ দেন। তিনি বিশ্ববন্ধু সেনের শত বৎসর আয়ু কামনা করে বলেন এখান থেকেই রাজ্যে বিজেপির জয়যাত্রা শুরু হয়েছিল। এখনো অব্যাহত রয়েছে তাই এই ধর্মনগরকে সুনীল দেওধর কখনো ভুলতে পারবেন না। দায়িত্বে না থাকলেও তিনি এখনো ধর্মনগরের মানুষকে মনে প্রানে ভালবাসেন। হঠাৎ করে নবমীর সকালে সুনীল দেওধরের আগমনকে কেন্দ্র করে ধর্মনগরে পূজা উদ্যোক্তাদের একটা অতিরিক্ত মাত্রা এনে দিল।

Releated Posts

লেফুঙ্গা ব্লকের ১০ ভিলেজ কমিটিতেই বিনা প্রতিদ্বন্দ্বিতায় তিপ্রা মথার প্রার্থীরা জয়ী

আগরতলা, ৮ সেপ্টেম্বর: ভিলেজ কমিটি নির্বাচনকে ঘিরে লেফুঙ্গা ব্লকে বড় সাফল্য পেল তিপ্রা মথা। লেফুঙ্গা ব্লকের অন্তর্গত ১০টি…

ByByReshmi Debnath Sep 8, 2026

প্রেমিকার মৃত্যুর শোকে একই পদ্ধতিতে আত্মহত্যার চেষ্টা প্রেমিকের, বামুটিয়ায় চাঞ্চল্য

আগরতলা, ৮ সেপ্টেম্বর: প্রেমিকার মৃত্যুর শোক সামলাতে না পেরে একইভাবে আত্মহত্যার চেষ্টা করার অভিযোগ উঠল এক যুবকের বিরুদ্ধে।…

ByByReshmi Debnath Sep 8, 2026

বিশ্বকর্মা পূজার চাঁদা নিয়ে হাফলংয়ে উত্তেজনা, চালককে মারধর ও টাকা ছিনতাইয়ের অভিযোগ

ধর্মনগর, ৮ সেপ্টেম্বর: বিশ্বকর্মা পূজার চাঁদা দেওয়াকে কেন্দ্র করে হাফলং বাজার সংলগ্ন এলাকায় এক কন্টেনার গাড়ির চালককে মারধর…

ByByReshmi Debnath Sep 8, 2026

ভিলেজ কমিটি নির্বাচনের আগে হেজামারায় আইপিএফটি নেতার উপর হামলার অভিযোগ, তিপ্রা মথার বিরুদ্ধে অভিযোগ

আগরতলা, ৮ সেপ্টেম্বর: ভিলেজ কমিটি নির্বাচনকে সামনে রেখে খোয়াইয়ে এনডিএ শরিকদের মধ্যে ফের উত্তেজনার অভিযোগ উঠল। মঙ্গলবার হেজামারা…

ByByReshmi Debnath Sep 8, 2026
Scroll to Top