News Flash

  • Home
  • খেলা
  • ত্রিপুরার ক্রিকেটাররা এখন হরিয়ানায়টুর্নামেন্টের আগে শেষ প্রস্তুতি আজ
Image

ত্রিপুরার ক্রিকেটাররা এখন হরিয়ানায়টুর্নামেন্টের আগে শেষ প্রস্তুতি আজ

ক্রীড়া প্রতিনিধি, আগরতলা, ২৫ অক্টোবর।। হরিয়ানা পৌঁছলেন আনন্দ ভৌমিক-‌রা। আগামীকাল সেরে নেবেন শেষ প্রস্তুতি। মনিপুরের বিরুদ্ধে মাঠে নামার আগে। জাতীয় অনূর্ধ্ব-‌২৩ একদিবসীয় ক্রিকেটে। হরিয়ানার চৌধুরি বংশীলাল ক্রিকেট স্টেডিয়ামে হবে ম্যাচটি। এদিকে আগরতলায় দাদাদের বিরুদ্ধে ৩ টি প্রস্তুতি ম্যাচে জয় পাওযার পর দিল্লির নয়ডাতে আরও দুটি প্রস্তুতি ম্যাচে জয় পেয়ে মানসিকভাবে অনেকটাই চাঙ্গা ত্রিপুরার ক্রিকেটাররা। নয়ডাতে প্রথম প্রস্তুতি ম্যাচে প্রথমে সিকিমকে ১১৫ রানে এবং দ্বিতীয় ম্যাচে উত্তর প্রদেশকে ৫ উইকেটে পরাজিত করেছিলো ত্রিপুরা। দুটি ম্যাচেই নজর কেড়ে নেন দুর্লব রায়। উত্তর প্রদেশের বিরুদ্ধে বল হাতে ৫ উইকেট এবং ব্যাট হাতে ২৮ রানে অপরাজিত থেকে কোচ সহ টিম ম্যানেজমেন্টের নজর কেড়ে নেন দুর্লভ। এছাড়া ঋতুরাজ ঘোষ এবং রিয়াজুদ্দিন নজর কেড়েছেন। বুধবার হরিয়ানা পৌঁছে ত্রিপুরা দলের সহকারি কোচ বিশ্বজিৎ পাল বলেন, “ছেলেরা ছন্দে রয়েছে। আসরে ওই ছন্দে থাকলেই আমরা সাফল্য পাবো। ছেলেদের মানসিক শক্তি বাড়ানোর চেষ্টা চলছে। আশা করি ছেলেরা হতাশ করবে না। এবার ত্রিপুরাকে সাফল্য এনে দেবেই”। ২৮ অক্টোবর প্রথম ম্যাচে মণিপুরের পর, ৩০ অক্টোবর ওড়িশা, ১ নভেম্বর গুজরাট, ৩ নভেম্বর ছত্তিশগড়, ৭ নভেম্বর গোয়া এবং ৯ নভেম্বর ত্রিপুরা গ্রুপের শেষ ম্যাচ খেলবে শক্তিশালী মুম্বাই-এর বিরুদ্ধে।‌ দলনায়ক‌ আনন্দ ভৌমিকও যথেষ্ট আশাবাদী মরশুমে সাফল্য পাওয়া নিয়ে। ত্রিপুরা দল:‌ আনন্দ ভৌমিক (‌অধিনায়ক), সন্দীপ সরকার (‌সহ অধিনায়ক), তন্ময় দাস, শচীন শর্মা, রোহিত ঘোষ, দুর্লভ রায়, অরিন্দম বর্মন, আরমান হুসেন, সাহিল সুলতান, রিয়াজ উদ্দিন, অভিজিৎ দেববর্মা, ইন্দ্রজিৎ দেবনাথ, দ্বীপেন বিশ্বাস, কাজল সূত্রধর, প্রলয় দাস, ঋতুরাজ ঘোষ রায়, স্বরাব সাহানি, চন্দন রায়, অর্কজিৎ জাস এবং সেন্টু সরকার। কোচ:‌ লিয়াকাত আলি খান, বিশ্বজিৎ পাল, রাসুদেব দত্ত, ফিজিও রাজেন চৌধুরি এবং ট্রেণার:‌ রাকেশ প্যাটেল।

Releated Posts

সিএডব্লিউজিতে ভারতের প্রথম পদক জিতলেন ঝান্ডু কুমার, প্রশংসায় প্রধানমন্ত্রী মোদী

নয়াদিল্লি, ২৫ জুলাই (আইএএনএস): কমনওয়েলথ গেমস ২০২৬-এ ভারতের প্রথম পদক জিতে ইতিহাস গড়লেন বিহারের প্যারা পাওয়ারলিফটার ঝান্ডু কুমার।…

ByByNews Desk Jul 25, 2026

গোয়ালিয়রে রবিবার থেকে শুরু হচ্ছে চতুর্থ হকি ইন্ডিয়া সাব-জুনিয়র মহিলা একাডেমি চ্যাম্পিয়নশিপ

গ্বালিয়র, ২৫ জুলাই (আইএএনএস): মধ্যপ্রদেশের গোয়ালিয়রে রবিবার থেকে শুরু হচ্ছে চতুর্থ হকি ইন্ডিয়া সাব-জুনিয়র মহিলা একাডেমি চ্যাম্পিয়নশিপ ২০২৬…

ByByNews Desk Jul 25, 2026

ভারতে খেলাধুলা এখন আরও সম্ভাবনাময় পেশা, ক্রীড়াক্ষেত্রে দেশ সঠিক পথেই এগোচ্ছে: যুক্তরাজ্যে ভারতের হাইকমিশনার

গ্লাসগো, ২৩ জুলাই (আইএএনএস): ভারতে খেলাধুলা এখন ক্রমশ একটি বাস্তবসম্মত ও সম্ভাবনাময় পেশায় পরিণত হচ্ছে বলে মন্তব্য করেছেন…

ByByNews Desk Jul 23, 2026

সিডব্লিউজি ২০২৬: গ্লাসগোতে প্রথম দিনেই লন বোলসে ভারতের অভিযান, রাতে উদ্বোধনী অনুষ্ঠান

গ্লাসগো, ২২ জুলাই (আইএএনএস): স্কটল্যান্ডের গ্লাসগোতে বৃহস্পতিবার থেকে শুরু হচ্ছে কমনওয়েলথ গেমস ২০২৬। ৭৪টি দেশ ও অঞ্চলের প্রায়…

ByByNews Desk Jul 22, 2026
Scroll to Top