ক্রীড়া প্রতিনিধি, আগরতলা, ২৫ অক্টোবর।। হরিয়ানা পৌঁছলেন আনন্দ ভৌমিক-রা। আগামীকাল সেরে নেবেন শেষ প্রস্তুতি। মনিপুরের বিরুদ্ধে মাঠে নামার আগে। জাতীয় অনূর্ধ্ব-২৩ একদিবসীয় ক্রিকেটে। হরিয়ানার চৌধুরি বংশীলাল ক্রিকেট স্টেডিয়ামে হবে ম্যাচটি। এদিকে আগরতলায় দাদাদের বিরুদ্ধে ৩ টি প্রস্তুতি ম্যাচে জয় পাওযার পর দিল্লির নয়ডাতে আরও দুটি প্রস্তুতি ম্যাচে জয় পেয়ে মানসিকভাবে অনেকটাই চাঙ্গা ত্রিপুরার ক্রিকেটাররা। নয়ডাতে প্রথম প্রস্তুতি ম্যাচে প্রথমে সিকিমকে ১১৫ রানে এবং দ্বিতীয় ম্যাচে উত্তর প্রদেশকে ৫ উইকেটে পরাজিত করেছিলো ত্রিপুরা। দুটি ম্যাচেই নজর কেড়ে নেন দুর্লব রায়। উত্তর প্রদেশের বিরুদ্ধে বল হাতে ৫ উইকেট এবং ব্যাট হাতে ২৮ রানে অপরাজিত থেকে কোচ সহ টিম ম্যানেজমেন্টের নজর কেড়ে নেন দুর্লভ। এছাড়া ঋতুরাজ ঘোষ এবং রিয়াজুদ্দিন নজর কেড়েছেন। বুধবার হরিয়ানা পৌঁছে ত্রিপুরা দলের সহকারি কোচ বিশ্বজিৎ পাল বলেন, “ছেলেরা ছন্দে রয়েছে। আসরে ওই ছন্দে থাকলেই আমরা সাফল্য পাবো। ছেলেদের মানসিক শক্তি বাড়ানোর চেষ্টা চলছে। আশা করি ছেলেরা হতাশ করবে না। এবার ত্রিপুরাকে সাফল্য এনে দেবেই”। ২৮ অক্টোবর প্রথম ম্যাচে মণিপুরের পর, ৩০ অক্টোবর ওড়িশা, ১ নভেম্বর গুজরাট, ৩ নভেম্বর ছত্তিশগড়, ৭ নভেম্বর গোয়া এবং ৯ নভেম্বর ত্রিপুরা গ্রুপের শেষ ম্যাচ খেলবে শক্তিশালী মুম্বাই-এর বিরুদ্ধে। দলনায়ক আনন্দ ভৌমিকও যথেষ্ট আশাবাদী মরশুমে সাফল্য পাওয়া নিয়ে। ত্রিপুরা দল: আনন্দ ভৌমিক (অধিনায়ক), সন্দীপ সরকার (সহ অধিনায়ক), তন্ময় দাস, শচীন শর্মা, রোহিত ঘোষ, দুর্লভ রায়, অরিন্দম বর্মন, আরমান হুসেন, সাহিল সুলতান, রিয়াজ উদ্দিন, অভিজিৎ দেববর্মা, ইন্দ্রজিৎ দেবনাথ, দ্বীপেন বিশ্বাস, কাজল সূত্রধর, প্রলয় দাস, ঋতুরাজ ঘোষ রায়, স্বরাব সাহানি, চন্দন রায়, অর্কজিৎ জাস এবং সেন্টু সরকার। কোচ: লিয়াকাত আলি খান, বিশ্বজিৎ পাল, রাসুদেব দত্ত, ফিজিও রাজেন চৌধুরি এবং ট্রেণার: রাকেশ প্যাটেল।

ত্রিপুরার ক্রিকেটাররা এখন হরিয়ানায়টুর্নামেন্টের আগে শেষ প্রস্তুতি আজ
Tags:
Releated Posts
বেঙ্গল টি-টোয়েন্টি লিগ: শুভমের অর্ধশতরান ও বোলারদের দাপটে মুর্শিদাবাদকে হারাল রাঢ় টাইগার্স
কলকাতা, ১০ জুন (আইএএনএস): শুভম দে সিনিয়রের দুরন্ত অর্ধশতরান এবং বোলারদের নিয়ন্ত্রিত পারফরম্যান্সে ভর করে বেঙ্গল টি-টোয়েন্টি লিগের…
বিশ্বকাপের জাদু এবার বাজারে, গোল হলেই ছাড়! কেরলের সাপ্লাইকোর অভিনব ‘সকার ইলেভেন’ প্রকল্প
তিরুবনন্তপুরম, ১০ জুন (আইএএনএস): ফুটবল বিশ্বকাপের উন্মাদনাকে সাধারণ মানুষের দৈনন্দিন কেনাকাটার সঙ্গে যুক্ত করতে অভিনব উদ্যোগ নিল কেরল…
‘এই জায়গাটাই আমার ঘর’: টানা দ্বিতীয় আইপিএল জয়ের পর আবেগঘন বার্তা বিরাট কোহলির
নয়াদিল্লি, ৯ জুন (আইএএনএস): টানা দ্বিতীয়বারের মতো আইপিএল শিরোপা জয়ের পর আবেগঘন বার্তা দিলেন বিরাট কোহলি। সোশ্যাল মিডিয়ায়…
নারী টি-২০ বিশ্বকাপ ২০২৬-ই হতে পারে আন্তর্জাতিক ক্রিকেটে বিদায়ের মঞ্চ, নজরে ৫ তারকা ক্রিকেটার
নয়াদিল্লি, ৯ জুন (আইএএনএস): আগামী ১২ জুন ইংল্যান্ড ও ওয়েলসে শুরু হতে চলেছে আইসিসি নারী টি-২০ বিশ্বকাপ ২০২৬।…


















