News Flash

Image

বিদায়ী রাজ্যপালকে গার্ড অব অনার রাজভবনে

আগরতলা, ২৪ অক্টোবর: আজ সকালে বিদায়ী রাজ্যপাল সত্যদেও নারাইন আর্যকে টিএসআর বাহিনীর জওয়ানদের পক্ষ থেকে গার্ড অব অনার দেওয়া হয়েছে। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মুখ্যমন্ত্রী অধ্যাপক (ডা.) মানিক সাহা।

মুখ্যমন্ত্রী অনুষ্ঠান শেষে বলেন, বিদায়ী রাজ্যপাল সত্যদেও নারাইন আর্যের সঙ্গে রাজ্য সরকারের সম্পর্ক খুবই মধুর ছিল। পাশাপাশি, মুখ্যমন্ত্রী বিদায়ী রাজ্যপালের সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করেন।

তাছাড়া, মুখ্যমন্ত্রী প্রফেসর (ডা.) মানিক সাহা আজ শুভ বিজয়া দশমী উপলক্ষে রাজ্যবাসীকে প্রীতি ও শুভেচ্ছা জানিয়েছেন।

এদিন গার্ড অব অনার অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সমবায় মন্ত্রী শুক্লাচরণ নোয়াতিয়া, পশ্চিম ত্রিপুরা জিলা পরিষদের ভারপ্রাপ্ত সভাধিপতি হরিদুলাল আচার্য, মুখ্যসচিব জে কে সিনহা, রাজ্য পুলিশ মহানির্দেশক অমিতাভ রঞ্জন প্রমুখ।

Releated Posts

ত্রিপুরায় বিনিয়োগের যে বিপুল সম্ভাবনার দ্বার খুলেছে, তাকে কাজে লাগতে হবে: মুখ্যমন্ত্রী

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৬ সেপ্টেম্বর: ত্রিপুরায় বিনিয়োগের যে বিপুল সম্ভাবনার দ্বার খুলেছে, তাকে দ্রুত বাস্তবায়ন, কর্মসংস্থান ও অর্থনৈতিক…

ByByReshmi Debnath Sep 16, 2026

আগরতলা বিমানবন্দরে ৭০ লক্ষ টাকার সোনার চুড়ি উদ্ধার, আটক মহিলা যাত্রী

আগরতলা, ১৬ সেপ্টেম্বর: আগরতলার মহারাজা বীর বিক্রম বিমানবন্দরে এক মহিলা যাত্রীর কাছ থেকে প্রায় ৫০০ গ্রাম ওজনের পাঁচটি…

ByByTaniya Chakraborty Sep 16, 2026

কৈলাসহর বিমানবন্দরের পুনরুজ্জীবন নির্ভর করছে বিমান সংস্থার আগ্রহের ওপর, সম্প্রসারণে ২০৫ একর জমি চাওয়া হয়েছে: কে এম নেহরা

Aআগরতলা, ১৬ সেপ্টেম্বর: বিমান সংস্থাগুলির আগ্রহ এবং তারা কোন ধরনের বিমান পরিচালনা করতে চায়, তার ওপরই অনেকটা নির্ভর…

ByByTaniya Chakraborty Sep 16, 2026

ধনপুরে বিজেপির বৈঠক:  এলাকার জনগণের সমস্যার কথা শুনে সমাধানের আশ্বাস দেওয়ার বার্তা প্রতিমা ভৌমিকের

কাঁঠালিয়া, ১৬ সেপ্টেম্বর: আসন্ন ভিলেজ কাউন্সিল নির্বাচনকে সামনে রেখে বুধবার ধনপুর বিধানসভা এলাকার পাঁচটি এডিসি ভিলেজের বিজেপি কার্যকর্তাদের…

ByByReshmi Debnath Sep 16, 2026
Scroll to Top