News Flash

  • Home
  • দিনের খবর
  • আসানসোলের আপকার গার্ডেনের থিম দেবীর ঘোটকে আগমন
Image

আসানসোলের আপকার গার্ডেনের থিম দেবীর ঘোটকে আগমন


আসানসোল, ২২ অক্টোবর, (হি.স.): এই বছর দেবীর ঘোটকে আগমন। সেটিই ফুটিয়ে তোলা হয়েছে আসানসোলের আপকার গার্ডেন সর্বজনীনের থিমে৷ শহরের প্রাণকেন্দ্রে এই পুজো ঘিরে প্রতিবারই মানুষের চরম উৎসাহ থাকে দেখার মতো। প্রতিবছরই এই পুজোয় কোনও না কোনও চমক থাকে৷ বাদ যায়নি এই বছরও৷

এই প্রসঙ্গেই পুজো উদ্যোক্তারা জানান, এবার মণ্ডপটি বানানো হয়েছে স্বর্ণরথের আদলে৷ রথের মতো সামনে ঘোড়া, সারথী৷ রথের ভিতর দিয়েই মণ্ডপে প্রবেশ করতে হবে। এই মণ্ডপের ভিতর আছে প্রতিমা৷ রথের গায়ে চাকা, বেলনা সহ বিভিন্ন ধরনের কাঠ দিয়ে কারুকার্য করা আছে।

মণ্ডপের ভিতর ঢুকলেই মন জুড়ানো সাবেকী প্রতিমা চোখে পড়বে। পুজো উদ্যোক্তাদের দাবি এই মণ্ডপের পাশাপাশি প্রতিমাও বাড়তি আকর্ষণ। একচালার ডাকের সাজের প্রতিমা করা হয়েছে।

পুজোর প্রতিমা, মণ্ডপের সঙ্গে পুজোর ভোগ এলাকবাসীর কাছে বেশ প্রিয়৷ পুজোর কয়েকদিন আপকার গার্ডেন এলাকা এক প্রকার অরন্ধন থাকে৷ এই এলাকার প্রতিটি বাসিন্দা পুজোর ক’দিন ভোগ খেতে যান আপকার গার্ডেনের মণ্ডপে৷ সব মিলিয়ে পুজোর আনন্দে গা ভাসান আপকার গার্ডেন এলাকার বাসিন্দারা৷

Releated Posts

বারুইপুরে মানসিকভাবে অক্ষম মহিলাকে ধর্ষণের অভিযোগ, গ্রেফতার যুবক

কলকাতা, ১৩ সেপ্টেম্বর (আইএএনএস): পশ্চিমবঙ্গের দক্ষিণ ২৪ পরগনা জেলার বারুইপুরে এক মানসিকভাবে অক্ষম মহিলাকে ধর্ষণের অভিযোগে এক যুবককে…

ByByNews Desk Sep 13, 2026

ধনবাদে বেআইনি কয়লা খনি ধসে মৃত ৩, ধ্বংসস্তূপে আরও অনেকে আটকে থাকার আশঙ্কা

রাঁচি, ১৩ সেপ্টেম্বর (আইএএনএস): ঝাড়খণ্ডের ধনবাদ জেলায় রবিবার সকালে একটি বেআইনি কয়লা খনি ধসে অন্তত তিনজনের মৃত্যু হয়েছে।…

ByByNews Desk Sep 13, 2026

রাজনীতিকদের বদলে সমাজের কৃতী ব্যক্তিদের দিয়ে দুর্গাপুজোর উদ্বোধন করা ভালো: দিলীপ ঘোষ

কলকাতা, ১৩ সেপ্টেম্বর (আইএএনএস): নিজে রাজনীতির সঙ্গে যুক্ত হলেও দুর্গাপুজোর উদ্বোধন রাজনীতিকদের পরিবর্তে সমাজের কৃতী, শিক্ষাবিদ ও বুদ্ধিজীবীদের…

ByByNews Desk Sep 13, 2026

বিহারের বৈশালীতে হিন্দু সংগঠনের প্রধানের বাড়িতে গুলি, তদন্তে পুলিশ

পাটনা, ১৩ সেপ্টেম্বর (আইএএনএস): বিহারের বৈশালী জেলায় একটি হিন্দু সংগঠনের জাতীয় সভাপতির বাড়ির বাইরে এলোপাথাড়ি গুলি চালানোর অভিযোগ…

ByByNews Desk Sep 13, 2026
Scroll to Top