পুজোর কেনাকাটা করতে গিয়ে ছিনতাইবাজের শিকার তিন মহিলা, খোয়ালেন স্বর্ণালংকার সহ যাবতীয় জিনিসপত্র

নিজস্ব প্রতিনিধি, বক্সনগর,২০ অক্টোবর : পুজো মানেই আনন্দ, উল্লাস আর খুশির জোয়ার। প্রতিবছরের ন্যয় এই বছরও ধনি দরিদ্র সকলেই পূজার আনন্দে মেতে উঠেছে। তবে তার মাঝেই গত বুধবার আনুমানিক ২ ঘটিকার সময় বক্সনগর বাজারে উত্তর কলম চৌড়া বাগান বাড়ির এক নাম্বার ওয়ার্ডের তিন জন মহিলা যথাক্রমে সবিতা মন্ডল, সুভা সরকার, প্রতিমা সরকার,মনিকা সরকার পূজার কেনাকাটার জন্য বক্সনগর বাজারে গিয়েছিলেন। সর্বপ্রথম স্বর্ণকারের দোকান প্রদীপ বণিক এর থেকে সবিতা মন্ডল কানের দুল, গলার চেইন সারাই করেছেন এবং নিয়েছেন। তারপর সেখান থেকে বক্সনগর বাজার কাপড় পট্টি এলাকায় দোকান থেকে বিভিন্ন জিনিস কিনেছেন।

দোকান থেকে বের হয়ে খানিকটা দূরে গিয়ে দেখে উনার হাতের যে ব্যাগ ছিল সেগুলি কাটা অবস্থায়। তিনটি ব্যাগ কেটে একটি ব্যাগ থেকে কানের দুল , গলার চেইন , নগদ টাকা সহ ছিনতাই করে পালায় ছিনতাই বাজরা।

তারপরে বিষয়টি কলম চৌড়া থানার দৃষ্টি গোচরে নেওয়া হয়। উনারা ঘটনাটি থানার বাবুকে জানিয়েছেন এবং সুষ্ঠু তদন্ত করে, চোরকে ধরে তাদের জিনিসপত্র গুলি উদ্ধার করার জন্য আবেদন করেন। পুলিশ আশ্বাস দিলেও এখন পর্যন্ত কোনো হদিস মেলেনি ছিনতাই বাজবে। পুলিশ তদন্তের ভিত্তিতে ছিনতাইবাজদের আটক করে তাদের জিনিসগুলি উদ্ধার করুক, এমনই করুন আর্জি ওই তিন মহিলার।