News Flash

  • Home
  • প্রধান খবর
  • কাশ্মীরের কিশত্বরে খাদে পড়ল গাড়ি, প্রাণ হারালেন ৩ জন
Image

কাশ্মীরের কিশত্বরে খাদে পড়ল গাড়ি, প্রাণ হারালেন ৩ জন

শ্রীনগর, ২০ অক্টোবর (হি.স.): জম্মু ও কাশ্মীরের কিশত্বর জেলায় নিয়ন্ত্রণ হারিয়ে গভীর খাদে পড়ে গেল একটি গাড়ি। ভয়াবহ এই দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন ৩ জন। শুক্রবার দুপুরে একটি অল্টো গাড়ি দুর্ঘটনার কবলে পড়ে, জেকে ০৬বি-১৯০৯ নম্বরের গাড়িটি নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে যায়। ওই গাড়িতে মোট ৩ জন ছিলেন, দুর্ঘটনাস্থলেই ৩ জনের মৃত্যু হয়।

পুলিশ জানিয়েছে, মৃতরা হলেন-মদন লাল, রাকেশ কুমার এবং ধ্যান সিং। শুক্রবার দুপুরে দুর্ঘটনাটি ঘটেছে কিশত্বর জেলার কাঁদনির কাছে। চালকের গাফিলতির কারনে দুর্ঘটনাটি ঘটেছে বলে মনে করছে পুলিশ। মামলা রুজু করে দুর্ঘটনার তদন্তে নেমেছে পুলিশ।

Releated Posts

বিশ্বনেতাদের স্বাগত ভারতীয় স্বাগত, একসঙ্গে উজ্জ্বল ভবিষ্যৎ গড়ব: ব্রিকস সম্মেলন নিয়ে অমিত শাহ

নয়াদিল্লি, ১১ সেপ্টেম্বর (আইএএনএস): রাজধানী নয়াদিল্লিতে আগামী ১২ ও ১৩ সেপ্টেম্বর অনুষ্ঠিত হতে চলা উচ্চপর্যায়ের ব্রিকস সম্মেলনে যোগ…

ByByTaniya Chakraborty Sep 11, 2026

বিশ্বের নানা ধাক্কা সামলাতে ব্রিকসকে বাণিজ্য বাড়িয়ে সরবরাহ শৃঙ্খল শক্তিশালী করতে হবে: জয়শঙ্কর

নয়াদিল্লি, ১১ সেপ্টেম্বর (আইএএনএস): বিশ্বজুড়ে অর্থনৈতিক ও ভূরাজনৈতিক অস্থিরতার মধ্যে ব্রিকস দেশগুলিকে পারস্পরিক বাণিজ্য আরও বাড়ানো এবং সরবরাহ…

ByByTaniya Chakraborty Sep 11, 2026

৯/১১ হামলার ২৫ বছর, নিহতদের স্মরণ করে সন্ত্রাসবাদের বিরুদ্ধে ভারতের অঙ্গীকার পুনর্ব্যক্ত মোদির

নয়াদিল্লি, ১১ সেপ্টেম্বর (আইএএনএস): ২০০১ সালের ১১ সেপ্টেম্বর আমেরিকায় ভয়াবহ সন্ত্রাসী হামলার ২৫তম বার্ষিকীতে নিহতদের স্মরণ ও শ্রদ্ধা…

ByByTaniya Chakraborty Sep 11, 2026

৫ দিনের কর্মসপ্তাহ ও বকেয়া বেতন-সহ একাধিক দাবিতে দেশজুড়ে ব্যাংক ধর্মঘট

নয়াদিল্লি, ১১ সেপ্টেম্বর (আইএএনএস): পাঁচ দিনের কর্মসপ্তাহ চালু করা এবং বকেয়া বেতন-সহ একাধিক দাবিতে শুক্রবার দেশজুড়ে ব্যাংক ধর্মঘটের…

ByByTaniya Chakraborty Sep 11, 2026
Scroll to Top