News Flash

  • Home
  • মুখ্য খবর
  • উত্তর-পূর্বাঞ্চলের ৬০টি স্টেশনকে বিশ্বমানের গড়ে তোলার পরিকল্পনা নেওয়া হয়েছে: রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব
Image

উত্তর-পূর্বাঞ্চলের ৬০টি স্টেশনকে বিশ্বমানের গড়ে তোলার পরিকল্পনা নেওয়া হয়েছে: রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব

আগরতলা, ১৯ অক্টোবর: উত্তর-পূর্বাঞ্চলের ৬০টি স্টেশনকে বিশ্বমানের স্টেশন হিসেবে গড়ে তোলার পরিকল্পনা নেওয়া হয়েছে। আজ কামাখ্যা- লোকমান্য তিলক এক্সপ্রেস ট্রেনের পরিষেবার সূচনা অনুষ্ঠানে একথা বলেন কেন্দ্রীয় রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব।

আজ আগরতলা রেলওয়ে স্টেশনে মুখ্যমন্ত্রী অধ্যাপক (ডা.) মানিক সাহা এবং গুয়াহাটিতে কেন্দ্রীয় রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব ভিডিও কনফারেন্সে পতাকা নেড়ে কামাখ্যা- লোকমান্য তিলক এক্সপ্রেস ট্রেনটির পরিষেবার সূচনা করেন। এছাড়াও আর আগরতলা ও মানুষের মধ্যে অতিরিক্ত ডেমু ট্রেন পরিষেবা এবং আগরতলা রেলওয়ে স্টেশনে এসকেলেটরেরও উদ্বোধন করা হয়েছে।

অনুষ্ঠানে ভিডিও কনফারেন্সে কেন্দ্রীয় রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব বলেন, দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি দায়িত্ব গ্রহণ করার পর উত্তর-পূর্বাঞ্চলের রাজ্যগুলির উন্নয়নে বিশেষ গুরুত্ব দিয়েছেন। 

তাঁর কথায়, গত ৯ বছরে তিনি প্রায় ৬০ বার উত্তর-পূর্বাঞ্চলের রাজ্যগুলি সফর করেছেন। প্রধানমন্ত্রীর আন্তরিক প্রচেষ্টার ফলেই উত্তর-পূর্বাঞ্চলের রাজ্যগুলির বিকাশ ত্বরান্বিত হচ্ছে।

কেন্দ্রীয় রেলমন্ত্রী বলেন, উত্তর পূর্বাঞ্চলে রেল যোগাযোগ ব্যবস্থার দ্রুত উন্নয়নে রেলমন্ত্রক অগ্রাধিকার দিয়েছে। এই লক্ষ্যে এবারের বাজেটে ১০ হাজার ২৭০ কোটি টাকার সংস্থান রাখা হয়েছে। ত্রিপুরা থেকে আগে মাত্র ৪ জোড়া ট্রেন চলাচল করত। বর্তমানে ত্রিপুরা থেকে ১৭ জোড়া ট্রেন চলাচল করছে। শুধু তাই নয় উত্তর-পূর্বাঞ্চলের ৬০টি স্টেশনকে বিশ্বমানের স্টেশন হিসেবে গড়ে তোলার পরিকল্পনা নেওয়া হয়েছে।

ইতিমধ্যেই ৩৭টি স্টেশনের কাজ শুরু করা হয়েছে বলে দাবি তাঁর।

Releated Posts

ব্রিকস শীর্ষ সম্মেলনের জন্য পুরোপুরি প্রস্তুত ভারত: প্রধানমন্ত্রী মোদি

নয়াদিল্লি, ১০ সেপ্টেম্বর(আইএএনএস) : আগামী সপ্তাহান্তে নয়াদিল্লিতে দু’দিনের ব্রিকস শীর্ষ সম্মেলন আয়োজনের প্রস্তুতি প্রায় শেষ। বৃহস্পতিবার প্রধানমন্ত্রী নরেন্দ্র…

ByBySandeep Biswas Sep 10, 2026

বিজেপি- মথারঅতিরিক্ত আসনে দেওয়া মনোনয়ন প্রত্যাহার ও যৌথ প্রচারে জোর, শান্তিকেই সর্বোচ্চ অগ্রাধিকার: রতন লাল নাথ

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১০ সেপ্টেম্বর: আসন্ন ত্রিপুরা ট্রাইবাল এরিয়াস অটোনমাস ডিস্ট্রিক্ট কাউন্সিল (টিটিএএডিসি)-এর ভিলেজ কমিটি নির্বাচনকে সামনে রেখে…

ByByTaniya Chakraborty Sep 10, 2026

ভিলেজ কমিটি নির্বাচনে বড়সড় এগিয়ে মথা, বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয় ১১৪৮ আসনে

আগরতলা, ১০ সেপ্টেম্বর : আসন্ন ত্রিপুরা ভিলেজ কমিটি (ভিসি) নির্বাচন ২০২৬-কে ঘিরে বড়সড় সাফল্যের দাবি করল তিপ্রা মথা…

ByByTaniya Chakraborty Sep 10, 2026

হুমকি-ভয় দেখিয়ে নির্বাচন থেকে সরানো যাবে না, বার্তা জিতেন্দ্র চৌধুরীর

আগরতলা, ১০ সেপ্টেম্বর: আসন্ন এডিসি ভিলেজ কমিটি নির্বাচনে বিরোধীদের প্রার্থী দিতে বাধা দেওয়ার চেষ্টা বিজেপি ও তিপরা মথা…

ByByTaniya Chakraborty Sep 10, 2026
Scroll to Top