ক্রীড়া প্রতিনিধি, আগরতলা, ১৮ অক্টোবর।। প্রথম ম্যাচে জয়ের আনন্দটাই আলাদা। ভুল ত্রুটি ছিল। যে কারণে শেষ ওভারে একেবারে এক বল বাকি থাকতে কষ্টার্জিত জয় এসেছে। তবে সেই ভুলত্রুটি গুলো শুধরে নেওয়ার প্রয়াস থাকবে পরবর্তী ম্যাচগুলোতে। আজ, বুধবার বিরতির দিনে সেগুলো নিয়ে চুলচেরা বিশ্লেষণ হয়েছে। আগামীকাল ত্রিপুরা দলের দ্বিতীয় খেলা তামিলনাড়ুর বিরুদ্ধে। সাতদলীয় এই গ্রুপে তামিলনাড়ু রয়েছে দ্বিতীয় শীর্ষে দুই ম্যাচ খেলে ৬ পয়েন্ট নিয়ে। ত্রিপুরার অবস্থান ঠিক তামিলনাড়ুর নিচে অর্থাৎ তৃতীয় শীর্ষে। এক ম্যাচে ৪ পয়েন্ট পেয়ে। শীর্ষস্থানে দিল্লি, ছয় পয়েন্ট পেয়েই, তবে রান রেটের নিরিখে। প্রথম দিনের গ্রুপ লীগের তিনটি ম্যাচ-ই পরিত্যক্ত ঘোষিত হয়েছিল। সৈয়দ মুস্তাক আলী ক্রিকেট টুর্নামেন্ট সোমবার থেকে দেশজুড়ে একাধিক ভেন্যুতে শুরু হয়েছে। তবে ত্রিপুরা সহ আরো ছয়টি রাজ্য দল মূলতঃ যে ভেন্যুতে খেলছে অর্থাৎ উত্তরাখণ্ডের দেরাদুনে, সোমবারে প্রতিকূল আবহাওয়ার জন্য তিনটি ম্যাচের একটিও অনুষ্ঠিত হতে পারেনি। মোহালি ভেন্যুতেও একাধিক ম্যাচ পরিত্যক্ত হয়েছে। গ্রুপ লীগের খেলা সোমবার থেকে শুরু হলেও ত্রিপুরা দলের প্রথম ম্যাচ মঙ্গলবারে হয়েছে নাগাল্যান্ডের বিরুদ্ধে। তাতে ত্রিপুরা তিন উইকেটের ব্যবধানে জয়ী হয়েছে। একই দিনে সকালের খেলায় একই মাঠে দিল্লি ৭ উইকেটের ব্যবধানে মধ্যপ্রদেশকে পরাজিত করেছে এবং একই সময়ে মহরানা প্রতাপ কলেজ গ্রাউন্ডে অপর ম্যাচে তামিলনাড়ু ৮ রানে উত্তর প্রদেশেকে পরাজিত করেছিল। আগামীকাল বেলা ১১ টায় অভিমন্যু ক্রিকেট একাডেমিতে ত্রিপুরা খেলবে তামিলনাড়ুর বিরুদ্ধে। একই সময়ে মহারানা প্রতাপ কলেজ গ্রাউন্ডে দিল্লী খেলবে নাগাল্যান্ডের বিরুদ্ধে। অভিমন্যু ক্রিকেট একাডেমিতে কর্ণাটক ও মধ্যপ্রদেশের ম্যাচ অনুষ্ঠিত হবে বিকেল সাড়ে চারটায়।

মুস্তাক আলী : টানা জয়ের লক্ষ্যে ত্রিপুরা আজ তামিলনাড়ুর মুখোমুখি
Tags:
Releated Posts
বেঙ্গল টি-টোয়েন্টি লিগ: শুভমের অর্ধশতরান ও বোলারদের দাপটে মুর্শিদাবাদকে হারাল রাঢ় টাইগার্স
কলকাতা, ১০ জুন (আইএএনএস): শুভম দে সিনিয়রের দুরন্ত অর্ধশতরান এবং বোলারদের নিয়ন্ত্রিত পারফরম্যান্সে ভর করে বেঙ্গল টি-টোয়েন্টি লিগের…
বিশ্বকাপের জাদু এবার বাজারে, গোল হলেই ছাড়! কেরলের সাপ্লাইকোর অভিনব ‘সকার ইলেভেন’ প্রকল্প
তিরুবনন্তপুরম, ১০ জুন (আইএএনএস): ফুটবল বিশ্বকাপের উন্মাদনাকে সাধারণ মানুষের দৈনন্দিন কেনাকাটার সঙ্গে যুক্ত করতে অভিনব উদ্যোগ নিল কেরল…
‘এই জায়গাটাই আমার ঘর’: টানা দ্বিতীয় আইপিএল জয়ের পর আবেগঘন বার্তা বিরাট কোহলির
নয়াদিল্লি, ৯ জুন (আইএএনএস): টানা দ্বিতীয়বারের মতো আইপিএল শিরোপা জয়ের পর আবেগঘন বার্তা দিলেন বিরাট কোহলি। সোশ্যাল মিডিয়ায়…
নারী টি-২০ বিশ্বকাপ ২০২৬-ই হতে পারে আন্তর্জাতিক ক্রিকেটে বিদায়ের মঞ্চ, নজরে ৫ তারকা ক্রিকেটার
নয়াদিল্লি, ৯ জুন (আইএএনএস): আগামী ১২ জুন ইংল্যান্ড ও ওয়েলসে শুরু হতে চলেছে আইসিসি নারী টি-২০ বিশ্বকাপ ২০২৬।…


















