News Flash

  • Home
  • খেলা
  • মুস্তাক আলী : টানা জয়ের লক্ষ্যে ত্রিপুরা আজ তামিলনাড়ুর মুখোমুখি
Image

মুস্তাক আলী : টানা জয়ের লক্ষ্যে ত্রিপুরা আজ তামিলনাড়ুর মুখোমুখি

ক্রীড়া প্রতিনিধি, আগরতলা, ১৮ অক্টোবর।। প্রথম ম্যাচে জয়ের আনন্দটাই আলাদা। ভুল ত্রুটি ছিল। যে কারণে শেষ ওভারে একেবারে এক বল বাকি থাকতে কষ্টার্জিত জয় এসেছে। তবে সেই ভুলত্রুটি গুলো শুধরে নেওয়ার প্রয়াস থাকবে পরবর্তী ম্যাচগুলোতে। আজ, বুধবার বিরতির দিনে সেগুলো নিয়ে চুলচেরা বিশ্লেষণ হয়েছে। আগামীকাল ত্রিপুরা দলের দ্বিতীয় খেলা তামিলনাড়ুর বিরুদ্ধে। সাতদলীয় এই গ্রুপে তামিলনাড়ু রয়েছে দ্বিতীয় শীর্ষে দুই ম্যাচ খেলে ৬ পয়েন্ট নিয়ে‌। ত্রিপুরার অবস্থান ঠিক তামিলনাড়ুর নিচে অর্থাৎ তৃতীয় শীর্ষে। এক ম্যাচে ৪ পয়েন্ট পেয়ে। শীর্ষস্থানে দিল্লি, ছয় পয়েন্ট পেয়েই, তবে রান রেটের নিরিখে। প্রথম দিনের গ্রুপ লীগের তিনটি ম্যাচ-ই পরিত্যক্ত ঘোষিত হয়েছিল। সৈয়দ মুস্তাক আলী ক্রিকেট টুর্নামেন্ট সোমবার থেকে দেশজুড়ে একাধিক ভেন্যুতে শুরু হয়েছে। তবে ত্রিপুরা সহ আরো ছয়টি রাজ্য দল মূলতঃ যে ভেন্যুতে খেলছে অর্থাৎ উত্তরাখণ্ডের দেরাদুনে, সোমবারে প্রতিকূল আবহাওয়ার জন্য তিনটি ম্যাচের একটিও অনুষ্ঠিত হতে পারেনি। মোহালি ভেন্যুতেও একাধিক ম্যাচ পরিত্যক্ত হয়েছে। গ্রুপ লীগের খেলা সোমবার থেকে শুরু হলেও ত্রিপুরা দলের প্রথম ম্যাচ মঙ্গলবারে হয়েছে নাগাল্যান্ডের বিরুদ্ধে। তাতে ত্রিপুরা তিন উইকেটের ব্যবধানে জয়ী হয়েছে। একই দিনে সকালের খেলায় একই মাঠে দিল্লি ৭ উইকেটের ব্যবধানে মধ্যপ্রদেশকে পরাজিত করেছে এবং একই সময়ে মহরানা প্রতাপ কলেজ গ্রাউন্ডে অপর ম্যাচে তামিলনাড়ু ৮ রানে উত্তর প্রদেশেকে পরাজিত করেছিল। আগামীকাল বেলা ১১ টায় অভিমন্যু ক্রিকেট একাডেমিতে ত্রিপুরা খেলবে তামিলনাড়ুর বিরুদ্ধে‌। একই সময়ে মহারানা প্রতাপ কলেজ গ্রাউন্ডে দিল্লী খেলবে নাগাল্যান্ডের বিরুদ্ধে। অভিমন্যু ক্রিকেট একাডেমিতে কর্ণাটক ও মধ্যপ্রদেশের ম্যাচ অনুষ্ঠিত হবে বিকেল সাড়ে চারটায়।

Releated Posts

পিকলবল বিশ্বকাপে ৪১ পদক জিতে চতুর্থ ভারত

নয়াদিল্লি, ৮ সেপ্টেম্বর (আইএএনএস): ভিয়েতনামের দা নাংয়ে অনুষ্ঠিত পিকলবল বিশ্বকাপে দুর্দান্ত পারফরম্যান্স করে ৪১টি পদক জিতে চতুর্থ স্থানে…

ByByNews Desk Sep 8, 2026

ছয় মাসে পাঁচ আন্তর্জাতিক টুর্নামেন্ট, আহমেদাবাদের ক্রীড়া ক্যালেন্ডারে নতুন মাত্রা

আহমেদাবাদ, ৪ সেপ্টেম্বর (আইএএনএস): মাত্র ছয় মাসে পঞ্চম আন্তর্জাতিক ক্রীড়া টুর্নামেন্টের আয়োজন করছে আহমেদাবাদ। শুক্রবার সাবরমতী রিভারফ্রন্টে ওয়ার্ল্ড…

ByByNews Desk Sep 5, 2026

গুজরাটে ইতিহাস, আহমেদাবাদে বসছে ভারতের প্রথম হুন্দাই ওয়ার্ল্ড আর্চারি প্যারা সিরিজ

আহমেদাবাদ, ৩ সেপ্টেম্বর (আইএএনএস): প্রথমবারের মতো ভারতে অনুষ্ঠিত হতে চলেছে হুন্দাই ওয়ার্ল্ড আর্চারি প্যারা সিরিজ। আগামী ৫ থেকে…

ByByNews Desk Sep 3, 2026

অলিম্পিয়ান ও প্যারা অলিম্পিয়ানদের সংবর্ধনা, বিশেষ ক্রীড়া সভায় অনুপ্রেরণার মেলবন্ধন

আগরতলা, ৩০ আগস্ট: ত্রিপুরা প্যারা অলিম্পিক অ্যাসোসিয়েশনের উদ্যোগে সম্প্রতি এক বিশেষ ক্রীড়া সংবর্ধনা সভার আয়োজন করা হয়। অনুষ্ঠানে…

ByByReshmi Debnath Aug 30, 2026
Scroll to Top