News Flash

  • Home
  • মুখ্য খবর
  • গাড়ির ধাক্কায় গুরুতর আহত দুই, মদ্যপ গাড়ি চালক পুলিশের হেফাজতে
Image

গাড়ির ধাক্কায় গুরুতর আহত দুই, মদ্যপ গাড়ি চালক পুলিশের হেফাজতে

নিজস্ব প্রতিনিধি, কৈলাশহর, ১৭ অক্টোবর : মদ্যপ গাড়ি চালকের  তাণ্ডবে গুরুতরভাবে আহত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন দুই।  ঘটনাকে কেন্দ্র করে এলাকার জনগণের মধ্যে তীব্র ক্ষোভের সঞ্চার হয়েছে।
 ঘটনার বিবরণে জানা যায়, কৈলাশহর ট্রেন্ডস শপিং মলের সামনে ১টি গাড়ির ধাক্কায় গুরুতরভাবে আহত হয় ১ মহিলা এবং ১ পুরুষ।  টিআর০২-জি-০৭৬৯  নম্বরের একটি গাড়ি অতিদ্রুতগতিতে গোবিন্দপুরের দিক থেকে বের হয়ে ট্রেন্ডস শপিং মলের সামনে এসে গাড়িটি পেছনে যাওয়ার  সময় পরপর পেছনে থাকা একটি টুকটুককে সজোরে প্রথমে ধাক্কা দেয়। এরপর একটি বাইক্কে ধাক্কা দেয়। যার ফলে বাইক আরোহী মাটিতে ছিটকে পড়ে যায় এবং গুরুতরভাবে আহত হয়। এখানেই শেষ নয় । পেছনে থাকা এক মহিলাকে সজুড়ে ধাক্কা ওই মদ্যপ গাড়ির চালক। যার ফলে মহিলাটির পা ভেঙ্গে যায় এবং গুরুতর অভাবে আহত হয়ে রাস্তাতেই তিনি লুটিয়ে পড়েন। ওই মহিলার নাম অসীমা দেব এবং বাইক আরোহীর নাম রাজু মালাকার।  
 এদিকে তড়িঘড়ি খবর পাঠানো হয় কৈলাশহর অগ্নি নির্বাপক দপ্তরে। ঘটনাস্থলে ছুটে যায় অগ্নিনির্বাপক দপ্তরের কর্মীরা।  গুরুতর আহত পুরুষ এবং মহিলাটিকে ঘটনাস্থল থেকে উদ্ধার করে চিকিৎসার জন্য কৈলাশহর ঊনকোটি জেলা হাসপাতালে নিয়ে যাওয়া হয়। বর্তমানে পুরুষ এবং মহিলা জেলা হাসপাতালে চিকিৎসাধীন।
 অন্যদিকে ঘটনাস্থলে ছুটে আসে কৈলাসহর থানার পুলিশ। গাড়ি এবং গাড়ির চালককে আটক করে কৈলাসহর থানায় নিয়ে আসে পুলিশ। স্থানীয়দের কাছ থেকে আরো জানা যায় যে, গাড়ির চালক বিভিন্ন ধরনের নেশা সেবন করে। আজও সে নেশা সেবন করে এই দুর্ঘটনাটি ঘটিয়েছে। আজ সকাল থেকেই কৈলাশহরের বিভিন্ন এলাকায় সে দুর্ঘটনা ঘটিয়েছে বলেও খবর রয়েছে । ঘটনাকে কেন্দ্র করে গোটা শহরজুরে তীব্র উত্তেজনা বিরাজ করছে।

Releated Posts

সোনামুড়ায় পুলিশের বড় সাফল্য, উদ্ধার ২৪ হাজার ইয়াবা ও ৪২০ ট্যাপেনটাডল ট্যাবলেট

আগরতলা, ২৭ জুন: নেশা বিরোধী অভিযানে ফের বড় সাফল্য পেল সোনামুড়া থানার পুলিশ। শুক্রবার গভীর রাতে কুলুবাড়ী সীমান্ত…

ByByTaniya Chakraborty Jun 27, 2026

ধলেশ্বরে মায়ের রহস্যজনক মৃত্যু ঘিরে চাঞ্চল্য, ছেলের বিরুদ্ধে হত্যার অভিযোগ

আগরতলা, ২৬ জুন: রাজধানীর ধলেশ্বর ১৮ নম্বর রোড এলাকায় এক মহিলার রহস্যজনক মৃত্যুকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি…

ByByReshmi Debnath Jun 26, 2026

কৃষির উন্নয়ন ছাড়া রাজ্য বা দেশের উন্নয়ন কোন ভাবেই সম্ভব নয়: মুখ্যমন্ত্রী

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৬ জুন:  গ্রামীণ এলাকার অগ্রগতির মূল ভিত্তি হচ্ছে কৃষি। কৃষির উন্নয়ন ছাড়া রাজ্য বা দেশের…

ByByReshmi Debnath Jun 26, 2026

অসম, ত্রিপুরা ও পশ্চিমবঙ্গে জেএমবির নেটওয়ার্ক বিস্তারের চেষ্টার অভিযোগে ১১ জনের বিরুদ্ধে এনআইএ-র চার্জশিট

গুয়াহাটি, ২৬ জুন: নিষিদ্ধ জঙ্গি সংগঠন জামা’আতুল মুজাহিদিন বাংলাদেশ (জেএমবি)-এর একটি শাখার মাধ্যমে অসম, ত্রিপুরা, পশ্চিমবঙ্গ-সহ উত্তর-পূর্বাঞ্চলে জঙ্গি…

ByByTaniya Chakraborty Jun 26, 2026
Scroll to Top