News Flash

  • Home
  • ত্রিপুরা
  • প্রেমে প্রত্যাখ্যানের খবর সামাজিক মাধ্যমে জানিয়ে আত্মহত্যা করল  একাদশ শ্রেণীতে পড়ুয়া ছাত্র
Image

প্রেমে প্রত্যাখ্যানের খবর সামাজিক মাধ্যমে জানিয়ে আত্মহত্যা করল  একাদশ শ্রেণীতে পড়ুয়া ছাত্র

নিজস্ব প্রতিনিধি, কলমচৌড়া, ১৭ অক্টোবর : প্রেমে প্রত্যাখ্যানের জেরে আত্মহত্যার পথ বেছে নিল এক ছাত্র। মৃত ছাত্রের নাম ইউনুস মিঞা, পিতা দুদু মিঞা। তার বাড়ি কলমচৌড়া থানাধীন মানিক্যনগর গ্রাম পঞ্চায়েত এলাকায়। মৃত ইউনূস ভেলুয়ারচর স্কুলের একাদশ শ্রেনীর পড়ুয়া ছিল। প্রেমে প্রত্যাখ্যানের ফলেই সে আত্মহত্যা করছে বলে দাবি পরিবারের সদস্যদের।  

ঘটনার বিবরণে জানা যায়, ইউনুস মিঞা মানিক্য নগর এলাকার এক মেয়ের সাথে প্রেমের সম্পর্কে লিপ্ত ছিল। গত ৩ মাস আগে মানিক্যনগর স্কুলের শিক্ষকরা ওই মেয়ের সাথে অসংলগ্ন অবস্থায় তাকে ভেলুয়ারচর স্কুলে আটক করে। মানিক্যনগর নলজলা এলাকার ফিরোজ মিঞা ও ইমান হোসেন সহ এলাকার প্রধানকে খবর দিলে তারা গিয়ে  স্কুল থেকে ইউনুসকে ছারিয়ে নিয়ে এসে তার পরিবারের লোকজনকে শাশিয়ে বুঝিয়ে দেয় যাতে আর এরকম ঘটনা কোনোদিন না ঘটে। কিন্তু গত চার – পাঁচ দিন আগে মেয়ের সাথে ইউনুসের ঝগড়ার ফলে সে মঙ্গলবার সকালে একটি ভিডিও পোস্টের মাধ্যমে জানিয়ে দেয় প্রেমে প্রত্যাখ্যানের জেরেই সে আত্মহত্যা করছে। এদিকে এই খবর ছড়িয়ে পড়তেই গোটা এলাকায় তীব্র প্রতিক্রিয়া লক্ষ্য করা গেছে।

Releated Posts

আগরতলায় শুরু হচ্ছে ‘লিভারকন-৯’, দেশের শীর্ষ লিভার বিশেষজ্ঞদের মিলনমেলা

আগরতলা, ২৬ জুন: দেশের প্রখ্যাত লিভার রোগ বিশেষজ্ঞদের উপস্থিতিতে আগামী ২৭ ও ২৮ জুন আগরতলা গভর্নমেন্ট মেডিকেল কলেজ…

ByByReshmi Debnath Jun 27, 2026

দেও নদীতে নিখোঁজ অমরজিৎ পালের সন্ধানে দ্বিতীয় দিনের তল্লাশি, এনডিআরএফ নেমেও মেলেনি হদিস

নিজস্ব প্রতিনিধি, কাঞ্চনপুর, ২৬ জুন: উত্তর ত্রিপুরার কাঞ্চনপুর মহকুমার দশদা পালপাড়া সংলগ্ন দেও নদীতে মাছ ধরতে গিয়ে নিখোঁজ হওয়া…

ByByReshmi Debnath Jun 27, 2026

চড়িলামে শেষকৃত্যের সংকট, মৃতদেহ বহনে দুরবস্থা

নিজস্ব প্রতিনিধি, চড়িলাম, ২৬ জুন :  উত্তর চড়িলাম পঞ্চায়েতের পুরান বাড়ি এলাকার বাসিন্দারা অভিযোগ করছেন, শ্মশান পর্যন্ত পৌঁছানোর…

ByByReshmi Debnath Jun 27, 2026

বিশালগড়ে গুলিকাণ্ড মামলায় গ্রেপ্তার রাহুল ও রণবীরের ঘনিষ্ঠ সহযোগী অমন দেব

আগরতলা, ২৬ জুন: দীর্ঘদিন পলাতক থাকার পর অবশেষে বিশালগড়ের বহুল আলোচিত ঠিকেদারের বাড়িতে গুলিকাণ্ড মামলায় অভিযুক্ত রাহুল ও…

ByByReshmi Debnath Jun 27, 2026
Scroll to Top