News Flash

  • Home
  • খেলা
  • সন্তোষ ট্রফি ফুটবলে তেলেঙ্গানার কাছে হেরে পিছিয়ে ত্রিপুরা
Image

সন্তোষ ট্রফি ফুটবলে তেলেঙ্গানার কাছে হেরে পিছিয়ে ত্রিপুরা

তেলেঙ্গানা-‌১

ত্রিপুরা-‌০

ক্রীড়া প্রতিনিধি, আগরতলা, ১৭ অক্টোবর।। দুরন্ত লড়াই। তারপরও শেষ রক্ষা হলো না। শুধুমাত্র অভিজ্ঞতার অভাবে হারতে হলো ত্রিপুরাকে। নূণ্যতম গোলে। ৭৭ তম সন্তোষ ট্রফি ফুটবলে। মহারাষ্ট্রের কোলাপুরে অনুষ্ঠিত ম্যাচে শুরু থেকেই ত্রিপুরার ফুটবলাররা আক্রমাত্তক ফুটবল খেলতে থাকে। গোল করার মতো সুযোগও পেয়ে গিয়েছিলো। কিন্তু মঈণুদ্দিনদের ব্যর্থতায় জাল নাড়াতে পারেনি। শেষ ম্যাচে লালকার্ড দেখায় এদিন খেলতে পারেননি ভক্তিপদ জমাতিয়া। এছাড়া চোটের জন্য প্রথম একাদশের বাইরে ছিলেন জয় কিষান ঘাষি। ফলে শুরু থেকেই দলের রক্ষণভাগ কিছুটা নড়বড়ে ছিলো। তারপরও দুর্দান্ত লড়াই করেন ত্রিপুরার ফুটবলাররা। ৮৭ মিনিট আটকেও রেখেছিলো বিপক্ষ দলকে। প্রথমার্ধ গোলশূণ্য থাকার পর ম্যাচ শেষ হওয়ার ৩ মিনিট আগে ইনজুরি টাইমে গোল হজম করে ত্রিপুরা। ওই সময় যখন রক্ষণাত্তক খেলার কথা ছিলো তখন কিছুটা আক্রমাত্তক খেলতে গিয়ে নিজেদের বিপদ ডেকে আনেন খোদ ত্রিপুরার ফুটবলাররাই। আর তাতেই কাল হয়। এদিনের পরাজয়ের ফলে অনেকটাই পিছিয়ে পড়লো ত্রিপুরা। ৩ ম্যাচ খেলে ত্রিপুরার পয়েন্ট ৪। খেলা শেষে ত্রিপুরা দলের সহকারি কোচ আবু তাহের টেলিফোনে বলেন,”শুধুমাত্র অভিজ্ঞতার অভাবে হারতে হলো আমাদের। হায়ুং, মঈণুদ্দিন-‌রা যে সুযোগ নষ্ট করেছে তা ক্ষমার অযোগ্য। আমরা সুযোগ হাতছাড়া করেছি, আর বিপক্ষ দল একটি সুযোগ পেয়ে তা কাজে লাগিয়ে জয় ছিনিয়ে নিয়েছে। পরাজয়ের ফলে গ্রুপ থেকে বেরুনোর সুযোগ হাতছাড়া হয়ে গেলো আমাদের”। ২০ অক্টোবর ত্রিপুরার চতুর্থ প্রতিপক্ষ মহারাষ্ট্র।  ‌‌ গ্রুপের অপর খেলায় মহারাষ্ট্র ৬-০ গোলের ব্যবধানে অন্ধ্রপ্রদেশকে এবং লাক্ষাদ্বীপ এক-শূন্য গোলের ব্যবধানে আন্দামান নিকোবরকে পরাজিত করেছে।

Releated Posts

ফিফা বিশ্বকাপ ২০২৬ উপলক্ষে শিলংয়ে বিনামূল্যে ‘ফুটবল ফ্যান পার্ক’, বড় পর্দায় ম্যাচ দেখার সুযোগ

শিলং, ২৬ জুন (আইএএনএস): ফিফা বিশ্বকাপ ২০২৬ উপলক্ষে ফুটবলপ্রেমীদের জন্য বিশেষ উদ্যোগ নিয়েছে মেঘালয় সরকার। শুক্রবার শিলংয়ে মুখ্যমন্ত্রীর…

ByByTaniya Chakraborty Jun 26, 2026

আইএসএসএফ জুনিয়র বিশ্বকাপ: ভানশিকা-শিবা জুটির রুপো, পদক তালিকায় শীর্ষে ভারত

নয়াদিল্লি, ২৪ জুন (আইএএনএস): জার্মানির সুহলে অনুষ্ঠিত আইএসএসএফ জুনিয়র বিশ্বকাপ ২০২৬-এ ভারতের সাফল্যের ধারা অব্যাহত রয়েছে। ১০ মিটার…

ByByNews Desk Jun 24, 2026

অলিম্পিক দিবসে খেলাধুলার মাধ্যমে সুস্থতার বার্তা, আইওসি-র উদ্যোগকে সমর্থন জয় শাহের

নয়াদিল্লি, ২৩ জুন (আইএএনএস): আন্তর্জাতিক অলিম্পিক দিবস উপলক্ষে খেলাধুলার মাধ্যমে স্বাস্থ্য, সুস্থতা এবং সামাজিক সম্পৃক্ততা বৃদ্ধির লক্ষ্যে আন্তর্জাতিক…

ByByNews Desk Jun 23, 2026

অসমের ৪০ হাজারেরও বেশি স্কুলে অলিম্পিক মূল্যবোধ শিক্ষা কর্মসূচি চালু হবে: হিমন্ত বিশ্ব শর্মা

গুয়াহাটি, ২২ জুন : শিক্ষার্থীদের শুধু পাঠ্যবইভিত্তিক শিক্ষায় সীমাবদ্ধ না রেখে শৃঙ্খলা, দলগত কাজ এবং জীবনদক্ষতা গড়ে তোলার…

ByByNews Desk Jun 22, 2026
Scroll to Top