News Flash

  • Home
  • দেশ
  • উপাচার্য বিল নিয়ে রাজ্যপালের হলফনামা নিল না হাই কোর্ট
Image

উপাচার্য বিল নিয়ে রাজ্যপালের হলফনামা নিল না হাই কোর্ট

কলকাতা, ১৬ অক্টোবর (হি.স.) : বিশ্ববিদ্যালয়ের উপাচার্য বিল নিয়ে কেন সই করেননি তা নিয়ে রাজ্যপাল সিভি আনন্দ বোসের দফতরের হলফনামা জমা নিল না কলকাতা হাই কোর্ট। মামলার গ্রহণযোগ্যতা নিয়ে পরবর্তী শুনানি হবে বলে জানিয়েছে প্রধান বিচারপতি টিএস শিবজ্ঞানমের ডিভিশন বেঞ্চ। পুজোর ছুটির পরে এই মামলার পরবর্তী শুনানি হবে বলে জানানো হয়েছে।

পশ্চিমবঙ্গ বিশ্ববিদ্যালয় আইন (সংশোধন) বিল সংক্রান্ত মামলায় গত ১২ সেপ্টেম্বর রাজ্যপালের দফতরের হলফনামা চেয়েছিল বিচারপতি মুখোপাধ্যায় এবং বিচারপতি ভট্টাচার্যের ডিভিশন বেঞ্চ। ওই বিলের বিরুদ্ধে দায়ের করা জনস্বার্থ মামলার শুনানিপর্বে রাজভবনের হলফনামা চাওয়া হয়েছিল।

যদিও এর আগে কলকাতা হাই কোর্টের বিচারপতি ইন্দ্রপ্রসন্ন মুখোপাধ্যায় এবং হিরণ্ময় ভট্টাচার্যের ডিভিশন বেঞ্চ এ বিষয়ে রাজ্যপালের হলফনামা চেয়েছিল। জানাতে বলা হয়েছিল, কেন রাজ্যপাল বিলে সই করেননি? কিন্তু সোমবার প্রধান বিচারপতি টিএস শিবজ্ঞানমের ডিভিশন বেঞ্চ রাজ্যপালের আইনজীবী সুস্মিতা সাহা দত্তকে জানিয়ে দিয়েছে, দুই বিচারপতির ওই নির্দেশ এখনই কার্যকর হবে না।

Releated Posts

ঝাড়খণ্ডে পড়ুয়াদের আন্দোলনের ২০ দিন, দুই দাবিতে এখনও অচলাবস্থা

রাঁচি, ১২ আগস্ট (আইএএনএস): নিয়োগ পরীক্ষায় অনিয়মের অভিযোগ তুলে ঝাড়খণ্ডের রাঁচিতে পড়ুয়াদের চলমান আন্দোলন বুধবার ২০ দিনে পড়ল।…

ByByNews Desk Aug 12, 2026

অপারেশন সিঁদুরের পর লস্কর, জইশ ও হিজবুলের অভিযান সরাসরি নিয়ন্ত্রণে আইএসআই

নয়াদিল্লি, ১২ আগস্ট (আইএএনএস): ‘অপারেশন সিঁদুর’-এর পর পাকিস্তানভিত্তিক জঙ্গি সংগঠনগুলির কার্যকলাপের ধরনে বড় পরিবর্তন এসেছে বলে গোয়েন্দা সূত্রে…

ByByNews Desk Aug 12, 2026

সংখ্যালঘুদের নিশানা করতেই এফসিআরএ সংশোধনী: অভিযোগ অখিলেশের, বিল প্রত্যাহারের দাবি বিরোধীদের

নয়াদিল্লি, ১২ আগস্ট (আইএএনএস): প্রস্তাবিত বিদেশি অনুদান নিয়ন্ত্রণ আইন বা এফসিআরএ-র সংশোধনী নিয়ে কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে সরব হলেন…

ByByNews Desk Aug 12, 2026

আইএসআই-যোগের সন্দেহে পাকিস্তানি নাগরিক-সহ দু’জনকে গ্রেফতার বঙ্গ এসটিএফের

কলকাতা, ১২ আগস্ট (আইএএনএস): পাকিস্তানের সামরিক গোয়েন্দা সংস্থা ইন্টার-সার্ভিসেস ইন্টেলিজেন্স (আইএসআই)-এর সঙ্গে যোগাযোগ থাকার সন্দেহে এক পাকিস্তানি নাগরিক-সহ…

ByByNews Desk Aug 12, 2026
Scroll to Top