News Flash

  • Home
  • দিনের খবর
  • ক্ষমতার হচ্ছে অপব্যবহার , কেসিআর-এর শাসনকালে দুর্নীতি দ্রুত বাড়ছে : রাজনাথ সিং
Image

ক্ষমতার হচ্ছে অপব্যবহার , কেসিআর-এর শাসনকালে দুর্নীতি দ্রুত বাড়ছে : রাজনাথ সিং

হায়দরাবাদ, ১৬ অক্টোবর (হি.স.): ক্ষমতার হচ্ছে অপব্যবহার, কেসিআর-এর শাসনকালে দুর্নীতি দ্রুত বাড়ছে। এই অভিযোগ করলেন প্রতিরক্ষা মন্ত্রী তথা প্রবীণ বিজেপি নেতা রাজনাথ সিং। সোমবার তেলেঙ্গানার হায়দরাবাদের করিমনগরে এক নির্বাচনী জনসভা থেকে রাজনাথ সিং বলেছেন, “মুখ্যমন্ত্রী কে চন্দ্রশেখর রাও-এর পরিবারের দুর্নীতির কথা শুধুমাত্র তেলেঙ্গানায় নয়, দিল্লিতেও আলোচিত হয়।”

করিমনগরের হুজুরাবাদের জনসভা থেকে রাজনাথ সিং বলেছেন, “গত ১০ বছরে তেলেঙ্গানার উন্নয়ন শুধুমাত্র সীমাবদ্ধ নয়, ব্যক্তিগত সীমাবদ্ধ। এখানে কেসিআর-এর পরিবারের হস্তক্ষেপ দেখা যাচ্ছে… জনগণ আপনাকে মুখ্যমন্ত্রী হিসেবে বেছে নিয়েছে, আপনার পরিবারকে নয়। আমি পরিবারের কোনও সদস্যের বিরুদ্ধে অভিযোগ করতে চাই না… আমি তাদের সবাইকে সম্মান করি। কিন্তু আপনাকে সরকার চালাতে হবে। অথচ গোটা পরিবার সরকার চালাচ্ছে। তেলেঙ্গানার মানুষ অবহেলিত হচ্ছে। কেসিআর-এর শাসনে ক্ষমতার অপব্যবহার হচ্ছে এবং দুর্নীতি দ্রুত বাড়ছে। কেসিআর বলেছেন যে তিনি কখনও কোনও দুর্নীতি করেননি তবে তাঁর পরিবারের দুর্নীতির আলোচনা হায়দরাবাদ বা তেলেঙ্গানায় সীমাবদ্ধ নয়, তা দিল্লিতেও পৌঁছেছে।”

Releated Posts

ম্যাঙ্গালুরুতে এমআরপিএল ইউনিটে ভয়াবহ বিস্ফোরণ ও আগুন, আহত ৮

ম্যাঙ্গালুরু, ৩০ সেপ্টেম্বর (আইএএনএস): কর্ণাটকের ম্যাঙ্গালুরুতে ম্যাঙ্গালোর রিফাইনারি অ্যান্ড পেট্রোকেমিক্যালস লিমিটেডের (এমআরপিএল) একটি ইউনিটে বুধবার ভয়াবহ বিস্ফোরণের পর…

ByByNews Desk Sep 30, 2026

নন্দীগ্রামে মনোনয়ন প্রত্যাহারে পুলিশ চাপ দিয়েছিল, অভিযোগ কংগ্রেস প্রার্থীর

কলকাতা, ৩০ সেপ্টেম্বর (আইএএনএস): পশ্চিম মেদিনীপুরের নন্দীগ্রাম বিধানসভা কেন্দ্রের আসন্ন উপনির্বাচনে কংগ্রেস প্রার্থী মিলন প্রধান অভিযোগ করেছেন, মনোনয়ন…

ByByNews Desk Sep 30, 2026

‘গণতন্ত্র ধ্বংসকারীদের শাস্তি নিশ্চিত করব’: ভারত বৈঠকের পর রাহুল গান্ধী

নয়াদিল্লি, ৩০ সেপ্টেম্বর (আইএএনএস): ভারত ব্লকের বৈঠকের পর লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধী বলেন, দেশের গণতন্ত্রকে ‘ধ্বংস’ করার…

ByByNews Desk Sep 30, 2026

থানেতে শিবসেনা (ইউবিটি) নেতা গুলিতে নিহত, গ্রেফতার ১, আটক আরও ১

থানে, ৩০ সেপ্টেম্বর (আইএএনএস): মহারাষ্ট্রের থানেতে মঙ্গলবার রাতে শিবসেনা (ইউবিটি) নেতা প্রদীপ পূর্ণেকর গুলিতে নিহত হয়েছেন। ঘটনায় একজনকে…

ByByNews Desk Sep 30, 2026
Scroll to Top