News Flash

  • Home
  • প্রধান খবর
  • গুজরাটের সুরেন্দ্রনগরে উল্টে গেল যাত্রীবোঝাই বাস; আহত কমপক্ষে ৪০, গুরুতর দু’জন
Image

গুজরাটের সুরেন্দ্রনগরে উল্টে গেল যাত্রীবোঝাই বাস; আহত কমপক্ষে ৪০, গুরুতর দু’জন

সুরেন্দ্রনগর, ১৬ অক্টোবর (হি.স.): গুজরাটের সুরেন্দ্রনগর জেলায় নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে গেল যাত্রীবোঝাই একটি বাস। রবিবার রাতের এই দুর্ঘটনায় কমপক্ষে ৪০ জন আহত হয়েছেন। ওই বাসে ৫৫-৬০ জন যাত্রী ছিলেন বলে জানা গিয়েছে। আহতদের মধ্যে দু’জনের আঘাত গুরুতর বলে জানা গিয়েছে। রবিবার রাতে দুর্ঘটনাটি ঘটেছে লাখতার তালুকের অন্তর্গত ওয়ানা গ্রামের কাছে, জুনাগড়গামী একটি রাষ্ট্রীয় পরিবহন বাস উল্টে গিয়ে অন্ততপক্ষে ৪০ জন যাত্রী আহত হয়েছেন।

স্থানীয় বিজেপি বিধায়ক জগদীশ মাকওয়ানা বলেছেন, রবিবার রাত ১২.১৫ মিনিট নাগাদ দেওদর থেকে জুনাগড়গামী একটি বাস ওয়ানা গ্রামের কাছে উল্টে যায়। বাসে ৫৫ থেকে ৬০ জন যাত্রী ছিলেন, তাঁদের মধ্যে প্রায় ৪০ জন আহত হয়েছেন এবং তাদের হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। গুরুতর আহত হয়েছেন দুই যাত্রী।

Releated Posts

বিশ্বের নানা ধাক্কা সামলাতে ব্রিকসকে বাণিজ্য বাড়িয়ে সরবরাহ শৃঙ্খল শক্তিশালী করতে হবে: জয়শঙ্কর

নয়াদিল্লি, ১১ সেপ্টেম্বর (আইএএনএস): বিশ্বজুড়ে অর্থনৈতিক ও ভূরাজনৈতিক অস্থিরতার মধ্যে ব্রিকস দেশগুলিকে পারস্পরিক বাণিজ্য আরও বাড়ানো এবং সরবরাহ…

ByByTaniya Chakraborty Sep 11, 2026

৯/১১ হামলার ২৫ বছর, নিহতদের স্মরণ করে সন্ত্রাসবাদের বিরুদ্ধে ভারতের অঙ্গীকার পুনর্ব্যক্ত মোদির

নয়াদিল্লি, ১১ সেপ্টেম্বর (আইএএনএস): ২০০১ সালের ১১ সেপ্টেম্বর আমেরিকায় ভয়াবহ সন্ত্রাসী হামলার ২৫তম বার্ষিকীতে নিহতদের স্মরণ ও শ্রদ্ধা…

ByByTaniya Chakraborty Sep 11, 2026

৫ দিনের কর্মসপ্তাহ ও বকেয়া বেতন-সহ একাধিক দাবিতে দেশজুড়ে ব্যাংক ধর্মঘট

নয়াদিল্লি, ১১ সেপ্টেম্বর (আইএএনএস): পাঁচ দিনের কর্মসপ্তাহ চালু করা এবং বকেয়া বেতন-সহ একাধিক দাবিতে শুক্রবার দেশজুড়ে ব্যাংক ধর্মঘটের…

ByByTaniya Chakraborty Sep 11, 2026

ব্রিকস সম্মেলনে যোগ দিতে নয়াদিল্লিতে দক্ষিণ আফ্রিকার প্রেসিডেন্ট রামাফোসা

নয়াদিল্লি, ১১ সেপ্টেম্বর (আইএএনএস): ১৮তম ব্রিকস সম্মেলনে যোগ দিতে শুক্রবার নয়াদিল্লিতে পৌঁছলেন দক্ষিণ আফ্রিকার প্রেসিডেন্ট সিরিল রামাফোসা। বিমানবন্দরে…

ByByTaniya Chakraborty Sep 11, 2026
Scroll to Top