News Flash

  • Home
  • ত্রিপুরা
  •  আইজল যাওয়ার পথে এমবিবি বিমানবন্দরে অবতরন করবেন কংগ্রেস নেতা রাহুল গান্ধী, দেখা প্রদেশ কং নেতাদের সাথে
Image

 আইজল যাওয়ার পথে এমবিবি বিমানবন্দরে অবতরন করবেন কংগ্রেস নেতা রাহুল গান্ধী, দেখা প্রদেশ কং নেতাদের সাথে

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৫ অক্টোবর : সোমবার আইজল যাওয়ার পথে রাজ্যের এমবিবি বিমানবন্দরে অবতরন করবেন কংগ্রেস নেতা রাহুল গান্ধী। কিছুক্ষন সময় এমবিবি বিমান বন্দরের ভিআইপি লঞ্চে থাকবেন তিনি। এদিন সকাল ১০টা ৪৫ মিনিট নাগাদ রাহুল গান্ধীর এমবিবি বিমান বন্দরে অবতরন করার কথা রয়েছে। সেখানে প্রদেশ কংগ্রেসের পাঁচ সদস্যের এক প্রতিনিধি দল এমবিবি বিমানবন্দরে যাবেন রাহুল গান্ধীর সঙ্গে দেখা করতে। জানা গেছে প্রতিনিধি দলে থাকছেন প্রদেশ কংগ্রেস সভাপতি আশিস সাহা, বিধায়ক সুদীপ রায় বর্মণ সহ আরও তিনজন কংগ্রেস নেতা।

উল্লেখ্য সোমবার চার্টার্ড বিমানে আইজল যাচ্ছেন রাহুল গান্ধী। তবে আইজল সফরের মধ্যে আগরতলা এমবিবি বিমানবন্দরে জ্বালানির জন্য তার বিমান অবতরণ করবে। সেখানেই ভিআইপি লঞ্চে রাজ্য নেতৃত্বদের সঙ্গে দেখা করবেন তিনি। তারপরেই তিনি আইজলের উদ্দেশ্যে রওনা দেবেন। সোমবারই বিকেলে তিনি আইজল থেকে ফের এমবিবি বিমানবন্দরে আসবেন। সেখান থেকে চার্টার্ড বিমানেই ফের দিল্লির উদ্দেশ্যে রওনা দেবেন।

তবে এই খবর রাজনৈতিক মহলে ছড়িয়ে পরতেই জোর জল্পনা শুরু হয়েছে। ভোটের মুখে প্রদেশ নেতৃত্বদের সঙ্গে কংগ্রেস নেতার এই সাক্ষাৎ যথেষ্ট তাৎপর্যপূর্ণ বলে মনে করছে রাজনৈতিক মহল। একপ্রকার কংগ্রেসকে চাঙ্গা করতে তার এই সফর যথেষ্ট সাহায্য করবে।

Releated Posts

নিটকাণ্ডে কেন্দ্রের বিরুদ্ধে আন্দোলনের ফলেই শিক্ষামন্ত্রীর পদত্যাগ, দাবি প্রদেশ কংগ্রেস সভাপতির

আগরতলা, ২৫ জুলাই: কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগকে দেশের ছাত্র ও যুবসমাজের আন্দোলনের “ঐতিহাসিক জয়” বলে দাবি করলেন…

ByByNews Desk Jul 25, 2026

ছাত্র আন্দোলনের জয়কে স্বাগত জানিয়ে এসএফআই-এর উদ্যোগে মার্শাল রেলি

আগরতলা, ২৫ জুলাই: ছাত্র আন্দোলনের জয়কে স্বাগত জানিয়ে আগরতলায় মার্শাল রেলি কটল ভারতের ছাত্র ফেডারেশন (এসএফআই)। মিছিলে উপস্থিত…

ByByNews Desk Jul 25, 2026

আইনশৃঙ্খলা, জাতীয় সড়কের বেহাল দশা ও জনস্বার্থের ইস্যুতে রাজ্যজুড়ে আন্দোলনের ঘোষণা সিপিআই(এম)-র

আগরতলা, ২৫ জুলাই: রাজ্যের আইনশৃঙ্খলা পরিস্থিতি, পুলিশের প্রাক্তন মহানির্দেশক (ডিজিপি) অনুরাগ ধনখড়ের রহস্যজনক মৃত্যু, জাতীয় সড়কের বেহাল অবস্থা,…

ByByNews Desk Jul 25, 2026

গরু চুরির অভিযোগে দুই ভাই আটক, উদ্ধার চারটি গবাদি পশু ও পাচারে ব্যবহৃত গাড়ি

আগরতলা, ২৫ জুলাই: গরু চুরির অভিযোগে দুই ভাইকে আটক করেছে পুলিশ। তাদের কাছ থেকে চারটি গবাদি পশু উদ্ধার…

ByByNews Desk Jul 25, 2026
Scroll to Top