নিজস্ব প্রতিনিধি, কৈলাশহর, ১৫ অক্টোবর : শহরের ঐতিহ্যবাহী ভেনাস ক্লাবের উদ্যোগে রবিবার কৈলাশহর টাউন কালীবাড়ি প্রাঙ্গনে এক স্বেচ্ছায় রক্তদান শিবিরের আয়োজন করা হয় রবিবার। আসন্ন দুর্গাপূজাকে সামনে রেখেই আজকের এই স্বেচ্ছায় রক্তদান শিবিরের আয়োজন করে ভেনাস ক্লাব। এ বছর ৫১ বছরে পা দিয়েছে কৈলাশহরের ভেনাস ক্লাব। প্রতিবছরের ন্যায় এ বছরও ভেনাস ক্লাব দুর্গাপূজার আয়োজন করেছে। প্রতি বছরই বড় মাপের পূজা করে থাকে ভেনাস ক্লাব। প্রদীপ প্রজ্জলন করে আজকের এই স্বেচ্ছায় রক্তদান শিবিরের উদ্বোধন করেছেন কৈলাশহর পুরপরিষদের চেয়ারপার্সন চপলা রানী দেব রায়। এছাড়াও এদিন উপস্থিত ছিলেন কৈলাশহরের মহকুমা শাসক প্রদীপ সরকার, অতিরিক্ত মহকুমা শাসক নবকুমার জামাতিয়া, কৈলাশহর পুরপরিষদের ভাইস চেয়ারপারসন নীতিশ দে, কৈলাশহর পুরপরিষদের ১৭ নং ওয়ার্ডের কাউন্সিলর সিকিম সিনহা, কৈলাশহর ব্লাড ডোনার্স এসোসিয়েশনের সদস্য অনুপম পাল, কৈলাশহর বিজেপি মন্ডলের মন্ডল সভাপতি সিদ্ধার্থ দত্ত, বিশিষ্ট সমাজসেবী উত্তম দে থেকে শুরু করে আরো অনেকে। আজকের এই স্বেচ্ছায় রক্তদান শিবিরে পুরুষ এবং মহিলা মিলে মোট ২১ জন রক্তদাতা স্বেচ্ছায় রক্তদান করেছেন।

কৈলাশহর ভেনাস ক্লাবের উদ্যোগে স্বেচছায় রক্তদান শিবির অনুষ্ঠিত
Tags:
Releated Posts
ত্রিপুরা বার অ্যাসোসিয়েশন নির্বাচন ঘিরে উত্তাপ, সাংবাদিক সম্মেলনে বিস্ফোরক মন্তব্য নির্দল প্রার্থীদের
নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১০ জুন: ত্রিপুরা বার অ্যাসোসিয়েশনের আসন্ন নির্বাচনকে ঘিরে রাজনৈতিক ও পেশাগত মহলে উত্তেজনা ক্রমশ বাড়ছে। বুধবার…
ইয়াবা পাচার মামলায় তিন দোষীর ২০ বছরের সশ্রম কারাদণ্ড, এক লক্ষ টাকা করে জরিমানা
আগরতলা, ১০ জুন: মাদকবিরোধী অভিযানে বড় সাফল্যের ঘটনায় ইয়াবা পাচার মামলায় তিন অভিযুক্তকে দোষী সাব্যস্ত করে কঠোর সাজা…
১২ দফা দাবিতে তপশিলী জাতি কল্যাণে ডেপুটেশন প্রদান
আগরতলা, ১০ জুন ২০২৬: তপশিলী জাতি সম্প্রদায়ের বিভিন্ন সমস্যা সমাধান এবং শিক্ষা, কর্মসংস্থান ও সামাজিক সুরক্ষা নিশ্চিত করার…
তিন-চার মাস ধরে বন্ধ বার্ধক্য ভাতা, দপ্তরে দপ্তরে ঘুরেও সমাধান পাননি ৮৫ বছরের জয় কুমার ত্রিপুরা
আগরতলা, ১০ জুন: সরকারি বার্ধক্য ভাতা বন্ধ হয়ে যাওয়ায় চরম দুর্ভোগের মধ্যে দিন কাটাচ্ছেন সাব্রুম মহকুমার সাতচাঁদ দানো…


















