News Flash

  • Home
  • ত্রিপুরা
  • তেলিয়ামুড়া মহকুমার মুঙ্গিয়াকামী ব্লকের বিভিন্ন এলাকায় বৃদ্ধি পাচ্ছে ম্যালেরিয়া রোগীর সংখ্যা
Image

তেলিয়ামুড়া মহকুমার মুঙ্গিয়াকামী ব্লকের বিভিন্ন এলাকায় বৃদ্ধি পাচ্ছে ম্যালেরিয়া রোগীর সংখ্যা

নিজস্ব প্রতিনিধি, তেলিয়ামুড়া, ১৫ অক্টোবর: ম্যালেরিয়া রোগের প্রাদুর্ভাবে ক্রমশ বৃদ্ধি পাচ্ছে। আক্রান্ত শিশু থেকে বৃদ্ধ। প্রত্যেকের চিকিৎসা চলছে হাসপাতালে।  তেলিয়ামুড়া মহকুমার মুঙ্গিয়াকামী ব্লকের বিভিন্ন এলাকায় মুঙ্গিয়াকামি ব্লকের স্বাস্থ্য কেন্দ্রের অধীন ম্যালেরিয়া রোগে আক্রান্ত হয়ে এক বছরের শিশু থেকে ৬৫ বছরের বৃদ্ধ মহিলা সহ পাঁচজন চিকিৎসাধীন তেলিয়ামুড়া মহকুমা হাসপাতালে।
জানা যায় দীর্ঘ এক সপ্তাহের অধিক সময় ধরে জ্বরে আক্রান্ত হয়ে বিনা চিকিৎসায় ঘরে পড়ে আছে বেশ কয়েকজন শিশু থেকে বৃদ্ধ। মুঙ্গিয়াকামী ব্লকের তুই কর্মা এডিসি ভিলেজের তীর্থমনি এলাকায়। গত দু তিন দিন ধরে তাদের অবস্থা খারাপ দেখে খবর দেওয়া হয় তেলিয়ামুড়া মহকুমা হাসপাতালের অ্যাম্বুলেন্সকে। অ্যাম্বুলেন্স গিয়ে তাদেরকে তীর্থমনি এলাকা থেকে নিয়ে আসে তেলিয়ামুড়া মহকুমা হাসপাতালে। শুধু তীর্থমনি নয় কাকড়াছড়া এডিসি ভিলেজেও ম্যালেরিয়া থাবা বসাতে শুরু করেছে। সেখানকার হাজরা পাড়ার নিরেজ জয় রিয়াং নামে সাত বছরের একটি শিশুর শরীরেও ম্যালেরিয়ার জীবাণু  সনাক্ত করা হয়েছে।
তাদের তেলিয়ামুড়া মহকুমা হাসপাতালে চিকিৎসা চলছে। তীর্থমনি এলাকার যারা বর্তমানে তেলিয়ামুড়া মহকুমা হাসপাতালে চিকিৎসাধীন তারা নাম হলো এক বছরের শিশুকন্যা লারী রুঙ রিয়াং। পিতা গঙ্গা জয় রিয়াং। তিন বছরের শিশুকন্যা মারি রুঙ রিয়াং পিতা খজেন্দ্র রিয়াং। তের বছরের সুনীল জয় রিয়াং। এবং ৬৫ বছরের বৃদ্ধ মহিলা মোসলা বতি রিয়াং। পাঁচজনেরই চিকিৎসা চলছে তেলিয়ামুড়া মহকুমা হাসপাতালে। এ ব্যাপারে বলতে গিয়ে গঙ্গা জয় রিয়াং জানান, তাদের জ্বর না কমায় খবর দেয় তেলিয়ামুড়া হাসপাতালে এবং সেখান থেকে ই অ্যাম্বুলেন্স গিয়ে তাদের নিয়ে যাওয়া হয় তেলিয়ামুড়া মহকুমা হাসপাতালে। দীর্ঘদিন ধরেই ঐ সকল এলাকাগুলিতে কোন ধরনের স্বাস্থ্য শিবির হচ্ছে না। অনেক বৃদ্ধ থেকে শিশু জরে আক্রান্ত হয়ে গ্রামে পড়ে আছে টাকা পয়সার অভাবে চিকিৎসা পরিষেবা নিতে আসছে না তেলিয়ামুড়া মহুকুম হাসপাতালে।

Releated Posts

নিটকাণ্ডে কেন্দ্রের বিরুদ্ধে আন্দোলনের ফলেই শিক্ষামন্ত্রীর পদত্যাগ, দাবি প্রদেশ কংগ্রেস সভাপতির

আগরতলা, ২৫ জুলাই: কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগকে দেশের ছাত্র ও যুবসমাজের আন্দোলনের “ঐতিহাসিক জয়” বলে দাবি করলেন…

ByByNews Desk Jul 25, 2026

ছাত্র আন্দোলনের জয়কে স্বাগত জানিয়ে এসএফআই-এর উদ্যোগে মার্শাল রেলি

আগরতলা, ২৫ জুলাই: ছাত্র আন্দোলনের জয়কে স্বাগত জানিয়ে আগরতলায় মার্শাল রেলি কটল ভারতের ছাত্র ফেডারেশন (এসএফআই)। মিছিলে উপস্থিত…

ByByNews Desk Jul 25, 2026

আইনশৃঙ্খলা, জাতীয় সড়কের বেহাল দশা ও জনস্বার্থের ইস্যুতে রাজ্যজুড়ে আন্দোলনের ঘোষণা সিপিআই(এম)-র

আগরতলা, ২৫ জুলাই: রাজ্যের আইনশৃঙ্খলা পরিস্থিতি, পুলিশের প্রাক্তন মহানির্দেশক (ডিজিপি) অনুরাগ ধনখড়ের রহস্যজনক মৃত্যু, জাতীয় সড়কের বেহাল অবস্থা,…

ByByNews Desk Jul 25, 2026

গরু চুরির অভিযোগে দুই ভাই আটক, উদ্ধার চারটি গবাদি পশু ও পাচারে ব্যবহৃত গাড়ি

আগরতলা, ২৫ জুলাই: গরু চুরির অভিযোগে দুই ভাইকে আটক করেছে পুলিশ। তাদের কাছ থেকে চারটি গবাদি পশু উদ্ধার…

ByByNews Desk Jul 25, 2026
Scroll to Top